7) যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চাহে তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, __ তিনি তোমাকে স্বীয় সাহায্য ও বিশ্বাসিগণ দ্বারা শক্তিশালী করিয়াছেন । সলম বা সোলেহ্ অর্থ সন্ধি । এর বিপরীত হচ্ছে হরব বা যুদ্ধ। আরবী ভাষায় এমতোক্ষেত্রে স্ত্রীলিঙ্গবাচক শব্দ ব্যবহৃত হয়। তাই এখানে সলম শব্দটিও ব্যবহৃত হয়েছে স্ত্রীলিঙ্গবাচক শব্দরূপে | এভাবে আয়াতের অর্থ দাঁড়িয়েছে, যদি অবিশ্বাসীরা বিন হয় এবং শান্তিচুক্তি করতে চায়, তবে তোমরাও শান্তির দিকে অগ্রসর হও। সন্ধিবদ্ধ হও তাদের সঙ্গে। হাসান ও কাতাদার অভিমত হচ্ছে, আলোচ্য আয়াতটি (৬১) রহিত হয়েছে ওই আয়াতের মাধ্যমে যেখানে বলা হয়েছে___ 'উকৃতুলুল মুশরিকীনা হাইসু ওজাত তুয়ুহুম (মুশরিকদেরকে যেখানেই পাও, হত্যা করো)। বায়যাবী লিখেছেন, এই আয়াতের নির্দেশনাটি আহলে কিতাবদের (ইহুদীদের) জন্য নির্দিষ্ট । কেননা, তাদের সঙ্গে সম্পাদিত সন্ধি চুক্তিকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে এই আয়াত। আমি বলি, আয়াতটি রহিত যেমন হয়নি, তেমনি আহলে কিতাবদের সঙ্গেও এর বিশেষ কোনো সম্পর্ক নেই। বরং এখানকার নির্দেশনাটি একটি সাধারণ নির্দেশনা । প্রয়োজনবোধে অবিশ্বাসীদের সঙ্গে শান্তি স্থাপন যে বৈধ, সে কথাই জানিয়ে দেয়া হয়েছে এই আয়াতে । পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শাস্তি স্থাপনে আগ্রহী অবিশ্বাসীদের সঙ্গে মুসলমানদের নেতা প্রয়োজনবশতঃ শান্তিচুক্তি করতে পারেন। আর “উকৃতুলুল মুশরিকীনা'__- আয়াতের নির্দেশনাটি প্রযোজ্য হবে বিশেষ পরিস্থিতির উপর । জিযিয়া প্রদানে সম্মত শান্তিকামী কাফের (জিম্মি) ওই হুকুমের বাইরে । তাই এখানে সাধারণভাবে বলে দেয়া হয়েছে___ তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকবে। এরপর বলা হয়েছে__ 'এবং আন্নাহ্র প্রতি নির্ভর করবে; তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ ।' এ কথার অর্থ_ হে আমার রসুল! সন্ধিবদ্ধতার আড়ালে যদি অবিশ্বাসীরা ষড়যন্ত্রপ্রবণতাকে প্রশ্রয় দেয়, তবে সেই ষড়যন্ত্রের পরওয়া আপনি করবেন না। নির্ভর করবেন কেবল আল্লাহ্র উপর । আল্লাহ্তায়ালাই তাদের প্রতারণা থেকে আপনাকে রক্ষা করবেন । তিনি সর্বশ্লোতা ও সর্বজ্ঞ । তাই তার শ্রুতি ও জ্ঞানকে অতিক্রম করার সাধ্য কারো নেই। অতএব আপনার হেফাজতের জন্য আল্লাহ্তায়ালাই যথেষ্ট । পরের আয়াতে (৬২) বলা হয়েছে__ যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও বিশ্বাসীগণের দ্বারা শক্তিশালী করেছেন।' এ কথার অর্থ__ হে আমার রসুল! সন্ধিবদ্ধ হওয়া সত্তেও ভিতরে ভিতরে যদি কাফেরেরা যুদ্ধপ্রস্তুতি গ্রহণ করে, তবে তাদের ওই প্রতারণা থেকে রক্ষা করার জন্য আল্লাহই আপনার জন্য যথেষ্ট। তিনি আপনাকে শক্তিশালী করেছেন তার বিশেষ সাহায্যের দ্বারা এবং আপনার একনিষ্ঠ অনুচর বিশ্বাসীগণের দ্বারা । তাফসীরে মাযহারী/১৯২ ॥111|.0|1100119.0011
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।