হজরত আবদুল্লাহ্ বিন আমর বর্ণনা করেছেন, রসুল সপ. বলেছেন, মুজাহিদগণের যেমন প্রতিদান রয়েছে, তেমনি প্রতিদান রয়েছে সমরাস্ত্র নর্মাণকারীদের জন্য। আবু দাউদ। হজরত আলী, হজরত আবু দারদা, হজরত আবু হোরায়রা, হজরত আবু উম্ামা, হজরত আবদুল্লাহ্ বিন আমর, হজরত জাবের বিন আবদুল্লাহ্ এবং হজরত ইমরান বিন হোসাইন থেকে ইবনে মাজা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি জেহাদের জন্য অর্থ বায় করে ঘরে বসে থাকে, সে প্রতি দিরহামের বদলে পায় সাত শত দিরহাম প্রদানের সওয়াব । আর যে অর্থ ব্যয়ের সঙ্গে নিজেও জেহাদ করে সে পায় এক দিরহামের পরিবর্তে সাত হাজার দিরহামের সওয়াব । এরপর রসুল স. পাঠ করলেন __ “ওয়াল্লাহু ইউছয়িফু লিমা ইয়াশায়ু' আল্লাহ্ যাকে ইচ্ছা দ্বিগুণ দান করেন)। হজরত আবদুর রহমান বিন হাব্বাব বলেছেন, রসুল স. তাবুক যুদ্ধে অংশ গ্রহণকারীদেরকে প্রস্তুত করছিলেন এবং লোকদেরকে যুদ্ধের জন্য অর্থ ব্যয় করতে উৎসাহিত করছিলেন । হজরত ওসমান দণ্ডায়মান হলেন এবং আরজ করলেন, হে আল্লাহ্র রসুল! হাওদাসহ আমি দান করবো এক শত উট । রসুল স. পুনরায় উৎসাহ প্রদান করলেন । হজরত ওসমান পুনরায় দীড়িয়ে বললেন, আমি অঙ্গীকার করলাম হাওদাসহ দুইশত উট প্রদানের । রসুল স. আবারও দানের প্রতি অনুপ্রাণিত করলেন । আবারও দাড়িয়ে গেলেন হজরত ওসমান । বললেন, আমি আল্লাহ্পাকের রাস্তায় দান করবো হাওদাসহ তিনশত উট। বর্ণনাকারী বলেন, আমি দেখলাম রসুল স. মিম্বর থেকে অবতরণ করলেন এবং বললেন, ওসমান যা খুশী করুক না কেনো, তার কোনো হিসাব নিকাশ নেই। তার কোনো হিসাব নিকাশ নেই । তিরমিজি । হজরত আবদুর রহমান বিন সামুরা বর্ণনা করেছেন, তাবুক যুদ্ধের সময় জামার আস্তিনে করে এক হাজার দিনার নিয়ে হাজির হলেন হজরত ওসমান । রসুল স. সেগুলো গ্রহণ করে রেখে দিলেন তার কোলের মধ্যে। আমি দেখলাম, তিনি মুদ্রাগুলো ওলট-পালট করছেন এবং বলছেন, এরপর ওসমান যে আমলই করুক না কেনো, তাকে কোনো অনিষ্ট স্পর্শ করবে না (হিসাব নিকাশ হবে না)। তিনি স. এ কথা উচ্চারণ করলেন দু'বার । আহমদ । সুরা আন্ফাল ঃ আয়াত ৬১, ৬২ ০31 81545159158 50453 9 21১ উিতত 61515 55,4৬5৩$এ 840342৫ ৩5559 00 তাহারা যদি সন্ধির দিকে ঝুঁকিয়া পড়ে তবে তুমিও সন্ধির দিকে ঝুকিবে ও আল্লাহের প্রতি নির্ভর করিবে; তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তাফসীরে মাযহারী/১৯১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।