এখানে “আল্লাহ্র শক্র' বলে বুঝানো হয়েছে মক্কার মুশরিকদেরকে। “তোমাদের শক্র' বলে বুঝানো হয়েছে অন্যান্য বিধর্মীদেরকে । মুজাহিদ এবং মুকাতিল বলেছেন, বনী কুরায়জীকে এখানে বলা হয়েছে 'তোমাদের শত্রু" । সুদী বলেছেন, তোমাদের শক্র বলে এখানে বুঝানো হয়েছে পারস্যবাসী অগ্নি উপাসকদেরকে । ইবনে জায়েদ হাসান বলেছেন, মুনাফিকদেরকে ৷ “এতদ্যতীত অন্যান্যদেরকে যাদেরকে তোমরা জানো” আল্লাহ জানেন'__ এ কথা বলে বুঝানো হয়েছে, মুনাফিকদেরকে । ঘুনাফিকেরা প্রকাশ্যতঃ মুসলমান । কিন্ত্র আল্লাহতায়ালা অন্তর্যামী । তাই তিনি জানেন যে, প্রকাশ্যতঃ মুসলমান হলেও অন্তরে অন্তরে তারা কাফের ৷ কেউ কেউ বলেছেন, “যাদেরকে তোমরা জানো না, আল্লাহ্ জানেন, বলে এখানে বুঝানো হয়েছে কাফের জ্িনদেরকে । আবুল মাহাদির সূত্র পরম্পরায় মারফুরূপে আবু শায়েখ এ রকম বর্ণনা করেছেন। ইয়াজিদ বিন আবদুল্লাহ্ বিন গরিব সূত্রে তিবরানীর বর্ণনায় এসেছে, রসুল স. এ রকমই বলেছেন। এর পর বলা হয়েছে __ “আল্লাহ্র পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান দেয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না।' এ কথার অর্থ __ হে বিশ্বাসীগণ! জেহাদের জন্য তোমরা যা কিছু খরচ করবে তার পরিপূর্ণ সওয়াব দেয়া হবে তোমাদেরকে । তোমাদের যে সওয়াব প্রাপ্য, তা থেকে কিছুমাত্র কম করা হবে না। হজরত জায়েদ বিন খালেদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে মুজাহিদকে জেহাদের সামগ্রী প্রদান করলো সে যেনো নিজেই জেহাদ করলো । যে মুজাহিদের পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করলো, সেও যেনো জেহাদ করলো । বোখারী, মুসলিম । হজরত আবু মাসউদ আনসারীর বর্ণনায় এসেছে এক লোক একটি উ্ত্রীর নাসারন্ধে দড়ি পরিয়ে রসুল স. এর দরবারে হাজির হয়ে বললো, এই উট আমি দান করলাম জেহাদের জন্য । রসুল স. বললেন, কিয়ামতের দিন এর পরিবর্তে তোমাকে সাতশত উট দান করার সওয়াব দেয়া হবে । মুসলিম । হজরত আনাসের বর্ণনায় এসেছে, রসুল স. আজ্ঞা করেছেন তোমরা জীবন, সম্পদ ও পরিবার পরিজনসহ অংশীবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করো । আবু দাউদ, নাসাঈ, দারেমী | হজরত মুজাইম বিন ফাতাক্ কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যারা আল্লাহ্র রাস্তায় ব্যয় করবে তাদেরকে দেয়া হবে সাতশত গুণ প্রতিদান । তিরমিজি, নাসাঈ । তাফসীরে মাযহারী/১৯০ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।