Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

রহিতকারী ওই আয়াতে বলা হয়েছে__- 'গণিমতের এক পঞ্চমাংশ আল্লাহ্‌র, রসুলের, রসুলের স্বজনদের, পিতৃহীনদের, দরিদ্রদের এবং পথচারীদের ।' বাকী চার অংশের এক অংশ পদাতিক সৈন্যের জন্য, তিন অংশ অশ্বারোহী সৈন্যের জন্য অর্থাৎ অশ্বের জন্য দুই ও যোদ্ধার জন্য এক। রসুল স. যুদ্ধলন্ধ সামগ্রী সকলের মধ্যে সমান ভাবে বণ্টন করার নির্দেশ দিলেন তখন হজরত সা'দ ইবনে মুয়াজ নিবেদন করলেন__ আয় আল্লাহ্র রসুল! ওই অশ্বারোহীকে আপনি সেই পরিমাণ গণিমত প্রদান করলেন, যে তার স্বজাতির রক্ষণাবেক্ষণে অতন্দ্র প্রহরী । একই পরিমাণ দান করলেন ওই দুর্বল লোককে যে নিজের হেফাজতেরও যোগ্যতা রাখে না। তিনি স. এরশাদ করলেন___- তোমার মাতা তোমার জন্য রোদন করুক! তুমি এতটুকুও অবগত নও যে, এই দুর্বলদের দোয়ার বরকতে অর্জিত হয় বিজয়। তখন হজরত সা'দ ইবনে মুয়াজ বললেন, হে আল্লাহ্র রসুল! অশ্বারোহীরাইতো লাভ করলো সবচেয়ে বেশী । ঘোড়ারও ভাগ পেলো তারা । যুদ্ধ করতে অসমর্থ লোকদেরকেও তো আপনি গণিমত দান করলেন । অথচ যুদ্ধক্ষেত্রে তাদের এতোট্ুকুও অংশগ্রহণ নেই। রসুল স. বললেন, তোমাদের জননীরা কিভাবে প্রতিপালন করেছে তোমাদেরকে? তোমরা কি এতটুকুও অবগত নও যে, ওই দুর্বল লোকদের দোয়ার বরকতে তোমরা বিজয়ী হয়েছো । এরপর রসুল স. একজনকে নির্দেশ দিলেন, এই মর্মে ঘোষণা করে দাও যে__ যে কোনো যুদ্ধরত কাফেরকে হত্যা করে তার মাল ছিনিয়ে নিবে, সে-ই হবে ওই মালের মালিক। আর কেউ কোনো কাফেরকে বন্দী করলে সেই বন্দীর মালিকও হবে সে। হজরত উবাদা ইবনে সামেত থেকে সাঈদ বিন মনসুর, আহমদ, ইবনে মুনজির, ইবনে হাব্বান এবং হাকেম উল্লেখ করেছেন, তুমুল যুদ্ধ হলো মুসলমান ও কাফেরদের মধ্যে । পরাজিত হলো অবিশ্বাসীরা। পলায়নরত অবিশ্বাসীদের পশ্চাদ্ধাবন করলো কতিপয় মুসলিম সৈন্য ৷ তারা কাউকে করলো হত্যা, কাউকে বন্দী। কেউ কেউ যুদ্ধের ময়দানে শক্রদের ফেলে যাওয়া গণিমত সংগ্রহের পর বললো, এগুলোতো জমা করেছি আমরা । সুতরাং আমরা ছাড়া অন্য কারো অংশ এগুলোতে নেই। পশ্া্ধাবনকারী সৈন্যরা ফিরে এসে বললো আমরাই তো গণিমতের অধিক হকদার । আমরাই শক্রদেরকে তাড়িয়ে দিয়েছি দৃষ্টিসীমার বাইরে । তখন রসুল স. এর নিরাপতাবিধানে নিয়োজিত সৈন্যরা বলে উঠলো, আমাদের চেয়ে অধিক উপযুক্ত হকদার কেউ নয়। কারণ, আমরাই ছিলাম রসুল স. এর হেফাজতের দায়িতেে। আমরা অতন্দ্র ছিলাম বলেই শক্ররা রসুল স.কে আক্রমণ করার সুযোগ পায়নি। মুজাহিদগণের এমতো বাক্য বিনিময়ের প্রেক্ষিতে অবতীর্ণ হলো “ইয়াস্‌ আলুনাকা' আনিল আন্ফাল ।' ||. ]1100118.00 শক্ষসীজ মাহহার।১৯

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।