Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবহৃত হয়েছে কর্মকারকরূপে । রিবাত শব্দটিকে রাবাতা, রাবৃতান এবং রিবাতারূপেও উল্লেখ করা যায়। রাবাতান এবং রিবাতান__ দু'ভাবেই শব্দটি লেখা যেতে পারে । শব্দটি কর্মকারকরূপেও ব্যবহৃত হতে পারে । রিবাতা শব্দটি রাবিতা শব্দের বহুবচনন_ যেমন, ফাসিল শব্দের বহুবচন ফিসাল । এখানে মির্রিবাত (অশ্ব) এর সম্পর্ক রয়েছে মিনকুওয়াত্‌ (যথাসাধ্য শক্তি) এর সঙ্গে । অর্থাৎ বিশেষতৃ প্রকাশার্থে এখানে সাধারণ ও বিশেষ অবস্থাকে একত্র করা হয়েছে__ যেমন, অন্য এক আয়াতে হজরত জিব্রাইল ও হজরত মিকাইলকে একত্র করা হয়েছে “আল মালায়েকা' শব্দের মাধ্যমে । এভাবে সমর শক্তির অন্তভূক্ত হলেও আলাদাভাবে উল্লেখ করে যুদ্ধাশ্বকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। রসুল স. এরশাদ করেছেন, ঘোড়ার পেশানির চুলের মধ্যে রয়েছে বরকত । বোখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হজরত আনাস থেকে। হজরত জারীর বিন আবদুল্লাহ্‌ বর্ণনা করেছেন, আমি দেখেছি রসুল স. একবার ঘোড়ার পেশানির চুল হাতের মুঠোয় নিয়ে বললেন, এর মধ্যে কিয়ামত পর্যন্ত প্রবহমান থাকবে কল্যাণ, সওয়াব এবং মালে গণিমত। মুসলিম । হজরত ওরওয়া বারকী থেকে বোখারীর পদ্ধতিতে বাগবীও হাদিসটি উল্লেখ করেছেন। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, ঘোড়া কখনো হবে পাপের বোঝা, কখনো হবে পরিত্রাণের উপকরণ এবং কখনো হবে দোজখের আড়াল । যারা ঘোড়া প্রতিপালন করবে অহমিকা ও আভিজাত্য প্রদর্শনের জন্য তাদের ঘোড়া হবে পাপের বোঝা । নাজাতের অসিলা হবে তাদের ঘোড়া যারা তাদের ঘোড়াকে ব্যবহার করবে আল্লাহ্র পথে জেহাদের উদ্দেশ্যে । আর ওই সকল লোকের ঘোড়া হবে তাদের ও দোজখের আড়াল, যারা জেহাদের জন্য চারণভূমিতে যা ভক্ষণ করবে তার জন্যও পুণ্যলাভ করবে তাদের প্রতিপালন- কারী। জেহাদের ঘোড়ার মলমূত্র পরিস্কারের কারণেও তার মালিক পাবে নেকী । রশি ছিড়ে ফেলে জেহাদের ঘোড়া কৌতুকভরে দৌড়াদৌড়ি করলে তাদের খুরের চিহ্ন ও মলমুত্রের কারণেও তাদের মালিকেরা লাভ করবে পুণ্য । ওই সকল ঘোড়াকে যদি কোনো জলাশয়ে পানি পান করানো হয়, তবে পানকৃত পানির বিনিময়েও পুণ্য লাভ করবে তার মালিকেরা । যুসলিম। বাগবীর বর্ণনায় এসেছে, ওই সকল ঘোড়া হবে তার মালিকের নাজাতের উপকরণ, যেগুলোর মালিক পার্থিব লাভালাভের আকাঙ্খা করে না, যারা স্মরণে রাখে যে, এর সঙ্গে জড়িত রয়েছে আল্লাহ্‌র হক। হজরত আবু ওয়াহাব হাশেমীর বর্ণনায় এসেছে, রসুল স. আজ্ঞা করেছেন, অশ্ব প্রতিপালন করো । অশ্বের ললাট- দেশ, পৃষ্ঠদেশ ও ক্ন্ধদেশে হাত বুলিয়ে দাও । আবু দাউদ, নাসাঈ । তাফসীরে মাযহারী/১৮৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।