Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু নাজিহ্‌ সালামী বর্ণনা করেছেন, আমি স্বয়ং রসুল স.কে বলতে শুনেছি, যে আল্লাহ্‌পাকের রাস্তায় একটি তীর সরবরাহ করবে, সে জান্নাতের মধ্যে লাভ করবে একটি মর্যাদা। যে তীর নিক্ষেপ করবে সে ক্ষতিপূরণ করবে তার পাপের এবং লাভ করবে দোজখ থেকে মুক্তি । নাসাঈ । হজরত উকবা বিন আমেরের বর্ণনায় আরো এসেছে, রসুল স. বলেছেন, অনতিবিলম্বে তোমরা লাভ করবে রোম সাম্রাজ্যের অধিকার । তখন আল্লাহই হবেন তোমাদের জন্য যথেষ্ট। অতএব তোমরা তীর চালনা বিদ্যা থেকে বিরত হয়ো না। মুসলিম, আবু দাউদ । তিরমিজিও হাদিসটি বর্ণনা করেছেন। তার বর্ণনায় উদ্ধৃত অতিরিক্ত কথাটি হচ্ছে__ আল্লাহ্‌র রাস্তায় যার চুল শাদা হয়েছে, কিয়ামতের দিন তার ওই শাদা চুল হবে নূর। এ সম্পর্কে বর্ণিত তিনটি হাদিসই বায়হাকী লিপিবদ্ধ করেছেন তার শো"বুল ইমান গ্রন্থে। তবে সেগুলোতে “আল্লাহ্‌র রাস্তায়' এর বদলে লিপিবদ্ধ রয়েছে__ “ইসলামের রাস্তায়” । মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত উকবা বিন আমের বলেছেন, আমি স্বয়ং রসুল স.কে বলতে শুনেছি, যারা তীরন্দাজী বিদ্যা ছেড়ে দেয়, তারা আমার দলভুক্ত নয়। এ রকমও শুনেছি যে, তারা নাফরমানী করে। হজরত আবু উসাইয়েদ বলেছেন, বদরের দিন যখন আমরা মুশরিকদের মুখোমুখি হলাম, তখন রসুল স. নির্দেশ করলেন, মুশরিকেরা অগ্রসর হলে তীর নিক্ষেপের মাধ্যমে তাদের গতিরোধ করা তোমাদের জন্য হবে অত্যাবশ্যক। বোখারী । হজরত উকবা বিন আমের উল্লেখ করেছেন, আমি স্বকর্ণে শুনেছি, রসুল স. বলেছেন, আল্লাহপাক একটি তীরের বদৌলতে তিন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। ওই তিন ব্যক্তি হচ্ছে__ তীর নির্মাতা, তীর সরবরাহকারী এবং তীর নিক্ষেপকারী | সুতরাং তোমরা হতে চেষ্টা করো তীরন্দাজ ও অশ্বারোহী যোদ্ধা । তিরমিজি, ইবনে মাজা । আবু দাউদ ও দারেমীর মাধ্যমেও হাদিসটি বর্ণিত হয়েছে । তবে তাদের বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে এ কথাগুলো--_ যারা তীর চালনা বিদ্যা শিক্ষা করার পর তা পরিত্যাগ করে, তারা প্রকৃতপক্ষে পরিত্যাগ করে আল্লাহ্‌র একটি নেয়ামতকে । অথবা তিনি স. এ রকম বলেছেন___ সে হয় আল্লাহ্‌র নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ। বাগবীর বর্ণনায় এসেছে, একটি তীরের কারণে জান্নাত লাভ করবে তিনজন-__ তীরের নির্মাতা, সরবরাহকারী ও নিক্ষেপকারী । যুদ্ধের জন্য অশ্ব প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে আলোচ্য আয়াতে । এখানে অশ্ব প্রস্তুত রাখার অর্থ__ অশ্ব প্রতিপালন করা। এ সম্পর্কে আয়াতে উল্লেখ করা হয়েছে 'রিবাতি শব্দটি। বায়যাবী লিখেছেন, জেহাদের জন্য নির্ধারিত ঘোড়াকে বলা হয় রিবাত। শব্দটি একটি মূল শব্দ। কিন্তু এখানে এটি পীরে মাধহারী/৮৮ |||. 0|11001119.00া)

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।