Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রচণ্ড ক্রোধের বশবর্তী হয়ে তিনি তাকে হত্যা করে ফেললেন । স্বর্ণকারটি ছিলো ইহুদী । তাই উপস্থিত ইহুদীরা এক জোট হয়ে হত্যা করে ফেললো ওই সাহাবীকে ৷ এভাবে ভঙ্গ হয়ে গেলো মুসলমান ও ইহুদীদের মধ্যে সম্পাদিত অনান্রমণ চুক্তিটি । মুসলমানেরা হলেন বিচারপ্রার্থী। তখন অবতীর্ণ হলো এই আয়াত। রসুল স. তখন বললেন, বনী কায়নুকা চুক্তিভঙ্গের কারণে বিপদ কবলিত । এ কথা বলেই তিনি বনী কায়নুকার বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করলেন। অধিনায়ক নিযুক্ত করলেন হজরত হামজা বিন আবদুল মুত্তালিবকে। মদীনা রক্ষার দায়ি দান করলেন হজরত আবু লুবাবা বিন আবদুল মুনজিরকে । বনী কায়নুকার লোকেরা দূর্গে আশ্রয় নিলো । দূর্গ অবরোধ করে রইলো মুসলিম বাহিনী । পনের দিন কেটে গেলো এভাবে । আল্লাহপাক অবরুদ্ধ ইহুদীদের অন্তরে ভয়ের সঞ্চার করলেন । তাই তারা রসুল স. এর নিকটে এই মর্মে প্রস্তাব পাঠালো যে__ আমাদের সকল সম্পদ পরিত্যাগ করতে আমরা রাজি । এখন শুধু রমণী ও শিশুদেরকে নিয়ে আমরা দেশান্তরে গমন করতে চাই । রসুল স. তাদের প্রস্তাবে সম্মত হলেন। তিনদিন পর তারা তাদের সকল সম্পদ ফেলে রেখে পরিবার পরিজনসহ মদীনা থেকে বের হয়ে গেলো । রসুল স. তাদের পরিত্যক্ত সম্পদের এক পঞ্চমাংশ রাখলেন নিজের জন্য ৷ অবশিষ্ট চার পঞ্চমাংশ ভাগ করে দিলেন তার অনুচরবর্গকে। বদর যুদ্ধের পর গণিমত লাভ ও বন্টনের এই ঘটনাটিই ছিলো প্রথম ঘটনা । শেষে বলা হয়েছে__ “আল্লাহ্‌ বিশ্বাসভঙ্গকারীদেরকে পছন্দ করেন না।' বাগবী লিখেছেন, হজরত মুয়াবিয়ার সঙ্গে পার্শ্ববর্তী রোম সাম্রাজ্যের ছিলো অনাক্রমণ চুক্তি । হজরত মুয়াবিয়া ঠিক করলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাদের সাম্রাজ্য আক্রমণ করবেন । বীর বিক্রমে ঢুকে পড়বেন তাদের রাজ্যের অভ্যন্তরে । এমন সময় তিনি দেখেন, এক অশ্বারোহী দ্রুত ছুটে আসছে এবং বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার । বিশ্বাসভঙ্গ কোরো না। নিকটবর্তী হতেই চেনা গেলো অশ্বারোহী ব্যক্তিটি হচ্ছেন হজরত আমর ইবনে আমবাসা। হজরত মুয়াবিয়া তাকে কাছে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, কী বলতে চান আপনি? তিনি বললেন, আমি রসুল স. কে ঘোষণা করতে শুনেছি, চুক্তিভঙ্গ কোরো না__ যতক্ষণ চুক্তির মেয়াদ উত্তীর্ণ না হয়। অথবা প্রতিপক্ষের দ্বারা চুক্তিভঙ্গের কোনো কারণ সংঘটিত হয়। প্রতিপক্ষ যদি চুক্তি করে, তবেই কেবল চুক্তি বিরোধী কোনো কিছু করা যেতে পারে । হজরত মুয়াবিয়া তৎক্ষণাৎ তার সেনাবাহিনীকে নিয়ে ফিরে এলেন স্বসাগ্রাজ্যের সীমানায় । তাফসীরে মাযহারী/১৮৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।