Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আন্ফাল ঃ আয়াত ৫৮ পর্ণ ১ পাতি 2171১945540) পাঠ টি & /ঙ্র্প ০৬%৩।০%১ 0) যদি তুমি কোন সম্প্রদায়ের বিশ্বাস ভঙ্গের আশংকা কর তবে তোমার চুক্তিও তুমি যথাযথভাবে বাতিল করিবে; আল্লাহ্‌ বিশ্বাসভঙ্গকারীদিগকে পছন্দ করেন না। আলোচ্য আয়াতের নির্দেশটি এ রকম_ হে আমার রসুল! আপনার সঙ্গে চুক্তিবদ্ধ কোনো সম্প্রদায়কে যদি আপনি বিশ্বাসভঙ্গ করবে বলে আশংকা করেন, তবে আপনি যথাযথভাবে ওই চুক্তি বাতিল করে দিন । চুক্তি বাতিল করা হলো-__ এ রকম সংবাদ আপনি পূর্বাহ্নে তাদেরকে পৌছে দিন। এতে করে বিশ্বাসভঙ্গের দায় আপনার উপরে বর্তাবে না। এ কথাও আপনি জেনে রাখুন হে আমার রসুল! আল্লাহতায়ালা বিশ্বাসভঙ্গকারীদেরকে পছন্দ করেন না। জুহুরী সূত্রে আবু শায়েখের বর্ণনায় এসেছে, যুদ্ধাক্ষেত্র থেকে প্রত্যাবর্তনের পর পরই হজরত জিব্রাইল রসুল স.কে বললেন, হে সম্মানিত ভ্রাতা! আপনি তো যুদ্ধের সাজ পোশাক খুলে ফেলেছেন। কিন্তু আমরা এখনো সত্যপ্রত্যাখ্যান- কারীদের পশ্চাদ্ধাবনে রত। আপনিও প্রস্তুত হোন। যুদ্ধ করতে হবে বনী কুরায়জার বিরুদ্ধে । আল্লাহপাক আপনাকে বনী কুরায়জা নিধনের অনুমতি প্রদান করেছেন । তখন অবতীর্ণ হয় আলোচ্য আয়াতটি । আমি বলি, আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার কারণটি সৃষ্টি হয়েছিলো গ্রন্থে লিখেছেন, বনী কায়নুকা ও মুসলমানেরা ছিলো পরস্পরের সঙ্গে হুক্তিবদ্ধ। পরবর্তীতে তারা বিদ্রোহী হয়ে উঠেছিলো । প্রজ্লিত করেছিলো হিংসার আগুন। একদিন তাদের বাজারে ঘটলো একটি ঘটনা । আপাদমস্তক আবৃতা এক আরবী রমণী অলংকার ক্রয়ের জন্য তাদের বাজারের এক স্বর্ণকারের দোকানে গেলো । কেউ কেউ উন্মোচিত করতে বললো তার মুখমগ্ডলের আবরণ । কিন্তু সে এতে অস্বীকৃত হলো। তখন স্বর্ণকার কেটে নিলো তার আঁচলের কিছু অংশ । উত্তেজিত হলো সে। শুরু করে দিলো চিৎকার। অনেক লোক জড়ো হলো সেখানে । উত্তেজিত রমণীটিকে লক্ষ্য করে তারা শুরু করে দিলো হাসিঠাট্টা। জনৈক সাহাবীও উপস্থিত হলেন সেখানে । তিনি বুঝলেন স্বর্ণকারটিই উত্যক্তকারী ৷ তাই তাফসীরে মাষহারী/১৮৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।