আবদ্ ইবনে হুমাইদ, ইবনে জারীর এবং আবু নাঈমের বর্ণনায় এসেছে, হজরত মুয়াজ বিন জাবাল, হজরত বশীর বিন বারায়া এবং হজরত দাউদ বিন করো, মুসলমান হয়ে যাও । আমরা যখন মুশরিক ছিলাম তখন মোহাম্মদ স. এর নাম নিয়ে তোমরা আমাদের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রার্থনা করেছিলে । এ কথাও বলেছিলে যে, মোহাম্মদ স. এর আবির্ভাবের সময় সমাগত। তার বৈশিষ্ট্যাবলীর বিবরণও তোমরা আমাদেরকে দিয়েছিলে । উপরে বর্ণিত আলোচনার মাধ্যমে এ কথাই প্রমাণিত হলো যে, সত্য- পরত্যাখ্যানকারী ও অবিশ্বাসীরাই আল্লাহ্তায়ালার নিকট নিকৃষ্ট জীব। আর সর্বাপেক্ষা নিকৃষ্ট হচ্ছে ওই সকল সত্যপ্রত্যাখ্যানকারী, যারা চুক্তি ভঙ্গ করে। উল্লেখ্য যে, যারা সত্যপ্রত্যাখ্যানের উপরে অনড়, তারাও চুক্তিভঙ্গকারী । কারণ তারাও রূহের জগতে আল্লাহতায়ালার সঙ্গে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করেছে। এর পরের আয়াতে (৫৭) বলা হয়েছে__ “যুদ্ধে তাদেরকে তোমরা যদি তোমাদের আয়ত্তে পাও তবে তাদেরকে তাদের পশ্চাতে যারা আছে তাদের নিকট থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে বিধ্বস্ত করবে, যাতে তারা শিক্ষালাভ করে ।' এখানে উল্লেখিত “ফাশাররিদ্ বিহিম' অর্থ বিধ্বস্ত করবে। হজরত ইবনে আব্বাস বলেছেন, কথাটির মাধ্যমে এখানে এই নির্দেশনা দেয়া হয়েছে যে, চুক্তি ভঙ্গকারী ইনুদীদেরকে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি । শীস্তিদানের পূর্বে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে মক্কায় ও ইয়েমেনে বসবাসকারী তাদের মিত্রদের থেকে। এমনভাবে তাদেরকে বিধ্বস্ত করে ফেলতে হবে, যাতে করে তাদের সমগোত্রীয়রা ভীত হয়। হারিয়ে ফেলে মোকাবিলার সাহস। এই নির্দেশটি মান্য করেই রসুল স. ষড়যন্ত্রপ্রবণ ও চুক্তি ভঙ্গকারী বনী কুরায়জার সকল পুরুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তাদের সম্পদ, রমণীকুল ও শিশুদেরকে ভাগ করে দিয়েছিলেন মুসলমানদের মধ্যে । তিবরানীর বর্ণনায় এসেছে, হজরত আসলাম আনসারী বলেছেন, আমাকে দুর্গের মধ্যে অবরুদ্ধ বনী কুরায়জাকে খুঁজে বের করার দায়িত্ দিয়েছিলেন রসুল স.। আমি সে দাযিত্ব পালন করেছিলাম । তাদের পুরুষদেরকে যেখানে পেয়েছি সেখানেই তাদেরকে হত্যা করেছি। শেষ কথাটি হচ্ছে__ লায়াল্লাহুম ইয়াজ জাককারূন (যাতে তারা শিক্ষালাভ করে)। এ কথার অর্থ-_- এ রকম ভয়াবহ শাস্তির নির্দেশ দেয়া হয়েছে এ কারণে যেনো অন্যান্য সত্যপ্রত্যাখ্যানকারীরা এতে করে সাবধান হয়ে যায়। চুক্তিভঙ্গের সাহস যেনো কখনো আর না পায়। তাফসীরে মাযহারী/১৮৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।