Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

এটাই ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহতায়ালার অসীম জ্ঞানের মধ্যে ওই সকল সত্য-প্রত্যাখ্যানকারী ও অবিশ্বাসীরা চিরভ্রষ্ট । তাই কম্মিনকালেও তারা ইমান আনবে না। এভাবে উদ্ধৃত আয়াতত্রয়ের প্রথমটি প্রযোজ্য হবে ওই সকল অবিশ্বাসীর প্রতি যারা মৃত্যুবরণ করবে সত্যপ্রত্যাখ্যান ও অবিশ্বাসের সঙ্গে, তারাই আল্লাহৃতায়ালার নিকট নিকৃষ্ট জীব। হজরত সাঈদ ইবনে যোবায়ের সূত্রে আবু শায়েখ বর্ণনা করেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে ইহুদীদের ছয়টি গোত্র সম্পর্কে। ইবনুত্‌ তাবুতও ছিলো ওই সকল গোত্রের অন্তর্ভূক্ত । পরের আয়াতে (৫৬) বলা হয়েছে__“তাদের মধ্যে তুমি যাদের সঙ্গে চুক্তিতে বলেছেন, পূর্ববর্তী আয়াতটি (৫৫) অবতীর্ণ হয়েছে ইহুদীদেরকে লক্ষ্য করে। যদি তাই হয় তবে আলোচ্য আয়াতে উল্লেখিত চুক্তি ভঙ্গকারীরাও পূর্ববর্তী আয়াতে কথিত “নিকৃষ্ট জীব' এর অন্তর্ভূক্ত রয়ে যাবে । এভাবে পূর্ববর্তী আয়াতের বক্তব্যের ধারাবাহিকতা হবে আলোচ্য আয়াতেও প্রবহমান । চুক্তিতে আবদ্ধ দু'টি পক্ষই থাকে পরস্পরের প্রতি প্রতিশ্রাতিবদ্ধ । এভাবে মদীনার ইহুদীরা মদীনার মুসলমানদের সঙ্গে ছিলো অনাক্রমণ চুক্তিতে আবদ্ধ । ইবনে ইসহাক লিখেছেন, “চুক্তিভঙ্গ করে' বলে এখানে বুঝানো হয়েছে বনী কুরায়জার ইহুদীদেরকে । তাদের সঙ্গে মুসলমানেরা এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে, মদীনাবাসীরা কেউ কারো বিরুদ্ধাচরণ করবে না । গোপনে বা প্রকাশ্যে কেউ কারো শত্রুকে সাহায্য করতে পারবে না। বনী কুরায়জ৷ এই চুক্তি ভঙ্গ করেছিলো । গোপনে গোপনে তারা সাহায্য করতে শুরু করেছিলো মুসলমানদের শক্রপক্ষকে । কা'ব বিন আশরাফ মক্কায় গিয়ে সেখানকার মুশরিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলো । এর ফলে সংঘটিত হয় খন্দকের যুদ্ধ। কিন্তু খন্দক যুদ্ধেও সুবিধ করতে পারেনি মুশরিকেরা । অসাফল্যের গ্রানি নিয়ে তাদেরকে ফিরে যেতে হয়েছিলো মক্কায় । এভাবে চুক্তিভঙ্গের বিষয়টি প্রকাশ হয়ে পড়লে ইহুদীরা বলেছিলো, আমরা ভুল করেছি। সুতরাং আমরা পুনরায় চুক্তি করতে চাই। কিন্তু পরের চুক্তিটিও ভঙ্গ করেছিলো তারা । তাই এখানে বলা হয়েছে__ হে আমার রসুল! আপনি ইহুদীদের মধ্যে যাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ, তারা প্রত্যেকবার তাদের চুক্তি ভঙ্গ করে। শেষে বলা হয়েছে- _ ওয়াহুম লা ইয়াত্তাবুন (এবং তারা সাবধান হয় না) এ কথার অর্থ__ হে আমার প্রিয় রসুল! ইহুদীরা তাদের সন্তান-সন্ততিদের চেয়েও অধিক চেনে আপনাকে । তারা ভালো করেই জানে যে, আপনি আমার রসুল। অথচ তারা সাবধান হয় না। জেনে শুনে বুঝে অস্বীকার করে আপনাকে! বার বার ভঙ্গ করে অঙ্গীকার । তাফসীরে মাযহারী/১৮৩ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।