আল্লাহ্র নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিলো । আলোচ্য আয়াতে সে কথাই বলা হয়েছে। তার সঙ্গে এ কথাও জানিয়ে দেয়া হয়েছে যে, আল্লাহপাক তাদেরকে তাদের ওই পাপের জন্য বিভিন্নভাবে শাস্তিও দিয়েছিলেন । শেষে বলা হয়েছে__- ইন্নাল্লহা কৃওবিয্যুন শাদীদুল ইকাব। এ কথার অর্থ__ আল্লাহ্ শক্তিমান, শান্তিদানে কঠোর । এমন কেউই নেই যে তার শান্তিকে প্রতিহত করতে পারে। পরের আয়াতে (৫৩) বলা হয়েছে__ 'এটা এজন্য যে, যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে তবে আল্লাহ্ এমন নন যে তিনি তাদেরকে যে সম্পদ দান করেন, তা পরিবর্তন করবেন ।' এ কথার অর্থ__- কাফেরদের উপর আযাব অবতীর্ণ করা হয় এজন্য যে, তারা আল্লাহ্ প্রদত্ত নেয়ামত স্বেচ্ছায় পরিত্যাগ করে । অবাধ্যতা ও পাপের মাধ্যমে আহ্বান জানায় আযাবকে । অর্থাৎ শাস্তিযোগ্য হয় বলেই আল্লাহ্পাক তাদের উপর অবতীর্ণ করেন শাস্তি। যেমন, মক্কাবাসীদেরকে আল্লাহপাক দান করেছিলেন সম্মানজনক জীবনোপকরণ ও নিরাপত্তা । তাদেরকে রক্ষা করেছিলেন আবরাহার হস্তি বাহিনীর আক্রমণ থেকে। কিন্তু তারা পরবর্তীতে হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইলের সত্য ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো । এভাবে দীর্ঘ দিন গত হওয়ার পরও আল্লাহপাক তাদেরকে শাস্তি প্রদান করেননি । শেষে তাদেরকে শাস্তি দান করেছিলেন বদর যুদ্ধে। কারণ তারা পৌঁছে গিয়েছিলো অবিশ্বাস ও পাপের চূড়ান্ত পর্যায়ে । রসুল স. ও তার অনুসারীদের সাথে শক্রতা, মসজিদুল হারাম থেকে বিশ্বাসীদেরকে বিতাড়ন, কোরবানীর পশুর হেরেম শরীফে প্রবেশে বাধাদান, বিশ্বাসীদেরকে হত্যার অপতৎপরতা, কোরআনের আয়াতের প্রতি ব্যঙ্গ-বিদ্ধপ__- এ সকলকিছুই ছিলো তাদের চরম সীমালংঘন। আর এই সীমালংঘনের কারণেই তাদের উপর আপতিত হয়েছে শাস্তি । এতিহাসিকগণ বলেছেন, রসুল স. এর পিতামহ আবদুল মুত্তালিবের পিতামহের নাম ছিলো আবদুল মান্নাক। আবদুল মান্নাফ ছিলো কুসাইয়ের পুত্র এং কেলাবের প্রপৌত্র। কেলাবের উর্ধ্বতন বংশধারা ছিলো এ রকম, মুররাহ্__- কায়াব___ লুওয়াই । কেলাবের পূর্ববর্তী পুরুষেরা ছিলেন হজরত ইসমাইলের সত্যধর্মের উপর প্রতিষ্ঠিত। তখন তীরা তাদের পরবর্তী বংশধরকে হজরত ইসমাইলের ধর্মাদর্শের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য উপদেশ দিতেন। পরে কুসাই বিন কেলাবের জামানায় তাদের মধ্যে শুরু হয় মূর্তি পূজার প্রচলন । কা'য়াব বিন লুওয়াই একবার আরববাসীদেরকে একত্র করেছিলেন। তখন তার পুত্র কুসাই জনতাকে এই মর্মে উপদেশ দিয়েছিলেন যে, সর্বশেষ রসুল জনুগ্রহণ করবেন আমার বংশে । তোমরা তার অনুসরণ কোরো । তীর প্রতি বিশ্বাস স্থাপন কোরো । এরপর তিনি পাঠ করেছিলেন কয়েকটি কবিতা । ওই কবিতাগুলোর তাফসীরে মাযহারী/১৮০ ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।