জোরে ধমক দিলেন রসুল স.। মন ভার করে আমি চলে যাচ্ছিলাম । কয়েক পা যেতে না যেতেই অবতীর্ণ হলো এই আয়াত । রসুল স. সঙ্গে সঙ্গে এ কথা প্রচার করে দিলেন। আর আমাকে ডেকে দিয়ে দিলেন তলোয়ারটি । অপর এক বর্ণনায় এসেছে, রসুল স. হঠাৎ আমার নিকটে এসে বললেন, আমার কাছে তলোয়ার প্রার্থনা করেছিলে তুমি । কিন্ত আমি তো তলোয়ারটির মালিক ছিলাম না। তাই দিতে পারিনি। এখন আল্লাহপাক আমাকে মালিকানা দান করেছেন । তাই তলোয়ারটি তোমাকে দিতে পারলাম । ইমাম বোখারী তার ইতিহাসে লিখেছেন, হজরত সাঈদ ইবনে যোবায়েরের বর্ণনায় এসেছে, আমি ও একজন আনসারী গণিমত সংগ্রহের জন্য এগিয়ে গেলাম। একটি তলোয়ার পেলাম আমরা । আমি বললাম, তলোয়ারটি আমার । আনসারী বললেন, না! আমার । বাদানুবাদ চলছিলো। একটু পরেই এলেন রসুল স.। তিনি সব শুনে আমাকে বললেন, হে সাঈদ! তোমাদের দু'জনের একজনও তলোয়ারটির মালিক নও। তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত-__ “ইয়াস আলুনাকা আপনিল আন্ফাল” (তারা আপনাকে জিজ্ঞেস করছে যুদ্ধলন্ধ সামগ্রী সম্বন্ধে)। অবশ্য পরে এই আয়াতটি রহিত হয়েছে ওই আয়াতের মাধ্যমে যেখানে বলা হয়েছে__ “ওয়ালামু আন্না মা গানিমতুম মিন্ শাইয়্যিন ফাইন্নামা লিল্লাহি খুমুসাহু ওয়া লির রসুলি ওয়ালিজিল্ কুরবা (আর জেনে রেখো তোমরা যুদ্ধে যা কিছু সামগ্রী অর্জন করো, এর এক পঞ্চমাংশ আল্লাহ্র, রসুলের এবং রসুলের আত্মীয়দের জন্য)। ইবনে জারীর, ইবনে মুনজির, ইবনে আবী হাতেম এবং বায়হাকীর বর্ণনায় রয়েছে, যুদ্ধল্ধ সামঘ্রীর একমাত্র অধিকারী ছিলেন রসুল স. ৷ সেখানে আর কারো কোনো আধিপত্য ছিলো না। যা কিছু হস্তগত হতো মুসলিম যোদ্ুবৃন্দের, সব জমা হতো এক জায়গায় । দি তিল পরিমাণ বস্তুও কেউ রেখে দিতো, সেটা পরিগণিত হতো চুরিতে । জনগণ রসুল স. সকাশে নিবেদন করেছিলেন __ গণিমত থেকে আমাদেরকে কিছু দান করুন। তখনই অবতীর্ণ হয় আলোচ্য আয়াত । হজরত ইবনে আব্বাস বলেছেন, গণিমতের সম্পূর্ণ অধিকারী ছিলেন রসুল স.। সৃচের পরিমাণ অথবা তদপেক্ষা কম সম্পদও নিজের কাছে রাখলে তা হয়ে যাবে চুরি। কেউ কেউ গণিমত প্রার্থনা করেছিলো । তখন অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি ৷ আয়াতে এই মর্মে নির্দেশনা দেয়া হয়েছে যে, হে মুজাহিদ বৃন্দ! গণিমতের মাল আল্লাহ্ ও তার রসুলের । আল্লাহ্র পক্ষ থেকে রসুলই ভা বন্টন করবেন । সুতরাং তোমরা এই মুহূর্তে আল্লাহ্র ভয়ে বিতপ্তা পরিহার করো । সপ্তাব প্রতিষ্ঠা করো নিজেদের মধ্যে! পরে অন্য একটি আয়াতের মাধ্যমে এই আয়াতটি রহিত হয়। তাফসীরে মাযহারী/১৮ টু ||1|11.011100119.0011
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।