যখন আযাব দেয়া হবে, সেই সময়কার । অর্থাৎ বদর প্রান্তরে যখন মুশরিকেরা মুসলমানদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন ফেরেশতারা চাবুকের আঘাত হানতে শুরু করলেন তাদের মুখমণ্ডলে । এর ফলে তারা পালাতে শুরু করলো । তখন ফেরেশতারা আঘাত শুরু করলো তাদের পশ্চাদ্দেশে । এইভাবে তাদেরকে বধ করতে করতে ফেরেশতারা তাদেরকে বলতে শুরু করলো-__ (আখেরাতেও তোমাদেরকে দহন যন্ত্রণা ভোগ করতে হবে ।) ৷ তখন শাস্তিদানকালে ফেরেশতারা বলকে-__ তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। কোনো কোনো তাফসীরকার লিখেছেন, তখন ফেরেশতারা কাফেরদেরকে আঘাত করবে লৌহদগ্ড দ্বারা। ওই লৌহদণ্ডের আঘাতে তাদের জখমের স্থানে জলে উঠবে আগুন। ওই অগ্নি-শাস্তিকেই এখানে বলা হয়েছে জুকু আ'জাবাল হারীকৃ। হজরত ইবনে আব্বাস বলেছেন, ফেরেশতারা এ রকম বলতে থাকবে কাফেরদের মৃত্যুর পর থেকে । এর পরের আয়াতে (৫১) বলা হয়েছে__. “জালিকা বিমা কৃদ্দামাত আইদী- কুম ওয়া আন্নল্পহা লাইসা বি জাল্লামিল্সিল আ'বীদ্' (এটা তোমাদের কর্মফল; আল্লাহ্ তার দাসদের প্রতি অত্যাচারী নন)। এখানে “বিমা' শব্দটির “মা কারণ প্রকাশক । “মা কৃদ্দামাত' (কর্মফল) অর্থ অবিশ্বাস ও পাপ। 'আইদিকুম” অর্থ হস্ত দ্বারা অর্জিত । মানুষের অর্জন সাধারণতঃ হস্ত দ্বারাই হয়। তাই এখানে কর্মফলকে কৃদ্দামাত আইদিকুম (হস্ত দ্বারা অর্জিত কর্ম) বলা হয়েছে। মানুষ অবিশ্বাস ও পাপকে গ্রহণ করে স্বেচ্ছায়। এভাবে তারা নিজেরাই হয়ে যায় শাস্তির উপযোগী । সে কারণেই আল্লাহতায়ালা তাদেরকে শাস্তি দান করেন। যারা শাস্তির উপযুক্ত নয়, আল্লাহ্্পাক তাদেরকে শাস্তি দান করেন না। শাস্তিদান করেন কেবল শাস্তিযোগ্যদেরকেই । আর এ রকম শাস্তিদানকে জুলম বা অত্যাচার বলা যায় না। তাই এখানে বলা হয়েছে__ আল্লাহ্ তার দাসদের প্রতি অত্যাচারী মন। 'জাল্লামিন্' শব্দটি এখানে মুবালেগার (কর্তৃকারকের) শব্দরূপ হিসেবে উদ্ধৃত হয়েছে। শক্তি ও ক্রিয়ার ক্ষমতাকে প্রকাশ করার জন্য এ রকম করা হয়নি । করা হয়েছে শক্তি ও ক্রিয়াকে অধিকতর গুরুত্দানের জন্য । কেননা 'দাসদের' বলে এখানে সকল দাসদেরকেই বুঝানো হয়েছে। অর্থাৎ বুঝিয়ে দেয়া হয়েছে যে__ আল্লাহৃতায়ালা তার কোনো দাসের উপরে অত্যাচার করেন না। এ পর্যন্ত বিবৃত হলো বদর যুদ্ধ সম্পর্কিত আলোচনা । পরবর্তী আয়াতে সত্য ও মিথ্যার পরিণতির দৃষ্টান্তরূপে অন্য প্রসঙ্গের অবতারণা করা হয়েছে এভাকে__ তাফসীরে মাযহারী/১৭৮ ূ ॥11.2111001117,.0011
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।