কথা (এদের ধর্ম এদেরকে প্রতারিত করেছে) বলেছিলো উত্বা বিন রবিয়া এবং তার সঙ্গী সাথীরা । তারা সকলেই ছিলো মুশরিক। তাদের এই অপকথনের প্রেক্ষিতে আল্লাহপাক যা এরশাদ করেছেন, তা লিপিবদ্ধ রয়েছে আয়াতের পরবর্তী অংশে এভাকে__ “কেউ আল্লাহ্র প্রতি নির্ভর করলে আল্লাহ্ তো পরাক্রান্ত ও প্রজ্ৰাময়।' এ কথার অর্থ-_ আল্লাহতায়ালা প্রবল পরাক্রান্ত এবং প্রজ্ঞাময় । সুতরাং তার প্রতি যারা নির্ভর করবে, তারাই লাভ করবে বিজয় । বদর যুদ্ধে সেরকমই ঘটেছিলো । মুসলমানদের বদর বিজয় আল্লাহ্্পাকের ওই পরাক্রান্তি ও প্রজ্ঞাময়তার জলন্ত নিদর্শন। পরের আয়াতে (৫০) বলা হয়েছে-__ তুমি দেখতে পেলে দেখতে সত্য- প্রত্যাখ্যানকারীদের মুখমগ্ডলে ও পৃষ্ঠটদেশে আঘাত করে তাদের প্রাণ হরণ করছে। এখানে “তারা শব্দটির অর্থ 'দেখছো" । শব্দরূপটি বর্তমান কালের কিন্ত এর অর্থ হবে অতীতকাল বোধক ৷ কারণ এর পূর্বে উল্লেখিত হয়েছে 'লাও' শব্দটি । এভাবে “ওয়ালাও তারা" কথাটির অর্থ দীড়িয়েছে___ তুমি দেখতে পেলে দেখতে। এরপরে বলা হয়েছে-_ ইজ তাওয়াফ্ফা। এ কথার অর্থ__ প্রাণ হরণ করছিলো । এরপর বলা হয়েছে আল্লাজিনা কাফারু (সত্যপ্রত্যাখ্যানকারীদের)। এরপর বলা হয়েছে--_ আল মালাইকাতু ইয়াদ্বরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম (ফেরেশতাগণ মুখমগ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করে)। এভাবে সম্পূর্ণ বাক্যটির অর্থ দাড়িয়েছে__ ফেরেশতাগণ সত্যপ্রত্যাখ্যানকারীদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করে তাদের প্রাণ হরণ করছে। এখানে প্রাণ হরণ করছে কর্মটির কর্তা হবে ফেরেশতাগণ ৷ এ রকমও হতে পারে যে, কর্তা এখানে আল্লাহ্তায়ালা স্বয়ং আর “ফেরেশতাগণ' হচ্ছে উদ্দেশ্য এবং ইয়াদ্ধ রিবুন (আঘাত করে) হচ্ছে বিধেয়। উল্লেখ্য যে, ফেরেশতাগণ বদর যুদ্ধে মুশরিক সেনাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করেছিলো আগুনের চাবুক এবং লৌহদণ্ড দ্বারা । সম্মুখভাগে ও পশ্চাতভাগ উভয় দিক থেকে আঘাত করা হয়েছিলো তাদেরকে । হজরত সাঈদ ইবনে যোবায়ের এবং মুজাহিদ বলেছেন, এখানে 'পৃষ্ঠদেশ' কথাটির অর্থ হবে__ পশ্চাদ্দেশ (নিতম্ব) । “পশ্চাদ্দেশ' শব্দটি লজ্জাজনক বিধায় আল্লাহপাক এখানে উল্লেখ করেছেন 'পৃষ্ঠদেশ।' এরপর বলা হয়েছে__ ওয়া জুকু আ'জাবাল হারীকৃ (এবং বলছে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো)। এ সম্পর্কে হজরত ইবনে আব্বাস বলেছেন, এই কথাটুকু বদর যুদ্ধ সম্পর্কিত নয়-_ আখেরাতে বদর যুদ্ধে নিহত মুশরিকদেরকে ১২ তাফসীরে মাযহারী/১৭৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।