Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে__ “স্মরণ করো, মুনাফিক ও যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলে, এদের দ্বীন এদেরকে প্রতারিত করেছে।' মদীনার মুনাফিকেরা দেখলো, মাত্র তিনশত দলের আধিক লোক নিয়ে রসুল স. যুদ্বযাত্রা করলেন। তারা এ সংবাদও পেলো যে, ওদিকে আবু জেহেল প্রায় এক হাজার লোক নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মক্কা থেকে রওনা হয়েছে। তারা তখন স্থির নিশ্চিত হলো যে, মুসলমানদের পরাজয় অনিবার্ধ। বিপুল সংখ্যক শক্রর বিরুদ্ধে তারা কিছুতেই টিকতে পারবে না । তাই তারা বলতে শুরু করলো, মুসলমানদের ধর্মই তাদেরকে প্রতারিত করেছে। যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারাও এ রকম বলতে শুরু করলো । এখানে “যাদের অন্তরে ব্যাধি রয়েছে" বলে বুঝানো হয়েছে দোদুল্য-চিত্ত মুসলমানদেরকে__ যাদের বিশ্বাস ছিলো সন্দেহবিজড়িত। কেউ কেউ বলেছেন, “যাদের অন্তরে ব্যাধি রয়েছে' বলে এখানে বুঝানো হয়েছে মুশরিকদেরকে । আবার কেউ কেউ বলেছেন, এ কথাটি বলে মুনাফিকদেরই আর একটি দলের প্রতি ইঙ্গিত করা হয়েছে । ওই দলটিও মুনাফিক । মুনাফিকদের মতো তাদেরও অন্তর ছিলো ব্যাধিগ্রস্ত । তাই "ওয়া'(ও) শব্দটির মাধ্যমে দল দু'টোকে এখানে সংযোজিত করা হয়েছে । যেমন___ “ইলাল মালিকিল ইরামি ওয়াবৃনুল হিমামি ওয়া লাইসাল কুতাইবাতু ফিল মুজদাহামি ।' এখানে একই বাদশাহ্‌কে বুঝানো হয়েছে__ যার ছিলো বিভিন্ন দল । ওই দল সমূহকে এখানে ওওয়া (ও) শব্দের মাধ্যমে সংযোজন করা হয়েছে। বাগবী লিখেছেন, এখানে “যাদের অন্তরে ব্যাধি রয়েছে" বলে বুঝানো হয়েছে ওই সকল মুসলমানকে যারা দুর্বলতার কারণে হিজরত করতে পারেনি । মুশরিক তাদেরকে জোর করে ধরে এনেছিলো। বদরে এসে তারা মুসলমানদের সৈন্যসংখ্যা দেখে হতাশ হয়ে পড়লো । ইসলামের প্রতি যেটুকু বিশ্বাস তাদের ছিলো সেটুকুও তারা হারিয়ে ফেললো তখন এবং বলতে শুরু করলো, “এদের (মুসলমানদের) ধর্ম এদেরকে প্রবঞ্চিত করেছে" । এ কথা বলার কারণে তারা হয়ে গিয়েছিলো ধর্মত্যাগী (মোরতাদ)। বদর যুদ্ধে তারা সকলেই নিহত হয়েছিলো । তাদের মধ্যে ছিলো___ কায়েস বিন ওলিদ বিন মুগিরা মাখজুমী, আবু কায়েস বিন ফাকীহ্‌ বিন সুগিরা মাখজুমী, হারেস বিন জামআ বিন আসওয়াদ বিন মুত্তালিব, আলী বিন উমাইয়া বিন খলফ জামুহী, আস বিন মুনাব্বিহ্‌ বিন হাজ্জাজ প্রমুখ । হজরত আবু হোরায়রা থেকে শিথিল সূত্রে তিবরানী বর্ণনা করেছেন, এ তাফসীরে মাযহারী/১৭৬ |11.01100119.001

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।