Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

শপথ লাত্‌ ও উজ্জার! মোহাম্মদ ও তার সাথীদেরকে রশি দিয়ে বেধে না ফেলা পর্যন্ত আমরা প্রত্যাবর্তন করবো না। সুতরাং তাদের কাউকে তোমরা হত্যা কোরো না। বন্দী কোরো । পরে আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দিবো । এক বর্ণনায় এসেছে, বদর যুদ্ধের পরে লোকেরা সুরাকাকে মক্কায় দেখে বললো, সুরাকা! তুমিই তো আমাদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করেছো। পলায়নের বুঝতে পারছি না তোমরা কি বলছো । আমি তো সেখানে যাইইনি। তাই জানিও না সেখানে কে কি করেছে। কিন্তু লোকেরা তার কথা বিশ্বাস করলো না। পরে সুরাকা ইসলাম গ্রহণ করলেন । অবতীর্ণ হলো এই আয়াত । তখন সকলে বুঝতে পারলো যে, বদর যুদ্ধে ইবলিসই সুরাকার আকৃতি ধারণ করেছিলো । বাগবীর বর্ণনায় এসেছে, কাতাদা বলেছেন, “তোমরা যা দেখতে পাও না আমি তা দেখি'__ ইবলিসের এ কথাটি সত্য । কিন্তু “আমি আল্লাহ্‌কে তয় করি'__ তার এ কথাটি সত্য নয়। কারণ আল্লাহ্‌র ভয় তার ছিলো না। আসলে সম্পূর্ণ বিষয়টি ছিলো শয়তানের প্রতারণা । এভাবেই শয়তান প্রতারণা করে মানুষকে নিয়ে যায় ₹সের দ্বারপ্রান্তে । তারপর বিপদ দেখলে তাদেরকে পরিত্যাগ করে আত্মরক্ষা করে। আতা বলেছেন 'আমি আল্লাহ্‌কে ভয় করি__ শয়তানের এই কথাটির অর্থ হবে আমার ভয় হচ্ছে, আবু জেহেলের বাহিনী ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে আমিও মনে হয় ধ্বংস হয়ে যাবো । সুতরাং আমি তাদের সঙ্গে থাকবো না। আমার তো রয়েছে জীবন হারানোর ভয় । বুঝি হজরত জিব্রাইল তাকে ধরে সকলের সামনে তার প্রতারণার বিষয়টি ফাস করে দিবেন। এভাবে সকলের সামনে চিহ্নিত হলে সবাই তো সাবধান হয়ে যাবে। প্রতারণা করা তখন আর সহজ হবে না। তাই তার বক্তব্যটি হবে এ রকম___ এভাবে চিহ্নিত হওয়াকে আমি ভয় করি। শয়তানের 'আমি আল্লাহ্‌কে ভয় করি' কথাটিরও অর্থ হবে এ রকম। কেউ কেউ বলেছেন, শয়তানের “আমি আল্লাহ্‌কে ভয় করি' কথাটির অর্থ হবে__ আমি জানি আল্লাহতায়ালা তার রসুলকে সাহায্য করবেন। এ কথাও জানি যে, আল্লাহতায়ালা তার দুশমনদেরকে শাস্তিদানে কঠোর । তাই হে আল্লাহ্‌র দুশমনেরা! তোমাদের ব্যাপারেই আমি আল্লাহ্‌কে ভয় করি। হজরত জিব্রাইলকে যখন আল্লাহ্তায়ালা পাঠিয়েছেন তখন এ কথা নিশ্চিত যে, আজ নিশ্চয়ই তিনি তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন । সে ভয়ই আমি করি। তাফসীরে মাহহারী/১৭৪ |1|1|.01100119,00|1

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।