সরে পড়লো এবং বললো, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রইলো না। তোমরা যা দেখতে পাও না, আমি তা দেখি । আমি আল্লাহ্কে ভয় করি, আল্লাহ্ শাস্তিদানে কঠোর । হজরত রেফায়া বিন রাফে' থেকে তিবরানী এবং হজরত ইবনে আব্বাস থেকে ইবনে জারীর, ইবনে মুনজির এবং ইবনে মারদুবিয়া বর্ণনা করেছেন, আল্লাহ্- তায়ালা রসুল স. এর সাহায্যার্থে এক হাজার ফেরেশতা প্রেরণ করেছিলেন! এক প্রান্তে পাঁচশত ফেরেশতার নেতৃতে ছিলেন হজরত জিব্রাইল এবং অপর প্রান্তে পাঁচশত ফেরেশতা নিয়ে দশ্ডায়মান ছিলেন হজরত মিকাইল। অপরপক্ষে ইবলিসও তার দলবল ও নিশান নিয়ে উপস্থিত ছিলো। বনী মাদলাসের পশ্চাতে সে দাড়িয়েছিলো সুরাকা বিন মালেকের আকৃতি ধরে। তার সঙ্গে ছিলো অন্যান্য শয়তানেরা । শয়তান তখন মুশরিক সেনাদেরকে বললো, _-“লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান্নাসি ওয়া ইন্নী জারুল্লাকুম' আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হবে না। সাহায্যার্থে আমি তোমাদের নিকটেই থাকব)। হঠাৎ ইবলিসের নজর পড়লো হজরত জিব্রাইলের দিকে । জনৈক মুশরিকের হাত ধরে কথা বলছিলো ইবলিস। হজরত জিব্রাইলকে দেখার সঙ্গে সঙ্গে সে তার হাত ছেড়ে দিয়ে পালাতে শুরু করলো । এক মুশরিক বললো, কি ব্যাপার সুরাকা! পালাচ্ছো কেনো? তুমি তো বললে আজ আমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। ইবলিস বললো-_ তোমাদের সঙ্গে আর আমার কোনো সম্পর্ক রইলো না। তোমরা যা দেখতে পাও না আমি তা দেখি। আমি আল্লাহ্কে ভয় করি, আল্লাহ্ শাস্তিদানে কঠোর । ফেরেশতা বাহিনীকে দেখেই পলায়ন করেছিলো ইবলিস । হারেস বিন হিশাম শয়তানের উপরোক্ত কথাগুলো শুনেছিলো | সে মনে করেছিলো সুরাকাই কথাগুলো বলছে। সুরাকা অবশ্য বদরযুদ্ধের পরে ইসলাম গ্রহণ করেছিলেন। হজরত জিব্রাইলকে দেখে পালাবার সময় হারেসের বুকে আঘাত করেছিলো শয়তান । ফলে মাটিতে লুটিয়ে পড়েছিলো হারেস। পালাবার সময় একটি বারও পিছন ফিরে তাকাবার সাহস পায়নি শয়তান। সোজা গিয়ে সে ঝাঁপ দিলো সমুদ্রে । আর আল্লাহতায়ালার নিকটে দুই হাত উঠিয়ে চিৎকার করে দোয়া করতে লাগলো, হে আমার প্রতিপালক! তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো, যে প্রতিশ্রুতি তুমি আমাকে দিয়েছো । তুমি বলেছো তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বাচতে দিবে । ফেলবেন। তাই সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পলায়ন করেছিলো যুদ্ধক্ষেত্র থেকে । আবু জেহেল তখন বলেছিলো, সুরাকাকে প্রশ্রয় দিয়ে আমরা ভুল করেছি। সে তো ছিলো আসলে মোহাম্মদের পক্ষের লোক । তোমরা হতোদ্দম হয়ো না। তাফসীরে মাযহারী/১৭৩ ॥111|.0|110011 9,001
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।