Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

“বাতারান" শব্দটির অর্থ গর্ব ও প্রদর্শন প্রবণতা । জুজাযু বলেছেন, “বাতারান' অর্থ নেয়ামত প্রাপ্তির পরে অবাধ্য বা অকৃতজ্ঞ হওয়া। কোনো কোনো অভিধান বিশারদ বলেছেন, শব্দটির অর্থ হবে প্রাপ্তির আনন্দে আত্মহারা হয়ে কৃতজ্ঞতা প্রকাশের কথা বিস্মৃত হওয়া । “রিয়া' অর্থ কৃতিত্ব ও সাফল্যকে মানুষের সামনে জাহির করা। প্রশংসা ও খ্যাতি অর্জনই এ রকম প্রদর্শন সর্বস্ব প্রবৃত্তির মূল উদ্দেশ্য । আবু জেহেলের গর্বন্মোত্ততা এবং কৃতিত্ব প্রদর্শনের কথাই বর্ণিত হয়েছে এখানে । আর বিশ্বাসীদেরকে এই মর্মে নির্দেশনা দেয়া হয়েছে যে, তারা যেনো কম্মিনকালেও আবু জেহেলের মতো দন্ত ও জনমনোরঞ্জনের আকাঙ্থার প্রতারণায় না পড়ে । ঘটনাটি ছিলো এ রকম__ আবু সুফিয়ান সংবাদ পেলো, মুসলমানেরা তার বাণিজ্য বাহিনী আক্রমণ করতে ছুটে আসছে। সে তৎক্ষণাৎ বিপুল বাণিজ্য সপ্তার রক্ষার জন্য মক্কায় সংবাদ পাঠালো । ওই বাণিজ্যে অংশী ছিলো মকর প্রায় সকলেই । তাই এ সংবাদে সৃষ্টি হলো চরম উত্তেজনা। সাজ সাজ রব পড়ে গেলো যুদ্ধের জন্য । আবু জেহেল সকলকে উত্তেজিত ও উৎসাহিত করতে লাগলো। বাণিজ্য বাহিনীটি উদ্ধারের জন্য যুদ্ধযাত্রার পূর্বেই এসে পড়লো আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা । আবু সুফিয়ান বললো, কাফেলা এখন নিরাপদ । সুতরাং তোমরা যুদ্ধযাত্রা স্থগিত করো । আবু জেহেল বললো, না। আমরা ক্ষান্ত হবো না। বদর প্রান্তরে আমরা পৌঁছবোই। তিন দিন অবস্থান করবো সেখানে । উট জবাই করে বসাবো ভোজসতা । চলবে গান, বাজনা, মদ্যপান ও ভোজ । এই সংবাদ ছড়িয়ে পড়বে চতুর্দিকে । ফলে তাদের উপরে প্রতিষ্ঠিত হবে আমাদের প্রতাপ ও পরাক্রম। এ সকল কথার প্রতি ইঙ্গিত করে বিশ্বাসীগণকে আলোচ্য আয়াতে গর্ব, লোক দেখানো কাজ এবং আল্লাহ্‌র পথে বাধাদান থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে__ এ সকলের বিপরীত অবস্থাই প্রশংসনীয় । তাই বিশ্বাসীগণকে হতে হবে অহংকার মুক্ত, প্রদর্শন প্রবণতা মুক্ত এবং আল্লাহ্‌র পথে মানুষকে আহবানকারী । সকল আমলের নেপথ্যে থাকতে হবে বিশুদ্ধ নিয়ত বা উদ্দেশ্য । আকাত্বী হতে হবে কেবল আল্লাহ্তায়ালার সন্তুষ্টির ও সওয়াবের । সবশেষে বলা হয়েছে___ “ওয়াল্লহু বিমা ইয়া"মালুনা মুহিত । এ কথার অর্থ__ বান্দার সকল কর্মকাণ্ড আল্লাহতায়ালার ঝেষ্টনীর অন্তর্ভুক্ত । “ইহাত্বা' অর্থ-_ পরিবেষ্টন বা ঝেষ্টন। উল্লেখ্য যে, আল্লাহতায়ালার এই পরিবেষ্টন আল্লাহ্‌- তায়ালারই মতো বেমেছাল (আনুরূপ্যবিহীন)। : তাফসীরে মাবহারী/১৭১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।