Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত নোমান বিন মাকরানের বর্ণনায় এসেছে, আমি রসুল স. এর সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছি। তিনি স. সকালের দিকে যুদ্ধ শুরু করতে চাইতেন না। আল্লাহ্তায়ালার সাহায্যের অপেক্ষায় থাকতেন । যুদ্ধ শুরু করতেন দ্বিপ্রহরের পর । ইবনে আবী শায়বা। এরপর বলা হয়েছে___ “তোমরা ধৈর্যধারণ করবে, আল্লাহ্‌ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন'। অমূল্য সম্পদ ধৈর্য অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে এখানে । আল্লাহ্‌পাকের সাহায্য ও প্রতিদান ধৈর্ধধারণকারীদের সার্বক্ষণিক সঙ্গী । তাই তারা হয় পৃথিবীতে আল্লাহতায়ালার সাহায্যে বলীয়ান এবং আখেরাতে উত্তম প্রতিদান বিভূষিত। বোখারীর বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ্‌ ইবনে আমরের আজাদ করা সচিব ছিলাম । তার নিকট আগত চিঠিপত্র পড়া, পড়ে শোনানো, জবাব প্রদান ইত্যাদিও ছিলো আমার কর্তব্যের অন্তর্ভুক্ত । একদিন আমি পাঠ করলাম হজরত আবদুল্লাহ্‌ ইবনে উবাই আওফার একটি চিঠি । চিঠিতে লেখা ছিলো___ রসুল স. এক জেহাদে সামনাসামনি হলেন বিধর্মী বাহিনীর। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়া পর্যন্ত তিনি আক্রমণ শুরু করলেন না। দিপ্রহরের পর তিনি তার ভাষণে বললেন, উপস্থিত জনমণ্ডলী! দুশমনদেরকে আক্রমণ করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করো । নিরাপত্তার জন্য সাহায্য কামনা করো কেবল আল্লাহ্র । ক্রমাগত অগ্রসর হও সামনের দিকে । মনে রেখো, তরবারীর ছায়ার নিচেই জান্নাত। এরপর প্রার্থনা করলেন এভাকে__ হে আমাদের আল্লাহ্‌! হে আমাদের উপর কিতাব অবতীর্ণ- কারী, মেঘপুঞ্জের পরিচালক, কাফের সম্প্রদায়কে পরাজয়দাতা__- আমাদেরকে কাফেরদের উপরে জয়যুক্ত করো । এর পরের আয়াতে (৪৭) দেয়া হয়েছে বিশুদ্ধচিন্ততার (এখলাসের) নির্দেশনা। এখলাসের অভাবে সকল পুণ্যকর্ম হয়ে পড়ে মূল্যহীন ও নিষ্প্রাণ । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন__- রসুল স. বলেন, আল্লাহ্‌ তোমাদের সুরত (আকৃতি) ও সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না। দৃষ্টিপাত করেন তোমাদের অন্তর ও পুণ্যকর্ষের প্রতি । হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে__ রসুল স. বলেছেন, বিশুদ্ধ নিয়তের উপরেই নির্ভর করে জেহাদ, হিজরত__ সকল পুণ্যকর্ম। বোখারী, মুসলিম । আলোচ্য আয়াতত্রয়ের শেষটিতে বলা হয়েছে__ “তোমরা তাদের ন্যায় হবে না যারা গর্বভরে ও লোক দেখানোর জন্য স্বীয় গৃহ থেকে বের হয় এবং লোককে আল্লাহ্‌র পথ থেকে নিবৃত্ত করে।' এখানে ভাফসীরে মাবহারী/১৭০ |||. 8]11001110,001

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।