Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লামা বায়যাবী লিখেছেন, রসুল স. প্রথমে ঘোষণা দিয়েছিলেন শত্রু নিধন করলে অথবা তাকে বন্দী করলে তার সকল সম্পদের অধিকারী হবে মুসলিম যোদ্ধা । এই ঘোষণা শুনে তরুণ যোদ্ধারা বীর বিক্রমে শক্রদের উপর ঝাপিয়ে পড়লেন। নিহত করলেন সত্তর জনকে । সত্তর জনকে করলেন বন্দী । কিন্তব যুদ্ধলব্ধ সম্পদ ছিলো অপ্রতুল । অন্যান্য সরঞ্জামও ছিলো পুরোনো । পশ্চাৎভাগে ছিলেন প্রবীণেরা ৷ তারাও তাদের দায়িত্ব পালন করেছিলেন বীরদর্পে। কিন্তু অগ্রভাগে ছিলেন না বলে যুদ্ধলদ্ধ সম্পদ তারা পেলেন না। তরুণ যোদ্ধাদেরকে লক্ষ্য করে তারা বললেন, আমরা পশ্চার্ভাগে দৃঢ় ব্যুহ রচনা না করলে তোমরা নিরাপদে ফিরে আসতে পারতে না। সুতরাং তোমাদের উচিত আমাদেরকেও যুদ্ধলন্ধ সম্পদের অংশীদার করা । তখন অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রসুল স. খুদ্ধলন্ধ সম্পদ একত্র করে সকল যোদ্ধার মধ্যে বন্টন করে দেন। বায়যাবী লিখেছেন, উপরে বর্ণিত ঘটনা থেকে এ কথাই প্রতীয়মান হয় যে, বাস্তবায়ন অত্যাবশ্যক নয়। যুদ্ধের গতি প্রকৃতি ও পরিণামের প্রেক্ষিতে পূর্ব প্রতিশ্রুতি ভেঙে নতুন কোনো সিদ্ধান্ত দানের অধিকার রয়েছে সেনাপতির । ইমাম শাফেয়ীাও এ রকম বলেছেন। হজরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস থেকে ইবনে আবী শায়বা, ইমাম আহমদ, আবদ্‌ বিন হুমাইদ এবং ইবনে মারদুবিয়া বর্ণনা করেছেন, বদর যুদ্ধে আমার ভাই তার তলোয়ার । তলোয়ারটির নাম ছিলো যুলকুতাইফাহ্‌। তলোয়ারটি নিয়ে আমি হাজির হলাম রসুল স. এর খেদমতে | বললাম, হে আল্লাহ্র রসুল! মুশরিককে খতম করতে পেরে আজ আমার অন্তর প্রশান্ত । গণিষত হিসেবে লাভ করেছি এই তলোয়ারটি । আমার নিবেদন, দয়া করে তলোয়ারটি আপনি আমাকে দিয়ে দিন। আপনিতো আমার সম্পর্কে অবগত (হে আল্লাহ্‌র রসুল! আপনিতো আমার ইমান ও বীরতৃ সম্পর্কে ভালো করেই জানেন)। রসুল স. বললেন, তলোয়ারটি তোমার নয়--- আমারও নয়। সুতরাং ওটা রেখে দাও। আমি তাই করলাম । ভাবলাম, তলোয়ারটি কার হাতে গিয়ে যে পড়ে । শেষ পর্যন্ত আমার মতো বীর নয় এ রকম লোকের হাতে গিয়ে পড়বে--_ এ কথা ভেবে আমার মনটা খারাপ হয়ে গেলো । মনে হলো আমার ভাই শহীদ হয়েছে তলোয়ারটিও হস্তচ্যুত হয়েছে। আমার মতো হতভাগা আর কেউ নেই৷ মনোকষ্ট সহ্য করতে না পেরে আমি পুনরায় গেলাম রসুল স. সকাশে । পুনরায় জানালাম তলোয়ার প্রাপ্তির আবেদন। এরপর বেশ ০০ তাফসীরে মাযহারী/১৭ ॥11.2111001117,.0011

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।