আলোচ্য আয়াতত্রয়ের প্রথমটির মর্মার্থ হচ্ছে__ হে বিশ্বাসীগণ! তোমরা যখন কোনে! কাফের বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে তখন অবিচল থাকবে । পলায়ন করবে না। আল্লাহতায়ালার কথা বিস্বৃত হবে না। মনে মনে সাহায্য প্রার্থনা করবে। এই মর্মে দৃঢ় আশা পোষণ করবে যে, আল্লাহপাক নিশ্চয়ই বিজয় দান করবেন। এখানে বলা হয়েছে, 'যখন কোনো দলের সম্মুখীন হবে? এখানে নির্দিষ্ট করে কাফেরদের দলের সম্মখীন হবে এ রকম বলার প্রয়োজন মনে করা হয়নি। কারণ এ বিষয়টি স্বতঃ্সিদ্ধ যে, মুসলমানেরা সব সময় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর বলা বাহুল্য যে, এখানে “সম্মুখীন হবে' কথাটির অর্থ, যুদ্ধ করবে । “অবি- চলিত থাকবে' কথাটির অর্থ__ দৃঢ়তার সাথে যুদ্ধ করবে, পলায়ন করবে না। সহীহ হাদিস সমূহে বর্ণিত হয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন কবীরা গোনাহ্। “আল্লাহকে অধিক স্মরণ করবে” অর্থ_ আল্লাহৃতায়ালার নিকট বিজয়ের প্রার্থনা জানাবে। “যাতে তোমরা সফলকাম হও” অর্থ__ যাতে তোমরা বিজয়ী হও। এ কথার মাধ্যমে প্রতীয়মান হয় যে, আল্লাহতায়ালার রহমত তার বিশ্বাসী বান্দার সার্বক্ষণিক সঙ্গী । তাই সঙ্গীন অবস্থায় সাহায্য ও বিজয়ের জন্য আল্লাহতায়ালার স্মরণ ও প্রার্থনার নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে-_ গাফেল হয়ো না। নির্ভর করো আল্লাহতায়ালার দয়ার উপর এবং বিশুদ্ধ অন্তরে স্মরণমগ্ন থাকো কেবল আল্লাহ্র । পরের আয়াতে (৪৬) বলা হয়েছে___ আল্লাহ্ ও তার রসুলের আনুগত্য করবে ও নিজেদের মধ্যে বিবাদ করবে না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের চিত্তের দৃঢ়তা বিলুপ্ত হবে। “ফাতাফশালু ওয়া তাজহাবা রীহুকুম' অর্থ-_ করলে তোমরা সাহস হারাবে। সুদ্দী বলেছেন, এখানে রীহ্ শব্দটির অর্থ_ সাহসিকতা, বীরত্ব । মুকাতিল বলেছেন, শব্দটির অর্থ ক্ষিপ্রতা, গতি- শীলতা। নজর বিন শামিল বলেছেন শক্তিমন্তা। কাতাদা এবং ইবনে জায়েদ বলেছেন, বদর বিজয়ের উপলক্ষ ছিলো ওই বাতাস যার কারণে মুশরিকদের অগ্রযাত্রা পরিবর্তিত হয়েছিলো । ওই বাতাসের জন্যই অর্জিত হয়েছিলো বিজয় । অতএব, “রীহ' শব্দটির অর্থ হবে বাতাস । আবু জায়েদের উক্তিরূপে ইবনে আবী হাতেম এ রকম উল্লেখ করেছেন । হজরত ইবনে আব্বাস থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন__ রসুল স. বলেছেন, আমরা বিজয়ী হয়েছি পৃবাল বাতাসের মাধ্যমে । আর আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিলো পশ্চিমা বাতাসের মাধ্যমে | ঃ তাফসীরে ঘাযহারী/১৬১ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।