Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত হাব্বান বিন ওয়াসে থেকে ইবনে ইসহাক এবং ইবনে মুনজির বর্ণনা করেছেন, তন্দ্রা ভঙ্গ হওয়ার পর রসুল স. বললেন, আবু বকর! সুসংবাদ শ্রবণ করো। আল্লাহ্‌পাকের সাহায্য তোমাদের নিকট এসে পড়েছে । জিবরাইল তাঁর অশ্বের লাগাম ধরে স্বয়ং উপস্থিত । তার উপরে পড়েছে যুদ্ধ প্রান্তরের ধুলো বালির প্রভাব । হাসান বলেছেন_ শত্রুদের সংখ্যা রসুল স. কে কম করে দেখানো হয়েছিলো জাগ্রত অবস্থায় । স্বপ্রে নয়। এখানে উল্লেখিত মানামিকা স্বপ্নে কথাটির অর্থ হবে __ স্বপ্নের মতো করে। অর্থাৎ তখন জাগ্রত অবস্থাতেই রসুল স. এর পবিত্র দু'চোখে নেমে এসেছিলো স্বপ্নের ঘোর। আর আল্লাহপাক ওই অবস্থায় তাকে দেখিয়েছিলেন শক্রদের সেনা সংখ্যা নগণ্য সংখ্যক । আর তাদের সমরায়োজনও অপ্রতুল। এরপর বলা হয়েছে -_- “ওয়ালাও আরাকাহুমকাসীরাল লাফাশিলতুম ওয়ালা- তানা মায়'তুম ফীল আমরি।' এ কথার অর্থ__ যদি তোমাকে দেখাতেন যে, তারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস হারাতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে । এখানে স্বপ্নে দুশমনদের সংখ্যা কম করে দেখানোর কারণটি বলা হয়েছে। বাস্তবে দুশমনেরা ছিলো বিপুল সংখ্যক জনবল ও অস্ত্রবলে সুসজ্জিত । এই অবস্থা দেখলে মনোবল হারিয়ে ফেলতো মুসলিম বাহিনী । অতি উৎসাহীরা বলতো মৃত্যু ভয়ে আমরা পশ্চাদপসরণ করতে পারি না। চলো সকলে যুদ্ধ করতে করতে হই। বাস্তব বুদ্ধিসম্পন্নরা বলতো, নিশ্চিত জেনেও অগ্রসর হওয়া আত্মহননের নামান্তর | সুতরাং অগ্রসর না হওয়াই । এভাবে দেখা দিতো তুমুল বিরোধ । শেষে বলা হয়েছে__ “ওয়া লাকিন্নাল্নহা সাল্লামা ইন্নাহু আ'লীমুম বিজাতিস্‌ সুদুর ।' এ কথার অর্থ__ আল্লাহতায়ালা তোমাদেরকে এই প্রচণ্ড অনৈক্য ও মতবিরোধ থেকে রক্ষা করেছেন। আর তিনি সকলের অন্তরের গতিবিধি সম্পর্কে সম্যক অবগত । হজরত ইবনে আব্বাস বলেছেন, শেষ কথাটির অর্থ হবে এ রকম__ আল্লাহপাক তোমাদের অন্তরের অবস্থা সম্পর্কে সবিশেষ অবহিত। তিনিই জানেন, কার অন্তরে আল্লাহ্তায়ালার জন্য রয়েছে কতটুকু ভালোবাসা । পরের আয়াতে (88) বলা হয়েছে _- “স্মরণ কর, বস্তুতঃ যা ঘটবারই ছিলো তা সম্পন্ন করবার জন্য । তোমরা যখন পরস্পরের সম্মুখীন হয়েছিলে তখন তিনি তাদেরকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন এবং তোমাদেরকে তাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন। সমস্ত বিষয় আল্লাহ্‌র দিকেই প্রত্যাবর্তিত হয়।' এখানে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, আল্লাহ্তায়ালাই চেয়েছিলেন যুদ্ধ সংঘটিত হোক। তাই তিনি উভয় দলের দৃষ্টিতে উভয় দলকে শক্তিহীনরূপে দেখিয়েছিলেন। ফলে উভয় দলই নিশ্চিত বিজয় জেনে শুরু করেছিলো প্রচণ্ড যুদ্ধ । সংখ্যা খুবই কম। পাশের সহযোদ্ধাকে বললাম, ওরা তো দেখছি দুইশ'র বেশী হবে না। তুমি কি বলো? সে বললো, আমার তো মনে হয় নব্বই জন। পরে এক ॥|||||, 81100118001 ক্ষীর আমহারী/১৬৭

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।