আল্লাহতায়ালা চেয়েছিলেন তীর প্রিয় রসুলকে সাহায্য করতে । তাই তার পক্ষে প্রেরণ করেছিলেন সশস্ত্র ফেরেশতা বাহিনীকে । আল্লাহ্তায়ালা চেয়েছিলেন সমুন্নত হোক ইসলামের পতাকা । আরো চেয়েছিলেন ইসলামের শত্রুরা হোক লাঞ্ছিত ও অপমানিত। শেষ পর্যন্ত তাই ঘটেছিলো । পূর্ণ হয়েছিলো আল্লাহতায়ালার পবিত্র অভিপ্রায় । এরপর বলা হয়েছে__ “যাতে যে কেউ ধ্বংস হবে সে যেনো সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয় এবং যে জীবিত থাকবে সে যেনো সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে ।' এ কথার অর্থ__ সত্য ও অসত্যের পার্থক্যকে সুস্পষ্ট করার জন্য একটি যুদ্ধ ছিলো অনিবার্য । যুদ্ধে পরিপূর্ণ বিজয়ের মাধ্যমেই সর্বসমক্ষে উদ্ভাসিত হয়ে ওঠে সত্যের প্রকৃতরূপ। তাই আল্লাহপাক এইভাবে সত্যপন্থী ও মিথ্যাপন্থী উভয় দলকে সশন্ত্র সংঘামে অবতীর্ণ করিয়েছিলেন। উদ্দেশ্য ছিলো__ যারা মরবে তারা যেনো সত্যের পূর্ণরূপ দেখেই মরে । আর যারা বাচবে তারাও যেনো সত্যের স্বরূপ দেখে লাভ করে বিশুদ্ধ জীবন। মোহাম্মদ বিন ইসহাক বলেছেন, এখানে “যে কেউ ধ্বংস হবে সে যেনো সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয়"__ কথাটির মর্মীর্থ হবে, যে কেউ কাফের হতে চায়, সে যেনো সত্য ও অসত্য স্পষ্ট হওয়ার পরই হয়ে যায় চিরস্থায়ী কাফের । আর যে জীবিত থাকবে সে যেনো সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে'___ কথাটির মর্মার্থ হবে, যে ইমানদার হবে, সে যেনো সত্য ও অসত্য স্পষ্ট প্রকাশের পরেই হয়ে যায় চিরস্থায়ী ইমানদার। এখানে ধ্বংস হওয়ার অর্থ হবে অবিশ্বাস বা কুফরীকে গ্রহণ করা । আর জীবিত হওয়ার অর্থ হবে গ্রহণ করা ইমান বা বিশ্বাসকে। ইমানই প্রকৃত জীবন। আর কুফরই প্রকৃত ধ্বংস বা মৃত্যু । আল্লাহপাক ভালো করেই জানেন, কে ইমান আনবে আর কে ইমান আনবে না। সৃষ্টির সূচনা ও সমাপ্তি, প্রারন্ভত ও পরিণতি__ সবকিছুই তার জ্ঞানবদ্ধ। কিন্তু আল্লাহতায়ালার পবিত্র অভিপ্রায় হচ্ছে, সকলের সামনে উম্মোচিত হোক সত্য ও মিথ্যার স্বরূপ। তাই তিনি পরস্পর বিরোধী ওই দল দুটিকে তাদের ইচ্ছা ও শেষে বলা হয়েছে -_' আল্লাহতো সর্ব শ্রোতা, সর্বজ্ঞ।' এ কথার অর্থ __ আল্লাহতায়ালা অবিশ্বাসের ঘোষণা যেমন শোনেন, তেমনি শোনেন বিশ্বাসের ঘোষণা । কারণ তিনি সর্ব শ্রোতা। আর আল্লাহতায়ালা বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে জানেন সকলের ভিতরের ও বাইরের সকল কিছু। অবিশ্বাসীরা যে চির নরকবাসী এবং বিশ্বাসীরা যে চির বেহেশতবাসী__ সে কথাও আল্লাহ্তায়ালা উত্তমরূপে অবগত | কেননা তিনি সর্বজ্ঞ । |||. 2]10011 8,001 তিকসীজে মাহারী/১৩৫
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।