Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

যাহাতে যে-কেহ ধ্বংস হইবে সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয় এবং যে জীবিত থাকিবে সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে; আল্লাহ্‌ তো সর্ব শ্রোতা, সর্বজ্ঞ। এখানে বদর প্রান্তরে মুসলিম বাহিনী এবং মুশরিক বাহিনীর অবস্থানের বিবরণ দেয়া হয়েছে। সেখানে উপত্যকার নিকটবর্তী সীমানায় ছিলো মুসলিম যোদ্ধাদের অবস্থান দূরবর্তী সীমানায় অবস্থান গ্রহণ করেছিলো মুশরিক যোদ্ধারা । নিম্নভূমিতে ছিলো তাদের উন্ত্রীরোহী বাহিনী । আবু সুফিয়ানের বাণিজ্য বাহিনীকেই এখানে উষ্্রারোহী বাহিনী বলা হয়েছে। ওই বাহিনী তখন প্রায় তিন মাইল দুরের সমুদ্রোপকূলের পথে দ্রুত ফিরে যাচ্ছিলো মন্ধায়। সমুদ্ৰোপকৃলকেই এখানে বলা হয়েছে নিম্নভূমি। এ কথাগুলোই প্রথমে বলা হয়েছে এভাকে__ স্মরণ করো, তোমরা ছিলে উপত্যকার নিকট-রান্তে এবং তারা ছিলো দূর-প্রান্তে। আর উদ্্রীারোহী দল ছিলো তোমাদের অপেক্ষা নি্ন ভূমিতে । এরপর বলা হয়েছে__ “ঘদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোনো সিদ্ধান্ত করতে চাইতে তবে এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মধ্যে মতভেদ ঘটতো ।” এ কথার অর্থ__ হে মুসলিম বাহিনী! তোমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বদর যুদ্ধ সংঘটিত হয়নি। তোমরা একমত হয়ে এ রকম পরিকল্পনা করতেও পারতে না। মুশরিকেরা ছিলো তোমাদের চেয়ে তিনগুণ। তাদের সমরায়োজনও ছিলো বিশাল। ওই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে অবশ্যই তোমাদের মধ্যে ঘটতো চরম মতভেদ । কারণ তোমরা ছিলে তাদের চেয়ে সেনা সংখ্যা, সমর সন্তার__ সব দিক দিয়ে দুর্বল। স্বাভাবিকভাবে তোমাদের মনে হতো এই অসম যুদ্ধে জয়লাভ অসম্ভব । এরপর বলা হয়েছে__ কিন্তু বস্তুত! যা ঘটবার ছিলো আন্রাহ্তায়ালা তা সম্পন্ন করবার জন্য উভয় দলকে যুদ্ধ ক্ষেত্রে সমবেত করলেন ।' এ কথার অর্থ__আল্লাহতায়ালার উদ্দেশ্য ছিলো সত্য ও মিথ্যা মুখোমুখি হোক । সত্য হোক বিজয়ী এবং মিথ্যা হোক পরাজিত। সৃষ্টি তার ত্রষ্টার ইচ্ছা এবং পরিকল্পনা কার্যকর করতে বাধ্য । তাই হয়েছিলো । পূর্ব পরিকল্পনা ব্যতিরেকেই পরিপূর্ণ লোকবল ও অস্ত্রবল ছাড়াই মুসলিম বাহিনী উপস্থিত হয়েছিলো বদরে । আবু সুফিয়ানের বাণিজ্য বাহিনীকে আক্রমণ করাই ছিলো তাদের উদ্দেশ্য । এভাবে বদরে এসে উপস্থিত হতেই তারা দেখলেন, পূর্ণ রণপ্রস্তুতি নিয়ে অদূরে অবস্থান গ্রহণ করেছে মুশরিকদের বিশাল সেনাবাহিনী । অপরদিকে মুশরিক বাহিনীরও উদ্দেশ্য ছিলো না যুদ্ধ হোক। তাদের মূল উদ্দেশ্য ছিলো বাণিজ্য বাহিনীটিকে রক্ষা করা। এভাবে অগ্রসর হতে হতে তারাও এসে দীড়ালো মুসলিম বাহিনীর মুখোমুখী । অবশেষে তাই ঘটলো, যা ঘটাতে চেয়েছিলেন আল্লাহ্তায়ালা স্বয়ং। তাফসীরে মাযহারী/১৬৪ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।