১০. আল্লাহপাক তার রসুলকে জানিয়েছিলেন, মক্কায় বসে আমবার বিন ওয়াহাব এবং সাফওয়ান বিন উমাইয়া আপনাকে হত্যার পরিকল্পনা করেছে। তাদের পরিকল্পনা সফল হবে না। কারণ আপনার রক্ষক স্বয়ং আমি । এই সংবাদ উমায়েরকে জানানো হলে তিনি তা স্বীকার করেন এবং বিশুদ্ধ চিত্তে ইসলাম গ্রহণ করেন। হয়ে যান ধর্মের একনিষ্ঠ প্রচারক ৷ তখন খেজুরের একটি শুকনো শাখা হয়ে গিয়েছিলো তরবারী । হজরত জায়েদ বিন আসলাম এবং হজরত ইয়াজিদ বিন ক্ুম্মান থেকে ইবনে সাঈদ এ রকম লিখেছেন। হজরত ওমর থেকে বায়হাকী এবং ইবনে আসাকেরও এ রকম বর্ণনা করেছেন। বলেছেন, বদর প্রান্তরে যুদ্ধ করতে করতে হজরত উক্কাশা বিন মহসীনের তরবারী ভেঙে যায়। ভাঙা তরবারী নিয়ে তিনি উপস্থিত হন রসুল স. এর খেদমতে । রসুল স. তার হাতে তুলে দেন খেজুরের একটি শুকনো ডাল । বলেন, উক্কাশা! এটাই তোমার তরবারী । যাও, যুদ্ধ করো। হজরত উন্ধাশা ডালটি হাতে নেয়ার সঙ্গে সঙ্গে দেখলেন সেটি হয়ে গিয়েছে একটি সুতীক্ষ শাদা তরবারী ৷ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই তরবারী উয়ুন। হজরত উক্কাশা ওই তরবারী দিয়ে এর পরেও অনেক যুদ্ধ করেছেন । শেষে নবুয়তের মিথ্যা দাবিদার তালহা বিন খুওয়াইলিদ আসাদীর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন। ১১. দাউদ বিন হোসাইন সূত্রে বায়হাকী লিখেছেন, আশহাল গোত্রের কিছু লোক বর্ণনা করেছেন, বদর যুদ্ধের সময় সালমা বিন আসলাম বিন হারেসের তলোয়ার ভেঙে গেলো। তখন রসুল স. এর হাতে ছিলো একটি খর্জুর শাখার ছড়ি। ছড়িটি তিনি স. হজরত সালমাকে দিয়ে বললেন, যাও, এটা দিয়েই যুদ্ধ করো । হজরত সালমা ছড়িটি হাতে নিয়ে ঝাপিয়ে পড়লেন শত্রুর উপর | দেখলেন ছড়িটি হয়ে গিয়েছে একটি অত্যুত্তম তলোয়ার । তলোয়ারটি সবসময় সঙ্গে রাখতেন তিনি । অবশেষে তিনি শাহাদাত বরণ করেন খায়বর যুদ্ধে। ১২. বায়হাকীর বর্ণনায় এসেছে, শত্রুর অস্ত্রাঘাতে হজরত হাবীব বিন আদীর একটি হাত বাহুমূল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো । রসুল স. হাতটি তার পবিত্র মুখের লালা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছিলেন । ১৩. বায়হাকীর বর্ণনায় আরো এসেছে, হজরত কাতাদা বিন নোমানের একটি চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিলো তার সাথীরা বলেছিলেন, ঝুল্ত চোখটি কেটে ফেলে দাও । রসুল স. বলেছিলেন, না। এমন কোরো না। এরপর তিনি স. তার পবিত্র হাতে চোখটি যথাস্থানে বসিয়ে দিলেন। মুছে গেলো জখমের চিহ্ন । বুঝার উপায় রইলোনা, কোন চোখটি জখম হয়েছিলো তীর । ১৪. বায়হাকী কর্তৃক আরো বর্ণিত হয়েছে, হজরত রেফাআ বিন রাফে' বলেছেন বদর যুদ্ধে তীর বিদ্ধ হয়েছিলো আমার চোখে । রক্তাক্ত ও ছিন্ন ভিন্ন ওই চোখের উপরে পবিত্র হাত বুলিয়ে দিলেন রসুল স.। দোয়াও করলেন ! সঙ্গে সঙ্গে আমি লাভ করলাম নিরাময় । তাঙ্কসীনে মাযহারী/১৬২ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।