Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

অনেক অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছিলো বদর যুদ্ধের সময়। নিঙ্নে সেগুলোর উল্লেখ করা হলো_ ১. আল্লাহপাক অংগীকার করেছিলেন __ কুরায়েশদের দুটি বাহিনীর মধ্যে একটির উপর মুসলমানদেরকে বিজয় দান করবেন । মুসলমানেরা চেয়েছিলো সহজ বিজয় । তাদের উদ্দেশ্য ছিলো, আবু সুফিয়ানের বাণিজ্য বাহিনীকে আক্রমণ করা৷ কিন্তু আল্লাহতায়ালার ইচ্ছা ছিলো ভিন্ন। তীর ইচ্ছাই কার্যকর হয়েছিলো । মুসলিম বাহিনীকে দীড়াতে হয়েছিলো কুরায়েশদের সশস্ত্র ও সুসজ্জিত বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে । ২. হঠাৎ নেমে এসেছিলো বৃষ্টি। ওই বৃষ্টি ছিলো মুসলমানদের জন্য রহমত এবং কাফেরদের জন্য অভিশাপ । ৩. সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছিলো সশস্ত্র ফেরেশতাদেরকে । কেউ কেউ তাদের কথাবার্তা শুনতে পেয়েছিলেন। তাদেরকে দেখেওছিলেন কেউ কেউ। ওই ফেরেশতাদের আঘাতে অনেক কাফের ধরাশায়ী হয়েছিলো । কোনো কোনো কাফেরের মস্তক বিচ্ছিন্ন হয়েছিলো তাদের শরীর থেকে । আবু জেহেলের শরীরেও ছিলো ফেরেশতাদের চাবুকের চিহ্ন । ৪. রসুল স. এক মুষ্টি প্রস্তর কণা নিয়ে ছুঁড়ে মেরেছিলেন কাফেরদের দিকে । তাদের প্রত্যেকের চোখে পড়েছিলো ওই পাথরের কণাগুলো। ফলে তারা হয়ে পড়েছিলো দিক বিদিক জ্ঞানশূন্য। ৫. কাফেরেরা সংখ্যাগুরু হওয়া সত্বেও মুসলমানদের দৃষ্টিতে তাদেরকে দেখানো হয়েছিলো নগণ্য সংখ্যকরূপে | এভাবে মুসলমানদের অন্তর থেকে দূর করে দেয়া হয়েছিলো যুদ্ধভীতি । বাড়িয়ে দেয়া হয়েছিলো সাহস। ৬. রসুল স. পূর্বাহ্ন দেখিয়ে দিয়েছিলেন মুশরিকদের মৃত্যুর স্থান। তার নির্দেশিত স্থানেই মরে পড়েছিলো ওই সকল অংশীবাদীরা । ৭. ব্লসুল স. তার মক্কা বাসের সময় উক্বা বিন আবী মুয়িতৃকে বলেছিলেন, মন্কার পর্বতমালার বাইরে পেলেই আমি তোমাকে হত্যা করবো। বদর যুদ্ধে এ রকমই ঘটেছিলো । ৮. রসুল স. তার যুদ্ধবন্দী পিতৃব্য হজরত আব্বাসকে বলেছিলেন, আপনি অমুক বস্ত আপনার পত্রী উম্মুল ফজলের জ্ঞাতসারে ওমুক স্থানে রেখে এসেছেন। এ কথা শুনে হজরত আব্বাস রসুল স. এর রেসালত সম্পর্কে সন্দেহমুক্ত হয়েছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন । ৯. আল্লাহপাক মুসলমানদেরকে এই মর্ষে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যদি তোমরা বিশুদ্ধ চিত্তে ইসলাম গ্রহণ করো, তবে যে সম্পদ তোমাদের কাছ থেকে গ্রহণ করা হয়েছে, তার চেয়ে উত্তম সম্পদ দেয়া হবে তোমাদেরকে । তাই হয়েছিলো । হজরত আব্বাস বিশুদ্ধ চিত্তে ইসলাম গ্রহণ করেছিলেন বলে, বিশ আউকিয়ার (সোনা অথবা টাদির) বিনিময়ে পেয়েছিলেন বিশটি গোলাম । _-7১১ 2 তাফসীরে মাযহারী/১৬১ ॥|111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।