নেয়া হয়। হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন রসুল স. এর জামানায় একদল মুজাহিদ গণিমত হিসেবে পেয়েছিলেন কেবল কিছু আহার্য দ্রব্য ও ছোট খাটো কিছু সামগ্রী । যুদ্ধলন্ধ সম্পদ থেকে তখন খুমুসকেও আলাদা করা হয়নি । হজরত উবাইদুর রহমানের মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস কাসেমের বর্ণনায় এসেছে, কতিপয় সাহাবী বলেছেন জেহাদের সময় আমরা উটের গোশত খেতাম। যার যতটুকু প্রয়োজন ততটুকুই খেতাম আমরা । উট বা গোশত আমাদেরকে ভাগ করে দেয়া হতো না। হাদিস তিনটি বর্ণনা করেছেন আবু দাউদ । দ্রষ্টব্যঃ শাওয়াফীয় বলেছেন, গণিমতের দাবিদারদের সম্মতিক্রমে ইরাক ও সিরিয়ায় সমগ্র ভূভাগ ওয়াকফ্ করে দিয়েছিলেন হজরত ওমর ৷ আর মুজাহিদেরা ওই সম্মতি দিয়েছিলেন স্বেচ্ছায়, প্রসন্্চিত্তে। হতো । কারণ খুমুস খলিফা অথবা মুজাহিদ__ কারোই হক নয়। কেউ খুমুসকে পরিত্যাগ করার অধিকারও রাখে না। এরপর হজরত ওমর জরিপ করে আংগুর ও গমের উপর ভিন্ন ভিন্ন হারে খাজনা নির্দিষ্ট করেছিলেন। সাধারণ মুসলমানদের জন্য ওই জমি ওয়াকফ করা হলে বিভিন্নভাবে কর নির্ধারণের প্রয়োজন পড়তো না। ফসল উৎপাদনের আগেই ফসলের উপর কর নির্ধারণ করলে তা হবে অস্তিতৃহীন ক্রয়-বিক্রয়ের মতো___ যা বৈধ নয়। সুতরাং তিনি ইরাক ও সিরিয়ার জমি ওয়াকফ করেছিলেন __ কথাটি ঠিক নয়। প্রকৃত ঘটনা হচ্ছে, ইরাক ও সিরিয়ার ভূখণ্ড তিনি মুসলমানদের অধীনে প্রদানই করেননি । খাজনা নির্ধারণ করে ফিরিয়ে দিয়েছিলেন পূর্ব মালিকদেরকে । জিষিয়াও নির্ধারণ করে দিয়েছিলেন তাদের উপর এভাবে বিজিত দেশে প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী শাসন । এভাবে বিধর্মীরাই হয়েছিলো ইসলামী শাসন প্রতিষ্ঠার সহায়ক। মহিলা, শিশু ও বৃদ্ধদের উপর কর নির্ধারণ করা না হলেও কর প্রদানকারীদের অধীনস্থ ও অধীনস্থা বলে এভাবে তারাও হয়ে গিয়েছিলো প্রশাসনের পরোক্ষ সহায়ক! এরপর বলা হয়েছে__ “যদি তোমরা বিশ্বাস করো আল্লাহে এবং তাতে মীমাংসার দিন যা আমি আমার দাসের প্রতি অবতীর্ণ করেছিলাম, যখন দুইদল পরস্পরের সম্মুখীন হয়েছিলো এবং আল্লাহ্ সর্ববিষয়ে শক্তিমান।” এ কথার অর্থ__ বদর যুদ্ধের দিন মুখোমুখি হয়েছিলো মুসলিম বাহিনী ও কাফের বাহিনী । মুসলিম বাহিনীর সেনাধিনায়ক ছিলেন আল্লাহ্র রসুল স্বয়ং। আল্লাহপাক তার সাহায্যার্থে প্রেরণ করেছিলেন ফেরেশতা বাহিনী। অবতীর্ণ করেছিলেন আরো অনেক মোজেজা। আল্লাহ্র ওই অলৌকিক সাহায্য এবং তার রসুলকে প্রদত্ত মোজেজা সমূহকে তোমরা বিশ্বাস করো । এ কথাও বিশ্বাস করো যে, আল্লাহ্ সর্ববিষয়ে শক্তিমান । তাফসীরে মাযহারী/১৬০ তু ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।