নিয়ে শুরু হয়ে গেলো বাক বিতপ্ডা। শেষে মীমাংসার জন্য রসুল স. সকাশে হাজির হলো সকলে । ইত্যবসরে হজরত আবুল ইয়াসির রা. দু'জনকে বন্দী করে নিয়ে এলেন সেখানে । বললেন, হে আল্লাহ্র রসুল! আপনিতো বলেছেন, বন্দী ও নিহত শক্রর সম্পদের অধিকারী হবে বন্দীকারী অথব৷ হত্যাকারী । এ কথা শুনে দণ্ডায়মান হলেন হজরত সা*দ ইবনে মুয়াজ। বললেন, হে আল্লাহ্র রসুল! আপনি এভাবে সকল কিছুইতো সৈন্যদেরকে দিয়ে দিলেন । আপনার নিজের জন্য কিছুই রাখলেন না। আমরাওতো রণপ্রান্তরে এসে যুদ্ধরত অবস্থায় শক্রর মোকাবিলায় সদা প্রস্তত। প্রতিটি মুহূর্ত আমরা শক্রর আক্রমণাশংকায় কাটাচ্ছি। অথচ আমরাও রইলাম বঞ্চিত। আমরাওতো জীবনের মায়া ত্যাগ করে এসেছি যুদ্ধের ময়দানে । হে আমাদের প্রিয় রসুল! গণিমতের লোভে সবাই আপনাকে একাকী ফেলে চলে গিয়েছিলো সামনের দিকে। আপনার নিরাপত্তা হয়ে গিয়েছিলো বিদ্বিত। অথচ আপনার নিরাপত্তী নিশ্চিত করাই আমাদের প্রধানতম কর্তব্য ছিলো না কি? এভাবে যোদ্ববৃন্দের মধ্যে বাদানুবাদ চলতেই থাকলো। তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াতটি । প্রথমেই এরশাদ হয়েছে___ইয়াসআলুনাকা আ'নিল আন্ফাল কুলিল আন্ফালু লিল্লাহি ওয়ার রসুলি' (লোকে তোমাকে যুদ্ধলন্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে। বলো, যুদ্ধলবধ সম্পদ আল্লাহ্ ও রসুলের)। এখানে উল্লেখিত “আনফাল' শব্দটি 'নফল' শব্দের বুবচন। নফল অর্থ অতিরিক্ত । যুদ্ধলদ্ধ সম্পদ উত্তরাধিকার সূত্রে অথবা ব্যবসা, কৃষি কিংবা অন্য কোনো উপায়ে অর্জিত সম্পদ নয়। তাই এই সম্পদকে বলা হয়েছে আনফাল বা অতিরিস্ত। উদ্ধৃত বাক্যের মর্ম হচ্ছে _- আল্লাহতায়ালা এরশাদ করেছেন, হে আমার প্রিয় রসুল: লোকেরা আপনাকে যুদ্ধলন্ধ সম্পদ সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলুন, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ্ ও তার রসুলের । সম্পদের মালিকানা আল্লাহ্র । অতএব যুদ্ধলব্ধ সম্পদের মালিকানাও তারই । আর তার রসুল ওই সম্পদের ব্যয় করার অধিকার সংরক্ষণ করেন। তিনিই আল্লাহতায়ালার নির্দেশানুসারে যথাসময়ে যথাস্থানে তা বন্টন করবেন। হাদিস শাস্ত্রের ইমামগণ আলোচ্য আয়াতের ব্যাখ্যায় লিখেছেন,হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহপাক যুদ্ধলব্ধ সামগ্রীর অধিকার সাধারণ মানুষের নিকট থেকে নিয়ে রসুল স.এর হাতে ন্যস্ত করেছেন। রসুল স. সমতা রক্ষা করে সকলের মধ্যেই তা বন্টন করেন। আল্লাহপাকের ভীতি,রসুলের আনুগত্য ও মানুষের পারস্পরিক আচরণ বিশুদ্ধকরণই ছিলো আয়াতের উদ্দেশ্য । এরপর বলা হয়েছে __ “সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সপ্তাব স্থাপন করো, যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহ্ ও তার রসুলের আনুগত্য করো ।' এ কথার অর্থ __ হে যোদ্বৃন্দ! আল্লাহতায়ালা গণিমতের মাল অধিকার করে তার রসুলের হস্তে অর্পণ করেছেন । যথা সময়ে তিনি তা সুষ্ঠুভাবে তোমাদের মধ্যে বন্টন করবেন। সুতরাং তোমরা আল্লাহ্কে ভয় করো । অযথা বাদানুবাদে লিপ্ত হয়ো না। প্রতিষ্ঠিত করো পারস্পরিক সম্প্রীতি। তোমরা বিশ্বাসী হলে নিশ্চয়ই আল্লাহ্ ও তার রসুলের আনুগত্য করবে । হজরত ইবনে আব্বাস এ রকম বলেছেন। ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।