সেভাবেই আপনি ভাগ করে দিন ইরাক ভূখগ্তকে। এই অভিমতের দৃঢ় প্রবক্তা ছিলেন হজরত যোবায়ের বিন আওয়াম এবং বেলাল বিন আবী রিবাহ্। হজরত ওমর তখন বলেছিলেন, মুসলমানদের আগামী প্রজন্মকে বঞ্চিত করা সমীচীন নয়। এরপর তিনি দোয়া করেছিলেন, হে আমার আল্লাহ্! তুমি আমাকে বেলালের বিরুদ্ধে সাহায্য করো । মুসলমানেরা ধারণা করতেন হজরত ওমরের অপধ্রর্থনার ফলেই মহামারীরূপে গ্রেগের প্রাদুর্ভাব ঘটেছিলো সিরিয়ায় । ইমাম আবু ইউসুফ বলেছেন, হজরত ওমর তখন ইরাকের ভুথণড খাজনা আদায়ের শর্তে সেখানকার অধিবাসীদেরকেই দিয়ে দিয়েছিলেন । আমি বলি, এ কথাটি ব্যাপক বিদিত যে, ইরাকের জমি-জমা খাজনার বিনিময়ে সেখানকার অধিবাসীদের নিকটে হস্তান্তর করার বিষয়টি ছিলো একমত্যসম্মত (পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করলেও অবশেষে সকলে হজরত ওমরের সঙ্গে একমত হয়েছিলেন)। একটি সন্দেহঃ একমত্যের মাধ্যমে কোরআনের আয়াত রহিত হতে পারে না। আলোচ্য আয়াতেই দেয়া হয়েছে যুদ্ধলন্ধ সম্পদ বন্টনের বিবরণ। তাহলে বন্টন না করার বিষয়ে একমত্য সংঘটিত হতে পারে কি ভাবে? আর হজরত ওমর সুরা হাশরের যে আয়াত দলিল হিসেবে পেশ করেছিলেন, তাও এখানে দলিল হিসেবে প্রয়োগ করা যায় না। কারণ সেখানে যে সম্পদের কথা বলা হয়েছে, তা যুদ্বলন্ধ সম্পদ নয়। আর ইরাকের বিজিত ভূখণ্ড যুদ্ধলব্ধ সম্পদের অন্তর্ভুত। যুদ্ধলন্ধ সম্পদ বণ্টনের নির্দেশ দেয়া হয়েছে মুজাহিদদেরকে উৎসাহিত করার জন্য । তবে ইরাকের বিজিত ভূখণ্ড সম্পর্কে এ রকম করা হলো না কেনো? সন্দেহের নিরসনঃ উম্মতে মোহাম্মদী কখনো ভুল বিষয়ে একমত হয় না। সুতরাং এখানকার একমত্যটি যুদ্ধলন্ধ সম্পদ বন্টন ব্যবস্থার বিরোধী নয়। তাই সম্পদের ক্ষেত্রে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে নয়। আরো লক্ষ্যণীয় যে, যুদ্ধলন্ধ সম্পদের কোনো কোনো সামত্রী নিজের জন্য গ্রহণ করার অধিকার রসুল স. এর ছিলো । “নিহত ব্যক্তির মাল সামান পাবে তার হত্যাকারী'__ এই ঘোষণাও তিনি স. দিয়েছিলেন। অতএব বুঝতে হবে বিজিত দেশের ভূখণ্ড ভাগ না করাও টি হরর বস উপরে সংঘটিত হয়েছিলো কমত্য। মোহাম্মদ বিন আবীল মুজালিদ একবার আব্দুল্লাহ্ বিন আবু আওফাকে জিজ্ঞেস করলেন, রসুল স. কী তার সময়ে ভূমিজাত শস্য ও পরিপক্ক ফলের খুমুস বের করেছিলেন? তিনি বললেন, খায়বরের বিস্তীর্ণ ভূভাগ অধিকারে আসার পর আমি পেয়েছিলাম কেবল কিছু খাদ্যশস্য এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র । অন্যান্যরাও এ রকম পেয়েছিলেন। খুমুস (এক পঞ্চমাংশ) তখন আলাদা করে তাফসীরে মাযহারী/১৫৯ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।