Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

করে উপকৃত হবে । এছাড়াও সুশাসন প্রতিষ্ঠার জন্য বিজিত অঞ্চলের বিভিন্ন স্থানে গড়ে তুলতে হবে সুশৃঙ্খল প্রশাসন কেন্দ্র । শাম, জাজিরা, কুফা, বসরা, মিশর ইত্যাদি স্থানে গড়ে তুলতে হবে স্থায়ী সেনানিবাস । সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন পড়বে বিপুল অর্থের। অতএব সমগ্র অধিকৃত ভূখণ্ড যদি আমি পারস্য বিজয়ী সৈন্যদের মালিকানায় দিয়ে দেই, তবে প্রশাসনিক ও সামরিক ব্যয় নিবহি হবে কিভাবে? উপস্থিত আনসারী সাহাবীগণ সমস্বরে বলে উঠলেন, হে আমিরুল মু'মিনিন! আপনি যথার্থ বলেছেন। আপনার সিদ্ধান্তের মধ্যেই রয়েছে কল্যাণ । হজরত ওমর বললেন, এবার আমার প্রয়োজন একজন বিচক্ষণ ব্যক্তির __ যিনি ভূমির প্রকৃতি অনুপাতে অমুসলিম জনসাধারণের উপর এমন পরিমিত খাজনা নির্ধারণ করতে পারেন যা তাদের জন্য হবে সুবহ। সকলে বলে উঠলেন, ওসমান বিন হানিফের কথা । আরো বললেন, তিনি বিজ্ঞ, বিচক্ষণ ও দূরদর্শী । হজরত ওমর তৎক্ষণাৎ হজরত ওসমান বিন হানিফকে ডেকে পাঠালেন এবং প্রদান করলেন বিজিত ভূথগ্ডের সীমানা ও কর নির্ধারণের দায়িত্ব । এর ফল হলো অত্যন্ত শুভ। হজরত ওমরের পরলোকগমনের বছর খানেক আগেই ওই এলাকাগুলো থেকে আয় হলো এক কোটি দিরহামের মতো । ইমাম আবু ইউসুফ লিখেছেন, জুহুরী সূত্রে আমার নিকট মোহাম্মদ বিন ইসহাক উল্লেখ করেছেন, হজরত ওমর ইরাক বিজয়ের পর সেখানকার ভূমি বণ্টন সম্পর্কে সকলের সঙ্গে পরামর্শ করেন । সাধারণভাবে প্রায় সকলেই বললেন, যুদ্ধলন্ধ অস্থাবর সম্পদ বন্টনের নিয়মে জয়ি-জমাও ভাগ করে দেয়া হোক মুজাহিদগণের মধ্যে । হজরত বেলাল বিন রিবাহ এই অভিমতের প্রতি ছিলেন অনমনীয় । আর হজরত ওমর ছিলেন ভাগ করার বিপক্ষে । তিনি দোয়া করলেন, হে আমার আল্লাহ্‌! বেলালের মতামতের উপর তুমি আমার মতামতকে জয়যুক্ত করো। এই নিয়ে বিতর্ক চললো দুই তিন দিন ধরে। অবশেষে হজরত ওমর বললেন, আমার অভিমতের পক্ষে রয়েছে কোরআনের একটি দলিল । সুরা হাশরে ঘোষণা করা হয়েছে__ “মা আফায়াল্পহু আ'লা রসুলিহি মিনহুম ....... ওয়াল্লাজিনা জায়ু মিম বা"দিহিম। এই আয়াতের নির্দেশনা একটি সাধারণ নির্দেশনা । অনাগত বিশ্বাসী জনতাও এই নির্দেশনাটির অর্তভূত। এই নির্দেশনাটির আলোকে আমি বলি, বিজিত দেশের সমগ্র ভূথণ্ড সকল মুসলমানের সম্পদ । এবার তবে আপনারা বলুন, ওই ভূখণ্ড আমি ভাগ করবো কিভাবে? যদি ভাগ করি তবে সাধারণ জনতার অধিকার ক্ষুগ্র করা হবে। শেষ পর্যস্ত হজরত ওমরের সিদ্ধান্তই বাস্তবায়িত হলো । খাজনা প্রদানের শর্তে সেখানকার জমি-জমা ফিরিয়ে দেয়া হলো আগের মালিকদেরকে। সূত্রে লাইস বিন লাইস বিন পাশ্দ বর্ণনা করেছেন, সাহাবীগণের অনেকে তখন বলেছিলেন, রসুল স. যেভাবে খায়বরের জমি-জমা ভাগ করে দিয়েছিলেন শসীরে মাহর/১৮ 1|/|.011100118,00]

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।