Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

না। সুতরাং ইরাক ও সিরিয়ার সমগ্র ভূখণ্ড বণ্টন করে দিলে সেনাবাহিনীর খরচ এবং দরিদ্র জনসাধারণের জন্য প্রয়োজনীয় সাহায্য কোথেকে আসবে? ইরাক বিজয়ী ও সিরিয়া বিজয়ীরা তখন বললেন, হে আমিরুল মুমিনিন! আমাদের তরবারীর মাধ্যমে আল্লাহপাক আমাদেরকে যা দান করেছেন, আপনি কি তা ওই সকল লোককে ওয়াকফ করে দিতে চান, যারা এবং যাদের পুত্র-কন্যারা যুদ্ধে অংশগ্রহণই করেনি? হজরত ওমর বললেন, আমি আমার মতামত প্রকাশ করলাম । যোদ্বৃন্দ বললেন, তবে আপনি সকলের সঙ্গে পরামর্শ বিনিময় করুন। হজরত ওমর প্রথমে আলাপ-আলোচনা করলেন বিজ্ঞ মুহাজির সাহাবীগণের সঙ্গে । মুজাহিদবৃন্দ ৷ সৃতরাং তাদের মধ্যেই ওই সম্পত্তি বন্টন করে দেয়া হোক। কিন্ত হজরত আলী, হজরত ওসমান এবং হজরত তালহা মত প্রকাশ করলেন হজরত ওমরের অনুকূলে । এরপর হজরত ওমর পরামর্শে বসলেন আনসার সাহাবীগণের সঙ্গে । পরামর্শ সভায় অংশ গ্রহণ করলেন আউস গোত্রের দশজন এবং খাজরাজ গোত্রের দশজন । তাদেরকে একত্র করে হজরত ওমর প্রথমে বর্ণনা করলেন আল্লাহতায়ালার পবিত্রতা ও প্রশংসা । তারপর বললেন, আমি আপনাদেরকে ডেকেছি শুধু এ কথা বলতে যে, আমানতের গুরুতার রয়েছে আমার স্কন্ষে। আপনারাও এই গুরুভারের অংশীদার । আমি আপনাদের মতোই একজন সাধারণ ব্যক্তি। উদ্ভূত সমস্যা সম্পর্কে কেউ কেউ আমার মতামতের বিরোধিতা করেছেন । কেউ কেউ হয়েছেন একমত । আপনাদের অধিকার সংরক্ষণ করাই আমার উদ্দেশ্য । এটাও আমি চাই না যে, আপনারা আমার অযৌক্তিক কোনো সিদ্ধান্তের অনুসারী হোন। আপনাদের কাছে রয়েছে আল্লাহ্‌র কিতাব __ যা সত্যের নির্দেশক। আল্লাহ্‌র শপথ! আমি চাই আমার কথায় ও আচরণে প্রকাশিত হোক প্রকৃত সত্য । আনসারী সাহাবীগণ বললেন, হে বিশ্বাসীগণের অধিনায়ক! বিস্তারিত বর্ণনা করুন। আমরা শুনছি । হজরত ওমর বললেন, কেউ কেউ বলছেন, আমি যোদ্ধাদের হক বিসর্জন দিচ্ছি। এ রকম করা থেকে আমি আল্লাহতায়ালার আশ্রয় যাচনা করি। জনগণের অধিকার নিশ্চিত না করতে পারলে তা হবে আমার জন্য বড়ই দুর্ভাগ্য । আমি মনে করি পারস্য বিজয়ের পর এতোবড় বিজয় আর আমাদের ভাগ্যে ঘটবে না। আল্লাহৃতায়ালা ইরাক সহ পারস্যের বিস্তীর্ণ অঞ্চল আমাদের অধিকারভূত করে দিয়েছেন। সেখানকার স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি খুমুস গ্রহণের পর যোদ্ধাদেরকে দিতেও আমি সম্মত। কিন্ত সেখানকার ভূখণ্ড, জমি-জমা, বাগ- বাগিচা ইত্যাদি খাজনা দেয়ার শর্তে আমি সেখানকার অধিবাসীদেরকেই দিয়ে দিতে চাই। জিযিয়াও ধার্য করতে চাই তাদের উপর । এভাবে আমরা পাবো খাজনা ও জিযিয়া। এভাবেই নিয়মিত উপার্জন আসতে থাকবে আমাদের | এটাই হবে সকলের জন্য অধিকতর কল্যাণকর । আমাদের আগামী বংশধরেরাও এতে ॥॥/||.2|1100118,0]। ক্ষীর মা্র৫৭

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।