Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে আব্বাস থেকে তাহাবী লিখেছেন, রসুল স. অর্ধেক ফসল হজরত ইবনে রওয়াহাকে নিযুক্ত করেছিলেন তন্ত্ীবধায়করূপে । হজরত ইবনে ওমরের বর্ণনায় এসেছে রসুল স. খায়বরবাসীদেরকে ফসলের অর্ধভাগ প্রদানের শর্তে বন্দোবস্ত দিয়েছিলেন খায়বরের জমি জমা । হজরত জাবেরের বর্ণনায় এসেছে, যখন আল্লাহপাক খায়বরের জমি জমা ও বাগান এনে দিলেন মুসলমানদের অধিকারে, তখন সেগুলো সেখানকার জমির মালিকদেরকেই বন্দোবস্ত দেয়া হলো৷ এবং হজরত আবদুল্লাহ্‌ বিন রওয়াহাকে নিযুক্ত করা হলো রাজস্বআদায়কারীরূপে । এরপর তাহাবী লিখেছেন, এতে করে প্রমাণিত হয় যে, রসুল স. খায়বরের অধিকৃত ভূখপ্ড সম্পূর্ণ ভাগ-বন্টন করে দেননি। সম্পূর্ণ ভূখগ্ দুই ভাগ করে একভাগ বন্টন করে দিয়েছিলেন। অপরভাগ রেখে দিয়েছিলেন বন্টনবিহীন অবস্থায় । আমি বলি, সুরা ফাতাহের তাফসীরে ইবনে ইসহাক সূত্রে বর্ণিত হয়েছে, খায়বরের সম্পত্তি বণ্টন করা হয়েছিলো তিন ভাগে __ শেক, নাতাত এবং কুছাইবা। কুছাইবা হচ্ছে খুমুস। আর সৈন্যদের আঠারো শত অংশ। পাঁচশত অংশ নাতাত এবং তেরোশত অংশ শেক। অর্ধেক অংশ খাজনা প্রদানের চুক্তিতে সেখানকার ইহুদীদেরকে দিয়ে দেয়া হয়েছিলো । রাজস্ব আদায়কারী হজরত ইবনে রওয়াহা ফসল তোলার মৌসুমে সেখানে যেতেন এবং ফসলের পরিমাণের উপর খাজনা নির্ধারণ করে তা আদায় করে নিয়ে আসতেন। পরবতীতে হজরত ওমর তার খেলাফতকালে ওই ইহুদীদেরকে বিতাড়িত করেন। কারণ, চুক্তিতে এ কথাটি উল্লেখিত ছিলো যে, আমরা যখনই ইচ্ছা করবো তখনই আমাদের ভূমি সরাসরি আমাদের অধিকারে নিয়ে আসবো । ইরাক বিজিত হয়েছিলো হজরত ওমরের খেলাফতকালে। ইরাকের প্রেক্ষা- পটটি ছিলো ভিন্ন। ইমাম আবু ইউসুফ তার কিতাবুল খেরাজ গ্রন্থে লিখেছেন, আমার নিকট মদীনার অনেক আলেম বলেছিলেন, যখন সেনাপতি হজরত সা'দ ইবনে আবী ওয়ান্ধাসের বাহিনী ইরাক অধিকার করলো, তখন হজরত ওমর অধিকৃত ভূখও সম্পর্কে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে পরামর্শ গ্রহণ করলেন। বিভিন্ন ধরনের পরামর্শ দিতে শুরু করলেন সাহাবীগণ । কেউ কেউ বললেন, যারা ইরাক অধিকার করেছে তাদের মধ্যেই বন্টন করে দেয়া হোক সেখানকার জমিজমা । হজরত ওমর বললেন, যদি এ রকম করা যায়, তবে কি অবস্থা হবে। বিধমীদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে, তারাতো আর কোনোদিন জমিজমার মালিকানা পাবে না। তাই আমি এ বিষয়ে ভিন্নমত পোষণ করি । হজরত আবদুর রহমান বিন আউফ বললেন, বিষয়টিতো যুদ্ধলব্ধ সম্পদের অন্তর্ভূক্ত । হজরত ওমর বললেন, আপনি ঠিকই বলেছেন। কিন্ত আল্লাহ্‌র বান্দাদের সমস্যাটিও প্রণিধানযোগ্য । আল্লাহ্‌র শপথ! আমার পরে এতো বিশাল ভূখণ্ড আর আমাদের অধিকারে আসবে তাফসীরে মাযহারী/১৫৬ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।