মাসআলাঃ কিশোরদেরকে যদি মুজাহিদ বাহিনীর সঙ্গে যুদ্ধে গমনের অনুমতি দেয়া হয় এবং শাসক বা অধিনায়ক যদি তাদের অংশ অনুমোদন করেন, তাহলে তারাও হবে মালে গণিমতের অংশীদার । ইমাম মালেক এ রকম বলেছেন। জমহুর বলেছেন, তাদেরকে অংশীদার করা যাবে না। তবে অবশ্যই তাদেরকে পুরস্কার হিসেবে কিছু দিতে হবে । আবু দাউদের বর্ণনায় এসেছে, মাকহুল বলেছেন, রসুল স. মেয়েদের, কিশোরদের এবং ঘোড়ার অংশ প্রদান করেছিলেন। বর্ণনাটি মূলবিবর্জিত মুরসাল)। মাসআলাঃ শক্তিপ্রয়োগের মাধ্যমে প্রাপ্ত জমি, বাগান ইত্যাদি স্থাবর সম্পদ যুদ্বলন্ধ অন্যান্য অস্থাবর সম্পদের মতো ভাগ করতে হবে । প্রথমে বের করে নিতে হবে খুমুস (এক পঞ্চমাংশ), তারপর বাকী চতুর্থাংশ ভাগ করে দিতে হবে মুজাহিদগণের মধ্যে। এ রকম বলেছেন ইমাম শাফেয়ী । খায়বরের ভূমি মুজাহিদগণের মধ্যে এভাবেই ভাগ করে দিয়েছিলেন রসুল স.। এক বর্ণনানুসারে ইমাম আহমদও এই অভিমতের সমর্থক । কারণ, আলোচ্য আয়াতে বলা হয়েছে _- “মা গণিমতৃম' (যুদ্ধে যা তোমরা লাভ করো) । এখানে স্থাবর __ অস্থাবরের পার্থক্য করা হয়নি । তবে মুজাহিদেরা যদি প্রসন্ন চিত্তে তাদের অধিকার পরিত্যাগ করে, তবে শাসক ওই স্থাবর সম্পত্তিকে সাধারণ মুসলমানদের জন্য ওয়াকফ করে দিতে পারবেন। খলিফা হজরত ওমর তার সময়ে অধিকৃত ইরাকের ভূমি এভাবে ওয়াকফ করে দিয়েছিলেন । ইমাম মালেক বলেছেন, স্থাবর সম্পত্তি মুজাহিদগণের মধ্যে ভাগ করে দেয়ার অধিকার শাসকের নেই। স্থাবর সম্পত্তি অধিকারে আসার সঙ্গে সঙ্গে সাধারণ মুসলমানদের সম্পত্তি হিসেবে আপনা আপনি ওয়াকফ হয়ে যাবে। এক বর্ণনানুসারে ইমাম আহমদের অভিমতও এ রকম। বিপরীত বক্তব্য এসেছে অপর একটি বর্ণনানুসারে ৷ ওই বর্ণনানুসারে ইমাম আহমদের অভিমত ইমাম মালেকের অভিমতের প্রতিকূল । সেখানে বলা হয়েছে, শাসক ইচ্ছে করলে অধিকৃত স্থাবর সম্পত্তির এক পঞ্চমাংশ আলাদা করে নেয়ার পর অবশিষ্ট চতুর্থাংশ মুজাহিদগণের মধ্যে ভাগ করে দিতে পারেন। অথবা ইচ্ছে করলে সাধারণ মুসলমানদের জন্য ওয়াকফও করে নিয়ে বাকী অংশ মুজাহিদদের বিধানানুসারে বন্টন করে দিতে পারেন। ইমাম আবু হানিফা বলেছেন, শাসক ইচ্ছে করলে খুমুস আলাদ! করে দিতে পারেন। অথবা খেরাজ (খাজনা) প্রদানের শর্তে সাধারণ মুসলমানকেও দিয়ে দিতে পারেন। ওই সম্পত্তি ওয়াকফ করার আধকার শাসকের নেই। ইমাম আহমদ তার অভিমতের পক্ষে প্রমাণ পেশ করেছেন এভাবে __ হজরত সহল বিন হাছানা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুলুল্লাহ্ স. খায়বরের স্থাবর সম্পত্তিকে সমান দুই অংশে ভাগ করেছিলেন। এক অংশ রেখেছিলেন নিজের জন্য। অপর অংশ ভাগ করেছিলেন আঠারো শত ভাগে। পদাতিক এক, অশ্বারোহী দুই এই নিয়মে বারোশত পদাতিক যোদ্ধাদেরকে দেয়া হয়েছিলো এক ভাগ করে বারোশত ভাগ । আর তিন শত অশ্বারোহী যোদ্ধাকে দেয়া হয়েছিলো দুই ভাগ করে ছয়শত ভাগ । ইবনে জাওজী । ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।