বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে__ হজরত আবু মুসা আশআরী বলেছেন, আমি রসুল স. এর খেদমতে উপস্থিত হয়েছিলাম খায়বর বিজয়ের পর। রসুল স. আমাকেও দিয়েছিলেন গণিমতের অংশ | অংশ পেয়েছিলো আমার সঙ্গী সাথীরাও ৷ এ সম্পর্কে ইবনে হাব্বান বলেছেন রসুল স. তখন হজরত আবু মুসা ও তার সঙগী-সাথীদেরকে অংশ দিয়েছিলেন খুমুস থেকে ___ পুরস্কাররূপে । মুজাহিদগণের অবশিষ্ট চার অংশ থেকে নয়। মাসআলাঃ ব্যবসায়ী ও ঘোড়ার পরিচর্যাকারীরা সেনাবাহিনীর সঙ্গে থাকলেও যুদ্ধলন্ধ সম্পদের অংশীদার হবে না-_ যতক্ষণ না তারা যুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করবে। এ রকম বলেছেন ইমাম আবু হানিফা । ইমাম শাফেয়ী বলেছেন, তারাও গণিমতের অংশ পাবে। কারণ হাদিস শরীফে এসেছে__ আহাল্লাল গাণিমাতা লিমান শাহিদীল ওয়াকোয়াতা । (যুদ্ধের সঙ্গে যারা জড়িত তারাই গণিমত লাভের যোগ্য) অতএব যুদ্ধক্ষেত্রে উপস্থিত সক্রিয় ও নিষ্রিয় সকলেই হবে গণিমতের অংশীদার। ইমাম শাফেয়ীর এই অভিমতটি দু'টি কারণে অশুদ্ধ । প্রথমটি হচ্ছে __ বর্ণিত হাদিসটি সবেন্নিত নয়, উন্নত (রসুল স. এর কথা নয় সাহাবীর কথা)। দ্বিতীয়টি হচ্ছে__ হাদিসটির উদ্দেশ্য বুঝতে তিনি অসমর্থ হয়েছেন। হাদিসটির উদ্দেশ্য হচছে-_ যারা যুদ্ধ করার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হবে, তারাই পাবে গণিমতের অংশ । এই উদ্দেশ্য বা নিয়ত চিহ্নিত করা যেতে পারে দু'ভাবে__ ১. যুদ্ধের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং ২. যুদ্ধক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ । কাজেই যার রণ প্রস্ততি নেই এবং যে যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেনি-_ তাকে যুদ্ধলব্ধ সম্পদের অধিকারী বলা যায় না। এ রকম হলে তো সেনাবাহিনীর সঙ্গের মহিলা ও শিশুরাও গণিমতের অংশীদার হবে। কিন্তু তাদের অংশীদার হওয়ার কথা কেউই বলেননি । মুসলিম এবং আবু দাউদের বর্ণনায় এসেছে__ হজরত ইবনে আব্বাসকে একবার জিজ্ঞেস করা হলো, রসুল স. এর সঙ্গে যে সকল রমণী জেহাদে গমন করতেন, তাদেরকেও কি গণিমতের অংশ দেয়া হতো? হজরত ইবনে আব্বাস বললেন, রসুল স. প্রয়োজনবশতঃ তাদেরকে সঙ্গে নিতেন, কিন্ত গণিমতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিলো না। আবু দাউদের বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে এ কথাটি__ তাদেরকে কিছু উদৃত্ত প্রদান করা হতো (নির্ধারিত অংশ নয়, অতিরিক্ত কিছু দেয়া হতো উপহাররূপে)। এই বর্ণনাটি আবার আবু দাউদ ও নাসাঈর আরেকটি বর্ণনার পরিপন্থী । বর্ণনাটি এই___ হাশরাজ বিন জিয়াদ, তার পিতামহীর কথা উদ্ধাত করেছেন এভাবে__ রসুল স. পুরুষদের মতোই রমণীদেরকে গণিমতের অংশ দিয়েছেন। কিন্তু এই বর্ণনাটি শিথিল সুত্র বিশিষ্ট । আর বর্ণনাকারী হাশরাজও অপরিচিত । তাফসীরে যাযহারী/১৫৪ |||1|.911100119.0011
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।