দলিল দিয়েছেন তারা এভাবে__ যথার্থ সূত্রে ইবনে আবী শায়েবা এবং তাহাবী তারেক বিন শিহাব আখমাসী থেকে বর্ণনা করেছেন___ বসরাবাসীরা নাহওয়ানদের যুদ্ধে অংশ গ্রহণ করেছিলো । হজরত আম্মার বিন ইয়াসিরের নেতৃত্বে কুফাবাসীরা পরে রওনা হয়েছিলো সাহায্যকারী বাহিনীরূপে। কিন্ত তারা পৌছানোর পূর্বেই জয়লাভ করেছিলো বসরাবাসীরা । সাহায্যকারী বাহিনী তখন যুদ্বলন্ধ সম্পদের অংশ পায়নি। বরং মূল বাহিনীর এক সদস্য মন্তব্য করেছিলো, যুদ্ধ না করেও তারা আমাদের যুদ্ধলন্ধ সম্পদে অংশীদার হতে চায় কেনো ? সেনাপতি হজরত আম্মার ঘটনাটি লিখে জানালেন খলিফা হজরত ওমরকে। জবাবে হজরত ওমর লিখলেন, যারা যুদ্ধে অংশ গ্রহণ করেছে তারাই যুদ্ধলন্ধ সম্পদের অধিকারী । উল্লেখ্য যে, রসুল স. এর অধীনে সম্পন্ন এক জেহাদে হজরত আম্মারের একটি কান কেটে গিয়েছিলো । তিনি বলতেন, ওই কানটিই আমার ছিলো উত্তম কান যা ধর্ম যুদ্ধে কাজে লেগেছিলো । মারফু ও মাওকুফ (সর্বেন্নোত ও উন্নত) সূত্রে তিবরানী উল্লেখ করেছেন_ যারা যুদ্ধে অংশ গ্রহণ করে তারাই যুদ্ধলন্ধ সম্পদের দাবীদার । বর্ণনাটি উন্নত সুত্রে বিশুদ্ধ এবং সবেন্িত সূত্রে অবিশুদ্ধ । ইবনে আদীর পদ্ধতিতে বোখতারী বিন মোখতার সূত্রে আব্দুর রহমান বিন মাসউদের মাধ্যমে এসেছে, হজরত আলীও এ রকম ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ ঘোষণাটি রসুল স. এর নয়, হজরত আলীর । তাই তা মারফু নয়, মাওকুফ। জায়েদ বিন আব্দুল্লাহ্ বিন কাসীতের পদ্ধতিতে ইমাম শাফেয়ী উল্লেখ করেছেন __ হজরত আবু বকর হজরত ইকরামা বিন আবু জেহেলের নেতৃত্বে পাচশত সদস্যের একটি বাহিনী প্রেরণ করেছিলেন হজরত জায়েদ বিন লবিদের অগ্রগামী বাহিনীর সাহায্যার্থে। এই বর্ণনাটির শেষ দিকে উল্লেখিত হয়েছে, ওই সময় হজরত আবু বকর একটি লিখিত নির্দেশনায় উল্লেখ করেছিলেন-__ যারা যুদ্ধে সশরীরে অংশ গ্রহণ করবে, তারাই হবে যুদ্ধলব্ধ সম্পদের অধিকারী । বর্ণনাটির সুত্র পরম্পরা অসংলগ্ন । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে-_ রসুল স. হজরত আবান বিন সাঈদ বিন আস্ এর নেতৃত্বে একটি সেনাদল প্রেরণ করেছিলেন নজদের দিকে । তিনি সেখান থেকে ফিরে আসেন খায়বর বিজয়ের পর। রসুল স. হজরত আবানের বাহিনীকে খায়বরের গণিমতের অংশ দেননি । আবু দাউদ, আবু নাঈম, বোখারী 1 এ সম্পকে হানাফীগণ বলেছেন, বিজয়ের ফলে খায়বর হয়ে গিয়েছিলো ইসলামী সাম্রাজ্যের সীমানাভূত এবং যুদ্ধল্ধ সম্পদও হয়ে গিয়েছিলো সুসংরক্ষিত। হজরত আবানের বাহিনী সেখানে পৌছেছিলো পরে । যুদ্ধে অংশ গ্রহণের সুযোগ তাদের ঘটেনি । আর তারা বিধর্মীদের রাজ্যেও মিলিত হয়নি মূল বাহিনীর সাথে । তাই যুদ্ধলব্ধ সম্পদও দেয়া হয়নি তাদেরকে । তাফসীরে মাযহারী/১৫৩ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।