Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ঘোড়া তিনটির নাম ছিলো__- লাজাজ, জোরাব এবং সাকাব । হজরত যোবায়ের ইবনে আওয়াম কয়েকটি ঘোড়া এবং হজরত হেরাস বিন সামেত নিয়ে আউস এবং হজরত আবু ওমরা আনসারীও | রসুল স. তাদেরকে দুই ঘোড়ারই অংশ দিয়েছিলেন। দুইয়ের অধিক ঘোড়ার জন্য রসুল স. কোনো অংশ নির্ধারণ করেন নি। স্বসূত্রে ইবনে জাওজী সাঈদ বিন মানসুরের মাধ্যমে ইবনে আয়্যাশ আওজায়ী থেকে বর্ণনা করেছেন, রসুল স. ঘোড়ার অংশ প্রদান করতেন। কিন্তু দুইয়ের অধিক ঘোড়ার জন্য কোনো অংশ দিতেন না __ যদিও কোনো কোনো যুদ্ধে কারো কারো দশটি পর্যন্ত ঘোড়া থাকতো । সাঈদ বিন মানসুর -_ ফুরুজ বিন ফাদ্বালাহ_ মোহাম্মদ বিন ওয়ালিদ __ জুহুরী সূত্রে এসেছে, খলিফা হজরত ওমর সেনাপতি হজরত আবু উবায়দা বিন জাররাহকে লিখেছিলেন, এক ঘোড়ার জন্য দুই অংশ, দুই ঘোড়ার জন্য চার অংশ এবং ঘোড়ার মালিকের জন্য এক অংশ ___ এভাবে দুই ঘোড়ার মালিককে দিতে হবে পাচ অংশ । দুইয়ের অধিক ঘোড়ার জন্ম কোনো অংশ নেই। ইমাম আবু ইউসুফ তার কিতাবুল খেরাজে লিখেছেন, আমাকে ইবনে ইয়াহ্‌ইয়া বিন সাঈদ জানিয়েছেন, হাসান বলেছেন, দুইয়ের অধিক ঘোড়া নিয়ে যুদ্ধে অংশ গ্রহণ করলেও যোদ্ধা পাবে কেবল দুটো ঘোড়ার অংশ । দুইয়ের অধিক ঘোড়ার জন্য কোনো অংশ নেই । মাকহুলের বক্তব্য ইয়াজীদ বিন ইয়াজীদ বিন জাবেরের মাধ্যমে মোহাম্মাদ বিন ইসাহাক কতৃক বর্ণিত হয়েছে এভাবে __ যুদ্ধলন্ধ সম্পদে দুইয়ের অধিক ঘোড়ার কোনো অংশ নেই। হেদায়া রচয়িতা লিখেছেন, ইমাম আবু ইউসুফ এবং ইমাম আহমদের পৃষ্ঠপোষকতায় যে সকল বর্ণনা উপস্থাপিত হয়েছে, ওই সকল বর্ণনায় বলা হয়েছে পুরস্কার প্রদানের কথা । মালে গণিমতের নির্ধারিত অংশের কথা সেগুলোতে বলা হয়নি। যেমন, পদাতিক হওয়া সত্তেও রসুল স. হজরত সালমা বিন আকওয়াকে দিয়েছিলেন অতিরিক্ত অংশ। আমি বলি, যুদ্ধের পরে সেনাধিনায়ক বা শাসক যোদ্ধার বিশেষ অবদানের মূল্যায়ন করে পুরস্কারের ঘোষণা দিবেন । এটাই পুরস্কার প্রদানের নিয়ম । যুদ্ধের পূর্বে এ রকম ঘোষণা দেয়া যাবে না । কারণ রসুল স. এ রকম করেননি । মাসআলাঃ যুদ্ধশেষে স্বদেশে প্রত্যাবর্তনের পথে যদি সাহায্যকারী বাহিনী এসে সম্মিলিত হয়, তবে তারাও যুদ্ধলন্ধ সম্পদের অংশ পাবে __ যুদ্ধে অংশ গ্রহণ না করা সত্তেও। তবে শর্ত হচ্ছে সাহায্যকারী বাহিনী মূল বাহিনীর সাথে সম্মিলিত হতে হবে ইসলামী সাম্রাজ্যের বাইরে -__ বিধর্মীদের অঞ্চলে । এ রকম বলেছেন ইমাম আবু হানিফা । জমহুর বলেছেন অন্য কথা । তাদের অভিমতের তাফসীরে মাযহারী/১৫২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।