উপরের বর্ণনাগুলোর মাধ্যমে দেখা যায়, ইমাম আবু হানিফার নির্ধারণ হচ্ছে __ এক অংশ ঘোড়ার জন্য এবং এক অংশ ব্যক্তির জন্য। মুনজির বিন আবী হামসা হামাদানীর সূত্রে জাকারিয়া বিন হারেস বর্ণনা করেছেন, হজরত ওমরের জনৈক গোলাম ছিলেন এক যুদ্ধের সেনাপতি । সিরিয়ার দিকে পরিচালিত ওই যুদ্ধের গণিমত তিনি ভাগ করেছিলেন এভাকে__ ঘোড়ার জন্য এক অংশ এবং ব্যক্তির জন্য এক অংশ । হজরত ওমর এই বন্টন পদ্ধতি সমর্থন করেছিলেন । অতএব বুঝতে হবে___ যে সকল হাদিসে ঘোড়ার জন্য দ্বিগুণ অংশের কথা বলা হয়েছে, সেগুলোর উদ্দেশ্য ছিলো ভিন্ন । দ্বিগুণ পুরস্কারের কথা শুনে মুজাহিদেরা যাতে ঘোড়া প্রতিপালন করতে উৎসাহিত হয়, সে কারণেই হয়তো কোনো কোনো ক্ষেত্রে ঘোড়ার জন্য দুই অংশের কথা বলা হয়েছিলো । লক্ষ্যণীয় যে, ঘোড়ার জন্য দ্বিগুণ অংশ দেয়া হলেও ঘোড়া তাতে করে লাভবান হয়নি। লাভবান হয়েছিলো তার মালিক (ঘোড়ারতো পুরস্কার প্রাপ্তি বোধই নেই)। ইবনে হুম্মাম বলেছেন, মতপার্থক্যের ক্ষেত্রে নেতিবাচকতাকে ইতিবাচকতার উপরে প্রাধান্য দিতে হয়। তাই আমরা ঘোড়ার জন্য এক অংশকেই ধরবো । আর দুই অংশের বর্ণনা যেখানে রয়েছে, সেখানে মনে করবো অতিরিক্ত এক অংশ ছিলো আসলে পুরস্কার । তাছাড়া ওই সকল বর্ণনা দৃষ্টে প্রতীয়মান হয় যে, ঘোড়ার দুই অংশের ব্যাপারটি স্থায়ী কোনো বিধান ছিলো' না। স্থায়ী বিধান ছিলো__ ঘোড়ার এক অংশ, যোদ্ধার এক অংশ । এভাবে পদাতিকের এক অংশ এবং অশ্বারোহীর দুই অংশ । আর হজরত আবু কাবশার বর্ণনাটিও বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি। মাসআলাঃ যদি কেউ দুটি ঘোড়া নিয়ে জেহাদে শরীক হয়, তবে সে একটি ঘোড়ার অংশই পাবে । এ রকম বলেছেন ইমাম আবু হানিফা এবং ইমাম শাফেয়ী । ইমাম মালেক তার মুয়াত্তায় লিখেছেন, আমি একাধিক ঘোড়া সম্পর্কে কোনো বর্ণনা শুনিনি। ইমাম আবু ইউসুফ এবং ইমাম আহমদ বলেছেন, এমতো ক্ষেত্রে দুটি ঘোড়ার অংশই দিতে হবে । তবে এটা একমত্য যে, দুইয়ের অধিক ঘোড়ার জন্য কোনো অংশ নেই। ইমাম আবু ইউসুফের পক্ষে রয়েছে এই হাদিসটি __ দারাকুতনীর বর্ননায় এসেছে, হজরত বশীর বিন ওমর বিন মুহসীন বলেছেন, রসুল স. আমার দুই ঘোড়ার জন্য চার অংশ দিয়েছিলেন । মাকহুল সূত্রে আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন, খায়বর খুদ্ধে হজরত যোবায়ের দুইটি ঘোড়া সহ অংশগ্রহণ করেছিলেন । রসুল স. তাকে দিয়েছিলেন পাঁচটি অংশ । আব্দুল মালেক বিন ইয়াহইয়া সূত্রে ওয়াকেদী লিখেছেন, ঈসা বিন ওমর বর্ণনা করেছেন, খায়বর যুদ্ধের সময় হজরত যোবায়েরের ছিলো দুইটি ঘোড়া । রসুল স. তাকে অংশ দিয়েছিলেন পাঁচটি । হারেস বিন আব্দুল্লাহ্ বিন কা'ব সূত্রে ওয়াকেদীর বর্ণনায় আরো এসেছে, খায়বর খুদ্ধে রসুল স. তিনটি ঘোড়া নিয়ে গিয়েছিলেন । ॥॥.011100]18,00 তকষীরে মমহার/১৫১
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।