যে হাদিসটি বিবৃত হয়েছে, সে হাদিসটি ইবনে আবী শায়বার মতো নয়। বর্ণনাটিতে ঘোড় সওয়ারের তিন অংশ এবং পদাতিকের এক অংশের কথা বলা হয়েছে। দারা কুতনীর বর্ণনাটি আবার ইবনে আবী শায়বার বর্ণনার মতো । তবে তার বর্ণনা সূত্রটি এ রকম, নাঈম-_ ইবনে মুবারক___ ওবায়দুল্লাহ বিন ওমর-__ নাফে"_ হজরত আব্দুল্লাহ্ বিন ওমর । ইবনে জাওজী বলেছেন, এই বর্ণনাটির মধ্যে সম্ভবতঃ ভুল করেছেন নাঈম । ইবনে মুবারক ছিলেন বর্ণনাকারী হিসেবে পূর্ণ বিশ্বস্ত । ইবনে হুম্মামের মতও এ রকম । দারা কৃতনী, ইউনুস বিন আবদুল আ'লা, ইবনে ওয়াহাব, ওবায়দুল্লাহ বিন ওমর, নাফে__ এই সূত্রে এসেছে হজরত আব্দুল্লাহ্ বিন ওমর বলেছেন, রসুল স. ঘোড়ার জন্যও অংশ প্রদান করেছেন। পদাতিকের জন্য এক অংশ, ঘোড়া ও তার মালিকের জন্য দুই অংশ | ইবনে আবী মারিয়ম এবং খালেদ বিন আব্দুর রহমানের বর্ণনায় হজরত আব্দুল্লাহ্ বিন ওমর উমরী থেকেও এ রকম বর্ণনা এসেছে। কা'নাবীও হজরত আব্দুল্লাহ্ বিন ওমর উমরীর এই হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু তিনি এর মধ্যে সন্দেহ প্রকাশ করেছেন যে, হাদিসে উল্লেখিত শব্দটি আসলে কি ছিলো? অশ্বারোহী, না অশ্ব? দারা কুতনী-__ হেজাজ বিন মিনহাল-__ হাম্মাদ বিন সালমা__ উবাইদুল্লাহ্ বিন ওমর-_ নাফে', এই সূত্রে এসেছে, হজরত আব্দুল্লাহ্ বিন ওমর বলেছেন, রসুল স. অশ্বারোহীকে দুই অংশ এবং পদাতিককে এক অংশ ভাগ করে দিয়েছিলেন। কিন্ত নজর বিন মোহাম্মদ বিন হাম্মাদ বর্ণনা করেছেন এর বিপরীত। ইবনে হুম্মাম লিখেছেন, উবাইদুল্লাহ্র বর্ণনার বিরুদ্ধবাদীদের মধ্যে কারখীও রয়েছেন । সুতরাং বায়হাকীর বর্ণনা হয়েছে অধিকতর বলিষ্ঠ। উবাইদুল্লাহ্ বিন ওমরকে বর্ণনাকারী হিসেবে অদৃট় বলেছেন ইবনে জাওজী । স্বসূত্রে আবদুর রহমান বিন আমিনের মাধ্যমে দারা কুতনী কর্তৃক বর্ণিত হয়েছে হজরত ইবনে ওমর বলেছেন, রসুল স. অশ্বারোহীর জন্য দ্বিগুণ এবং পদাতিকের জন্য এক গুণ প্রদান করেছিলেন । হাসান বিন আম্মারা__ হাকেম বিন উয়াইনা___ মুকসিন সূত্রে স. বদর যুদ্ধের গণিমত ভাগ করেছিলেন এভাকে__ অশ্বারোহী দুই এবং পদাতিক এক। কিতাবুল খেরাজে ইমাম আবু ইউসুফ লিখেছেন, ফকীহ শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা (আল্লাহতায়ালা রহমত বর্ষণ করুন) বলেছেন, গণিমত বণ্টনের নিয়ম হবে এ রকম__ পদাতিক এক শুণ, ঘোড়া একগুণ এবং ঘোড়ার আরোহী একগুণ। আমি চতুষ্পদ জন্তকে মুসলিমের উপরে মর্যাদা দিতে পারি না। (এ রকম বলতে পারিনা যে, ঘোড়ার অংশ দুই গুণ)। বর্ণনা বিভ্রাটের কারণে কোনো কোনো হাদিসে এসেছে, ঘোড়ার অংশ দুইগুণ। আবার কোথাও এসেছে, অশ্বারোহী পাবে তিনগুণ ঘোড়ার জন্য দুই গুণ এবং তার নিজের জন্য একগুণ)। তাফসীরে মাযহারী/১৫০ - |11|11.011100119.0011
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।