যুদ্ধে আমি ও আমার ভ্রাতা ছিলাম রসুল স. এর অধীনস্ত যোদ্ধা। দু'টি ঘোড়া ছিলো আমাদের ৷ তিনি স. আমাদেরকে দিয়েছিলেন ছয়টি অংশ___ ঘোড়ার জন্য চার এবং আমাদের জন্য দুই । এভাবে প্রাপ্ত অংশ বিক্রয় করে আমরা পেয়েছিলাম দু'টি তাজা উট । আনসারীর হাদিসে, যেখানে তিনি বলেছেন, খায়বর যুদ্ধের মালে গণিমত ভাগ করে দেয়া হয়েছিলো হুদায়ব্বিয়া অভিযানকারীদের মধ্যে । রসুল স. তখন মালে গণিমতকে ভাগ করেছিলেন আঠারো শত ভাগে। যোদ্ধাদের সংখ্যা ছিলো পনের শত। তন্মধ্যে তিনশত ছিলো অশ্বারোহী । অশ্বারোহী দুই অংশ এবং পদাতিক এক অংশ __ এভাবে তিনি স. ওই আঠারো শত অংশ ভাগ করে দিয়েছিলেন। (পদাতিকেরা পেয়েছিলো সর্বমোট বারোশত অংশ এবং অশ্বারোহীরা পেয়েছিলো ছয়শত)। আবু দাউদ । আবু দাউদ বলেছেন, এই হাদিসের সঙ্গে মিশ্রিত রয়েছে বর্ণনাকারীর কল্পনা । আসলে ওই যুদ্ধে অশ্বারোহীর সংখ্যা ছিলো দুই শত । রসুল স. তখন ঘোড়ার জন্য দুই অংশ এবং ঘোড়ার মালিকের জন্য এক অংশ প্রদান করেছিলেন। ইমাম শাফেয়ীও এ রকম বলেছেন। আমরাও সুরা ফাতাহের তাফসীরে খায়বর যুদ্ধের মালে গণিমত বন্টনের বিবরণে এ রকমই লিখে দিয়েছি। হজরত মেকদাদ বিন ওমরের হাদিসে এসেছে, আমি বদর যুদ্ধে ছিলাম অশ্বারোহী যোদ্ধা । রসুল স. আমাকে যুদ্ধলদ্ধ সম্পদের দ্বিগুণ দান করেছিলেন । একগুণ আমার জন্য এবং আরেক গুণ আমার অশ্বের জন্য। তিবরানী। এই হাদিসের সৃত্রভূত ওয়াকিদি বর্ণনাকারী হিসেবে দুর্বল । ওয়াকিদি সূররে জাফর বিন খারেজার বর্ণনায় এসেছে, হজরত যোবায়ের বিন আওয়াম বলেছেন, বনী কুরায়জার যুদ্ধে আমি ছিলাম অশ্বারোহী সৈন্য । রসুল স. আমাকে এক অংশ এবং আমার অশ্বের জন্য এক অংশ প্রদান করেছিলেন। ইবনে মারদুবিয়৷ তার তাফসীরে ওরওয়া সূত্রে উল্লেখ করেছেন, জননী আয়েশা বলেছেন, বনী মুসতালিকের কতিপয় বন্দিনী রসুল স. এর অধিকারে আসে । রসুল স. তা থেকে এক পঞ্চমাশ আলাদা করে নেয়ার পর বাকী অংশ যোদ্ধাদের মধ্যে ভাগ করে দেন এভাবে -_ অশ্বারোহী দ্বিগুণ এবং পদাতিক একগুণ। এই হাদিসের সনদ এ রকম, মোহাম্মদ বিন মোহাম্মদ ছুরী __ মুনজির বিন মোহাম্মদ__ মোহাম্মদের পিতা মুনজির___ ইয়াহইয়া বিন মোহাম্মদ বিন্ হানী__ োহাম্মদ বিন ইসহাক __ মোহাম্মদ বিন্ জাফর বিন যোবায়ের __ হজরত ওরওয়া । ইবনে আবী শায়বা আবু উসামা এবং ইবনে নুমায়ের ওবায়দুল্লাহ্__ নাফে" সুত্রে বর্ণিত হয়েছে, হজরত ইবনে ওমর উল্লেখ করেছেন, রসুল স. ঘোড় সওয়ারের জন্য দুইভাগ এবং পদাতিকের জন্য একভাগ নির্ধারণ করেছেন। দারা কুতনীও হাদিস বর্ণনা করেছেন এই সুত্রে। আবু বকর নিশাপুরী বলেছেন, আমার মনে হয় ইবনে আবী শায়বা তার বর্ণনাটির মধ্যে ভুল করেছেন। কেননা ইমাম আহমদ বিন হাম্বল, আব্দুর রহমান বিন বশীর প্রমুখ ইবনে নুমাইয়েরের বর্ণনাসূত্রে |||. 2|100119.00] শক্সীরে মধহারী১৯
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।