বিন সা'দ, ইমাম সুফিয়ান সওরী, ইমাম শাফেয়ী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু সওর, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ বিন হাসান । কেবল ইমাম আবু হানিফা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন। বলেছেন, অশ্বারোহী পাবে পদাতিকের দ্বিগুণ___তিনগুণ নয়। এ সম্পর্কে জ্মহুর প্রমাণ পেশ করেছেন, হজরত যোবায়ের বিন আওয়াম বর্ণিত একটি হাদিস থেকে, যেখানে তিনি বলেছেন, রসুলুল্লাহ স. আমার জন্য এক অংশ এবং আমার ঘোড়ার জন্য দুই অংশ প্রদান করেছিলেন । আহমদ । ইবনে জাওজী লিখেছেন, খালেদ হোজ্জা বলেছেন, এ ব্যাপারে কারো কোনো মতপার্থক্য নেই যে, এ সম্পর্কে উদ্ধত সকল হাদিসে অশ্বারোহীদের জন্য তিন অংশ প্রদানের কথা এসেছে। দারা কুতনীও হজরত যোবায়ের বিন আওয়ামের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হজরত জাবের, হজরত আবু হোরায়রা এবং হজরত সহল বিন হাসানা থেকে । ইবনে ইসহাক সূত্রে আবদুল্লাহ বিন আবী বকর বিন আমর বিন হাজ্জীম বলেছেন, বনী কুরায়জার বিরুদ্ধে যুদ্ধের সময় রসুল স. অশ্বারোহীদের জন্য তিন অংশ নির্ধারণ করেছিলেন । এক অংশ যোদ্ধার জন্য এবং দুই অংশ তাদের বাহনের জন্য। হজরত ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে-_রসুল স. ঘোড়ার জন্য দুই ভাগ এবং ঘোড়ার মালিকের জন্য এক ভাগ নির্ধারণ করেছিলেন । বোখারী এবং নাসাঈ বাদে অন্যান্য সুনান রচয়িতাগণ হাদিসটি বর্ণনা করেছেন। হজরত ইবনে ওমর থেকে মুসলিমের বর্ণনায় এসেছে, রসুল স. পুরস্কার হিসেবে অতিরিক্ত সম্পদ বন্টনের সময় ঘোড়ার জন্য দুই এবং তার আরোহীর জন্য এক অংশ প্রদানের ঘোষণা দিয়েছিলেন। অপর বর্ণনায় পুরস্কারের কথা নেই। অন্য একটি বর্ণনায় এসেছে তিন অংশের কথা__ দুই অংশ ঘোড়ার জন্য এবং এক অংশ সওয়ারীর জন্য । হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে আব্বাস থেকে । আবু ওমরা থেকে ইসহাক বিন রহওয়াইহ্, আবু দাউদ এবং মুকাদ্দাস সুত্রে বাধ্যারও এ রকম বর্ণনা এনেছেন। হজরত আবু কাবশা আনসারীর বর্ণনায় এসেছে, মক্কা বিজয়ের সময় রসুল স. ঘোষণা করেছিলেন, আমি অশ্বের জন্য দুই অংশ এবং তার আরোহীর জন্য এক অংশ নির্দিষ্ট করে দিয়েছি। যারা এ বিধান পরিবর্তন করবে, আল্লাহও তাদেরকে পরিবর্তন করবেন। দারা কুতনী, তিবরানী । ইবনে হুম্মাম লিখেছেন, এই হাদিসের বর্ণনা সুত্রভূত মোহাম্মদ বিন ইমরান ঈসাকে দুর্বল বলেছেন অধিকাংশ হাদিস বিশারদগণ । হজরত আবু দরহামের বর্ণনায় এসেছে, আমি ও আমার ভাই রসুল স. এর সঙ্গে এক জেহাদে অংশ গ্রহণ করেছিলাম । আমাদের দু'জনেরই ছিলো দুটি ঘোড়া । আমাদেরকে রসুল স. দিয়েছিলেন ছয়টি অংশ । চারটি আমাদের ঘোড়ার জন্য এবং দুটি আমাদের জন্য। দারা কুতনী। ইমাম আবু ইউসুফের কিতাবুল খেরাজ গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে, হজরত আবুজর গিফারী বর্ণনা করেছেন, হুনায়েন তকষসীরে মাহারী/১৪৮ ||||/॥|.111100118.00
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।