Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত উবাদা বিন সামেত এবং হজরত হাবিব বিন সালমা থেকে ইতোপূর্বে বর্ণিত হয়েছে__আন্নান্‌ নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাফৃফালা ফিল বিদায়াতির্‌ রুবায়া ওয়াফির রাজায়াতিছু ছুলুছা । কোনো কোনো আলেম বলেছেন, এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের পূর্বে রসুল স. পুরস্কার হিসেবে এক চতুর্থাংশ নির্দিষ্ট করেছিলেন । যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর পর পুনঃযুদ্ধের পুরস্কার নির্ধারণ করেছিলেন এক তৃতীয়াংশ । এই প্রেক্ষাপটে তাহাবী লিখেছেন, রসুল স. পরের যুদ্ধের এক তৃতীয়াংশ দিয়েছিলেন তার নিজস্ব অংশ থেকে অর্থাৎ খুমুস থেকে । এভাবেই প্রমাণিত হয় যে, এটা ইমাম আবু হানিফার অভিমতের একটি প্রমাণ । এঁকমত্যসম্মত অভিমত এই যে, কোনো কোনো যোদ্ধাকে তার নির্ধারিত অংশ ছাড়াও পুরস্কার হিসেবে অতিরিক্ত প্রদান করা জায়েয । মতভেদ রয়েছে কেবল কোন অংশ থেকে পুরস্কার দেয়া হবে সে সম্পর্কে। বিভিন্ন সুত্রে তাহাবীর বর্ণনায় এসেছে, হজরত আনাস বলেছেন, আমি হজরত ওবায়দুল্লাহ বিন আবী বকরের সঙ্গে এক জেহাদে অংশগ্রহণ করেছিলাম । তিনি ছিলেন ওই যুদ্ধের অধিনায়ক। তিনি গণিমত বন্টনের আগে আমাকে এক বন্দী অথবা বন্দিনী দিতে চাইলেন। আমি বললাম, প্রথমে ভাগ করুন। তারপর খুমুসের অংশ থেকে আমাকে দিন। তিনি আমার কথায় সম্মত হলেন না । আমিও তার প্রস্তাবে অস্বীকৃত হলাম। মুয়াবিয়া বিন খাদিজের সঙ্গে আফ্রিকার এক যুদ্ধে অংশ নিয়েছিলাম । অধিনায়ক হজরত মুয়াবিয়া কোনো কোনো মুজাহিদকে উপহার হিসাবে অতিরিক্ত কিছু প্রদান করলেন। কতিপয় সাহাবীও ছিলেন আমাদের সঙ্গে । আমাদের মধ্যে ওই উপহার নিতে অসম্মত হলেন কেবল জাবালা বিন আমর । খালেদ বিন আবী ওমরের বর্ণনায় রয়েছে, আমি নিজে একবার সুলায়মান বিন ওমরের নিকট উপহার প্রার্থী হলাম । তিনি বললেন, আমি কাউকে এভাবে আবেদন করতে দেখিনি । কেবল ইবনে খাদিজকে এ রকম করতে দেখেছিলাম । আফ্িকার যুদ্ধে খুমুস আলাদা করে নেয়ার পর বাকী চার অংশের অর্ধেক দেয়া হয়েছিলো আমাদেরকে । কতিপয় মুহাজির সাহাবীও উপস্থিত ছিলেন সেখানে । সকলে তা গ্রহণ করেছিলেন । উপহার গ্রহণে বিরত ছিলেন কেবল জাবালা। মাসআলাঃ খুমুস বাদে বাকী চার অংশ মুজাহিদগণের মধ্যে ভাগ করে দিতে হবে এভাবে__পদাতিক একগুণ এবং অশ্বারোহী তিন গুণ । অশ্বারোহীর ওই তিন গুণের একগুণ তার নিজের জন্য এবং বাকী দুইগুণ তার বাহনের জন্য । কাী আবদুল ওয়াহাব বলেছেন, হজরত ওমর ও হজরত আলীর সিদ্ধান্ত ছিলো এ রকম। কোনো সাহাবীই তাদের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করেন নি। তাবেয়ীগণের মধ্যে এই অভিমতের অনুসারী ছিলেন ওমর বিন আবদুল আজিজ ও ইবনে সিরিন । ফকিহগণের মধ্যে ছিলেন ইমাম মালেক, ইমাম আওজায়ী, ইমাম লাইস ॥|||.8]10011 800] অস্সীতে মাহারী/১৪৭

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।