Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

গেলো)। এরপর ক্ষিপ্র গতিতে পশ্চাৎ্ধাবন করলাম ফুজারীর। একের পর এক তীর নিক্ষেপ করলাম তার দিকে ৷ আর চিৎকার করে বলতে লাগলাম-আনা ইবনুল আকওয়া ওয়াল ইয়াওমুর রদ্ধয়ি আমি আকওয়ার পুত্র_ আজ হচ্ছে দুপ্ধী পানের দিন )। আমার উপঘূ্পরি তীর নিক্ষেপের ফলে সে উটগুলো ছেড়ে দিয়ে একাই পালিয়ে যেতে শুরু করলো । উটগুলো হস্তগত হওয়া সত্বেও আমি ক্ষান্ত হলাম না। যুদ্ধের নেশা তখন পেয়ে বসেছে আমাকে । ফুজারীর দলের লোকেরা তখন পলায়নের সুবিধার জন্য তেইশটি লৌহদণ্ড ও তেইশটি বর্শা ফেলে দিয়ে উদ্ধশ্বাসে ছুটতে শুরু করলো । আমি সেগুলোর উপর চিহ্ৃস্বরূপ পাথর রেখে দিয়ে, পুনরায় তাদের পশ্চাৎধাবণ করলাম । ইত্যবসরে মদীনা থেকে এসে পড়লো আবু কাতাদার নেতৃত্বে একটি সাহায্যকারী দল। আবু কাতাদা দ্রুত ছুটে গিয়ে বন্দী করলো আবদুর রহমান ফুজারীকে এবং তাকে হত্যাও করে ফেললো । মদীনায় ফিরে আসার পর রসুল স. ঘোষণা করলেন, অদ্যকার সর্বোত্তম অশ্বারোহী আবু কাতাদা এবং সর্বোত্তম প্রহরী সালমা । এরপর রসুল স. আমাকে ছিগুণ পুরস্কারে ভূষিত করলেন। আক্রমণকারী হিসেবে একগুণ এবং প্রহরী হিসেবে আরেক গুণ । এরপর তিনি স. আমাকে তার আদ্ববা নামক উদ্্রীর উপরে উঠিয়ে নিলেন। মুসলিম। হানাফীগণের বক্তব্যঃ এই হাদিসের বর্ণনাকারী ইবনে হাব্বান বলেছেন, ওই যুদ্ধে হজরত সালমা বিন আকওয়া ছিলেন পদাতিক সৈন্য । রসুল স. তখন তাকে উপহার দিয়েছিলেন খুমুসের অংশ থেকে । যোদ্ধাদের অংশ থেকে নয়। কাসেম বিন সালামও এই বর্ণনাটি উদ্ধৃত করেছেন এবং মন্তব্য করেছেন, ইবনে মাহদী বলেছেন, আমি এই বর্ণনাটি উল্লেখ করেছি সুফিয়ান সওরী থেকে। তিনি বলেছেন, রসুল স. যখন যাকে যতটুকু ইচ্ছা বেশী দান করতে পারতেন। এটা ছিলো তার অনন্য বৈশিষ্ট্য । যদি রসুল স. তার নিজের অংশ থেকে দান করে থাকেন, তবে তাকে বলতে হবে বদান্যতা, পুরস্কার নয় । আমি বলি, এক্ষেত্রে ইবনে হাব্বান এবং কাসেম বিন সালামের মন্তব্যের কোনো প্রয়োজনই নেই । আমি এখন উল্লেখ করতে চাই হজরত সালমা বিন আকওয়া বর্ণিত ওই হাদিসটি যেখানে তিনি বলেছেন, হজরত আবু বকরের সহআরোহীরূপে আমরা বনী ফাজারাহের সঙ্গে যুদ্ধ করেছি। ওই যুদ্ধে মুসলিম ও অমুসলিম বাহিনীর মধ্যে বন্দী বিনিময় হয়েছিলো । হজরত আবু বকর আমাকে পুরস্কার হিসেবে দান করেছিলেন এক বন্দিনীকে। তাফসীরে মাযহারী/১৪৬ ঃ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।