Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

এমতোক্ষেত্রে রসুল স. প্রথম যুদ্ধে পুরস্কার প্রদানের ব্যবস্থা করতেন খুমুস বাদে অবশিষ্ট চার ভাগ থেকে । আর দ্বিতীয় যুদ্ধের জন্য পুরস্কার নির্ধারণ করতেন তিন ভাগের এক ভাগ। প্রথম যুদ্ধের অব্যবহিত পরে দ্বিতীয় যুদ্ধ কষ্টসাধ্য । তাই প্রথম যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় যুদ্ধের পুরস্কারের পরিমাণ হতো বেশী । হাবিব বিন সালমা ফেহরী সূত্রে এ রকম বর্ণনা করেছেন । আবু দাউদ। আমি বলি, উপরোক্ত হাদিসের মাধ্যমে ওই সকল মহাত্মাগণের অভিমত খণ্ডন হয়ে গিয়েছে, যারা বলেন___ অতিরিক্ত পুরস্কার দিতে হবে খুমুস থেকে । অথবা খুমুসের খৃমুস থেকে । উল্লেখ্য যে, খুমুস বাদে অবশিষ্ট চার ভাগ থেকে অতিরিক্ত পুরস্কার প্রদান করার কথা কোনো হাদিসে আসেনি । হাদিসে উল্লেখিত হয়েছে চার ভাগ এবং তিন ভাগের কথা । আর খুমুস কখনো তিন অথবা চার ভাগ হয় না €খুমুস অর্থ এক পঞ্চমাংশ)। তাছাড়া হাদিসে পুরস্কার প্রদানের কথা বলা হয়েছে চার ভাগ এবং তিন ভাগ থেকে । তাহাবী বলেছেন, ওই চার ভাগ ও তিন ভাগ হচ্ছে খুমুসের চার ভাগ ও তিন ভাগ । তার এই অভিষতটি ভুল। খুমুস হচ্ছে সম্পূর্ণ পৃথক একটি বিষয়, যা কোরআনের আয়াতের মাধ্যমে স্বতত্ত্রূপে চিহ্নিত। স্বয়ং ইমাম তাহাবীই হজরত হাবিব বিন সালমার হাদিসে উল্লেখ করেছেন, আর রুবৃযু বা'দাল খুমুসি ওয়াছ ছলুছা বা"দাল খুমুসি। এতে করে পরিষ্কার বুঝা যায় যে, প্রথমে খুমুস (এক পঞ্চমাংশ) আলাদা করার পর অবশিষ্ট চতুর্থাংশ অথবা তৃতীয় অংশ পুরস্কার হিসেবে অতিরিক্ত প্রদান করা হয়েছিলো । ইমাম আহমদ উদ্ধৃত শব্দগুলো উল্লেখ করেছেন। আর ওই উল্লেখ থেকে ইবনে জীওজী একথা প্রমাণ করেছেন যে, খুমুস বাদে অবশিষ্ট চার অংশ থেকে অতিরিক্ত পুরস্কার প্রদান করা জায়েয । মাসআলাঃ যুদ্ধ শেষে অধিনায়ক যদি কোনো যোদ্ধার অবদান অধিকতর গুরুত্বপূর্ণ মনে করেন, তবে তাকে তার নির্ধারিত অংশ অপেক্ষা পুরস্কার হিসেবে দেয়া না হয়। ইমাম আবু হানিফা বলেছেন, যুদ্ধে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করতে হবে খুমুস থেকে । যোদ্ধাদের প্রাপ্য অবশিষ্ট চার অংশ থেকে নয়। যোদ্ধাদের নির্ধারিত অংশের মধ্যে হ্রাস বৃদ্ধি ঘটানো যাবে না। ইমাম আবু হানিফার অভিমতের পর্যালোচনাঃ হজরত সালমা বিন আক- ওয়ার বর্ণনায় এসেছে, রসুল স. তার গোলাম, হজরত রিবাহ্‌কে কয়েকটি উট চরাবার দায়িত্ব দিয়েছিলেন। আমিও ছিলাম তার সঙ্গে। একদিন সকালে হঠাৎ আক্রমণ করে বসলো আবদুর রহমান ফুজারী | সে উটগুলো ছিনিয়ে নিয়ে গেলো। আমি দ্রুত একটি পাহাড়ে উঠে মদীনার দিকে মুখ করে চিৎকার করে বললাম, ইয়া সাব্বাহাহু__ ইয়া সাব্বাহাহু (আমাদের উট নিয়ে গেলো, আমাদের উট নিয়ে ১০ ৃ তাফসীরে মাযহারী/১৪৫ ||11|11.011100119.0011

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।