Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

বলেছেন, রসুল স. বদরের দিন এরশাদ করেছেন, যারা শক্রর সম্পদ অধিকার করবে, ওই সম্পদের অধিকারী হবে তারাই । এ সকল বর্ণনা প্রসঙ্গে বলা যেতে পারে যে, এ সকল ঘটনা আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বের । খুমুস সম্পর্কিত এই আয়াত অবতীর্ণ হওয়ার পর ওই বিধানগুলো রহিত হয়ে গিয়েছে। মাসআলাঃ খুমুস বা এক পঞ্চমাংশ আলাদা করে নেয়ার পর বাকী চার অংশের মধ্য থেকে পুরস্কার প্রদান করা যেতে পারে। কিন্তু শর্ত হচ্ছে ওই পুরস্কার প্রদান করতে হবে যুদ্ধলব্ধ সম্পদ বায়তুল মালে জমা হওয়ার পূর্বে। সকল সম্পদ বায়তুল মালে জমা হওয়ার পর পুরস্কার দিতে চাইলে তা দিতে হবে খুমুস থেকে। এ রকম বলেছেন ইমাম আবু হানিফা ও ইমাম আহমেদ । ইমাম শাফেয়ী ও ইমাম মালেক বলেছেন, সকল অবস্থায় পুরস্কার দিতে হবে খুমুস থেকে । অবশিষ্ট চার অংশ থেকে নয়। পুরস্কার সম্পূর্ণতঃই অধিনায়কের বিবেচনার উপর নির্ভরশীল বলেছেন, যোদ্ধা সাহাবীগণকে পুরস্কার দেয়া হাতো খুমুসের অংশ থেকে । হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব থেকে ইবনে আবী শায়বাও এ রকম বর্ণনা করেছেন। হজরত ইবনে ওমরের বর্ণনায় রয়েছে, রসুল স. আমাকে খুমুসের নির্দিষ্ট অংশ ছাড়াও অতিরিক্ত প্রদান করেছেন। অতিরিক্ত হিসাবে আমি পেয়েছিলাম একটি বয়স্ক উট । বোখারী, মুসলিম । এ সম্পর্কে ইমাম আবু হানিফা বলেছেন, যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে স্বভূমিতে পৌছানোর পূর্বে পুরস্কার প্রদান করলে, সে পুরস্কার প্রদান করতে হবে খুমুস বাদে অবশিষ্ট চার অংশ থেকে যা যোদ্ধাদের অংশ। খুমুসের অংশীদার হচ্ছে এতিম, মিসকিন ও মুসাফির। যোদ্ধারা এদের অন্তর্ভূত নয়। বাগবী লিখেছেন, খুমুসের যে অংশ রসুল স. এর জন্য নির্ধারিত, পুরস্কার দিতে হবে সেই অংশ থেকে । এ রকম বলেছেন হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব | ইমাম শাফেয়ীও এই মতের সমর্থক। কারণ রসুল স. বলেছেন, আল্লাহ্পাকই তোমাদেরকে মালে গণিমত দান করেছেন। আমার জন্য নির্ধারিত খুমুস বাদে বাকী অংশ তোমাদেরকে দেয়া হয়। আমার থেকেও দেয়া হয় তোমাদেরকে । একথায় বুঝা যায়, পুরস্কার প্রদান করা হয় খুমুস থেকে । আমি বলি, খুমুসের খুমুস ( পঞ্চমাংশের পঞ্চমাংশ ) থেকে রসুল স.পুরস্কার প্রদান করতেন । এতে করে একথা প্রমাণিত হয় না যে, অবশিষ্ট চার অংশ থেকে পুরস্কার প্রদান করা যাবে না। হজরত উবাদা বিন সামেত থেকে তিরমিজি, ইবনে মাজা এবং ইবনে হাব্বান বর্ণনা করেছেন__ আন্নাহু সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাফ্ফালা ফিল বিদায়াতির্‌ রুবায়া ওয়াফির রাজায়াতিছু ছুলুছা। খাত্তাবী এই হাদিস সম্পর্কে বলেছেন, এক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর পরই যদি পুনরায় যুদ্ধের উদ্দেশ্যে রওনা হতে হয়, তবে পুরস্কার প্রদানের মধ্যে তারতম্য ঘটবে। তাফসীরে মাঘহারী/১৪৪ £ |11|11.011100119.0011

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।