হয়। সে কারণেই হজরত আউফ হজরত খালেদকে বলেছিলেন, আপনি কি জানেন না যে, রসুল স. এর ঘোষণা হচ্ছে__ নিহত শক্রর সম্পদ পাবে তারই হত্যাকারী । হজরত খালেদও একথা স্বীকার করেছিলেন। এতে করে প্রমাণিত হয় যে, এটি ছিলো একটি সাধারণ বিধান, যা শরিয়তসম্মত। কিন্তু এটাও একটি সাধারণ বিধান যে, অধিনায়কের নির্দেশ মাননীয় । তাই হজরত মাবাদী হজরত খালেদের সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলেননি । প্রতিবাদ করেছিলেন হজরত আউফ। কিন্তু হজরত মাবাদী ছিলেন তার মৌন সমর্থক। সুতরাং তাদের দুজনকেই উপদেশ দেয়ার প্রয়োজন বোধ করেছিলেন রসুল স.। আর উপদেশটি ছিলো-__অধিনায়কের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করা যায় না। অধিনায়কের নির্দেশ মান্য করা ওয়াজিব__ প্রকাশ্য দৃষ্টিতে তা অন্যায় মনে হলেও । কারণ মান্যতার মধ্যেই রয়েছে কল্যাণ। মাসআলাঃ পরিস্থিতির পরিপেক্ষিতে অধিনায়ক কম অথবা বেশী দান করতে পারেন। এটা একমত্য। তিনি যুদ্ধের সময় এরকম ঘোষণাও দিতে পারেন যে__ হত্যাকারীই হবে তার মাধ্যমে নিহত ব্যক্তির সম্পদের অধিকারী । এ রকম করলে তার ওই ঘোষণাটি হবে অনুধেরণামূলক। এ রকম অনুপ্রেরণা দানের নির্দেশ এসেছে অন্য এক আয়াতে এভাবে__হাররিদ্বিল মুমিনীনা আ'লাল কিতালি (মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করো)। এই নির্দেশানুসারে সেনানায়ক যুদ্ধের প্রাকালে বিভিন্ন উৎসাহব্যঞ্জক ঘোষণা দেয়ার অধিকার রাখেন । যেমন_ এক মুশরিককে হত্যা করলে দেয়া হবে দশটি স্বর্ণ মুদ্রা, যে ওই দুর্গ মধ্যে প্রবেশ করতে পারবে, তাকে দেয়া হবে এতো এতো পুরস্কার, খুদ্ধে বিশেষ পারদর্শিতা প্রদর্শন করতে পারলে দেয়া হবে খুমুস বাদে অবশিষ্ট যুদ্ধলন্ধ সম্পদের অর্ধেক অথবা এক চতুর্থাংশ, শত্রুপক্ষের রমণী বন্দী করতে পারলে তার অধিকারী হবে বন্দীকারী নিজে ইত্যাদি। হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. ছোট ছোট সেনাদলকে বিভিন্ন স্থানে পাঠাতেন। তাদের মধ্যে সাধারণ সৈনিকদেরকে তাদের প্রাপ্যের চেয়ে পুরস্কার হিসেবে কিছু অধিক প্রদান করতেন । উৎসাহিত বা অনুপ্রাণিত করার জন্য অধিনায়ক এ রফম ঘোষণা দিতে পারবে না-__ যুদ্ধকালে যে, যে সম্পদ হস্তগত করবে সে সম্পদ তার । এ রকম করলে তা হবে কোরআনের স্পষ্ট বিধানের বিপরীত । তখন পদাতিক এবং বাহনারোহী সৈন্যের নির্ধারিত অংশও হয়ে যাবে বাতিল। শক্র নিধনে যারা অতিরিক্ত মগ্ন থাকবে, তারাও হয়ে যাবে গণিমত থেকে বঞ্চিত। এক বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আমি যদি উপযুক্ত বিবেচনা করি, তবে সমুদয় গণিমত দিয়ে দিবো ওই ব্যক্তি বা দলকে, যে বা যারা তা অধিকার করেছে। হজরত আবু উমামা সূত্রে মাকহুলের মধ্যস্থতায় হাকেম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত উবাদা বিন সামেত তাফসীরে মাযহারী/১৪৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।