Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

স. রাগান্বিত হলেন। বললেন, খালেদ ঠিকই করেছে। নেতার নির্দেশের মধ্যেই রয়েছে কল্যাণ । তোমাদের সকলের উচিত নেতার নির্দেশ মান্য করে চলা ।-_এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে, নিহত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে তার হত্যাকারীর স্বত্ব অত্যাবশ্যক নয়। নতুবা রসুল স. একবার সম্পদ ফিরিয়ে দিতে বলে পুনরায় তার বিরুদ্ধে নির্দেশ দিতেন না। খাত্তাবী বলেছেন, হজরত আউফকে শিক্ষা প্রদানই ছিলো রসুল স. এর এরকম বিরোধী নির্দেশ দানের উদ্দেশ্য । আর সেই শিক্ষাটি ছিলো এই--_ নেতার নির্দেশের বিরুদ্ধাচরণ যেনো কেউ না করে। হজরত খালেদের সিদ্ধান্তটি ছিলো ইজ্তেহাদী (গবেষণা জঞ্জাত)। রসুল স. তার ওই ইজ্তেহাদকেই বহাল রেখেছিলেন । কারণ বৃহত্তর মঙ্গলের জন্য ক্ষুদ্রতর স্বার্থ পরিহরণীয়। ইবনে হুম্মাম বলেছেন, খাত্তাবীর এই অভিমতটি ঠিক নয় । কেননা রসুল স. তার নিজের নির্দেশ স্থগিত করেছিলেন অন্য কারণে । কারণটি হচ্ছে-_- হজরত আউফ ওই সম্পদের অধিকারী ছিলেন না, ছিলেন মাবাদী। সুতরাং হজরত আউফের কথায় তিনি স. মাবাদীর হক নষ্ট করবেন__ এরকম হতেই পারে না। একজনের শাস্তি অন্য জন বহন করবে কেনো? বরং রসুল স. এর এ রকম করার প্রকৃত কারণ ছিলো একথাটি বুঝিয়ে দেয়া যে, নিহত শত্রুর সম্পদের উপর হত্যাকারীর অধিকারের বিধানটি শরিয়তের কোনো অকাট্য বিধান নয়। বিষয়টি সম্পূর্ণতঃই অধিনায়ক, নেতা অথবা শাসকের উপর নির্ভরশীল । যে, অধিনায়ক ইচ্ছে করলে নিহত ব্যক্তির সম্পদ থেকে এক পঞ্চমাংশ গ্রহণ করতে পারেন। অথবা তা গণিমতের সাধারণ সম্পদের সাথে মিলিয়ে দিতে পারেন। আবার আবু জেহেলের ঘটনাটিতে প্রমাণিত হয়েছে যে, হত্যাকারী একাধিক হলে অধিনায়ক ইচ্ছে করলে নিহত ব্যক্তির সম্পদ একজনকে দান করে অন্যদেরকে বঞ্চিত করতে পারেন। অথবা কিছু অংশ একজনকে দিয়ে অবশিষ্ট অংশ মালে গণিমতের মধ্যে একত্র করতে পারেন। বায়হাকী লিখেছেন, যুদ্ধলন্ধ সম্পদ সম্পর্কে প্রথমে অবতীর্ণ হয়েছিলো এই সুরার প্রথম আয়াতটি । বলা হয়েছিলো-__ “স্বলিল্‌ আনৃফালু লিল্লাহি ওয়ার্রসুলি' (যুদ্ধলদ্ধ সম্পদ আল্লাহ্‌র ও রসুলের)। এই নির্দেশানুসারে বদর যুদ্ধের সকল সম্পদের অধিকারী ছিলেন রসুল স.। তিনি ওই সম্পদ যাকে ইচ্ছে তাকে প্রদান করতে পারতেন । তিনি স. এরকম করেছিলেনও । যারা যুদ্ধে অংশ গ্রহণ করেননি, তাদেরকেও তিনি স. বদরের গণিমতের অংশ দান করেছিলেন। পরে অবতীর্ণ হলো আলোচ্য আয়াতটি । এরপর রসুল স. “নিহত ব্যক্তির সম্পদ হত্যাকারীর প্রাপ্য--- এই বিধানটি ঘোষণা করেন। তখন থেকে এই বিধানটিই প্রতিষ্ঠিত তাফসীরে নু ম্হাী১৪২ ||| 010018,00

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।