Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

রসুল জ.ওই ঘোষণা দিয়েছিলেন বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে ৷ ঘোষণাটি চিরস্থায়ী নয়। সেখানে উপস্থিত হজরত মুয়াজ বললেন, হাবীব! আল্লাহ্‌কে ভয় করো। ইমামের € নেতার) নির্দেশ মান্য করো। ইমাম যতটুকু দান করেন, ততটুকুই তোমার জন্য হালাল । হজরত মুয়াজ তার কথার সমর্থনে রসুল স. এর একটি হাদিসও বর্ণনা করলেন। শেষে তার কথার উপরেই সিদ্ধান্ত গৃহীত হলো। হজরত আবু উবায়দা খুমুস গ্রহণের পর বাকী চার অংশ দান করলেন হজরত হাবীবকে। হজরত হাবীব তার ভাগের সম্পদকে বিক্রয় করেছিলেন এক হাজার ্ব্মুদ্বায়। এই বর্ণনাসূত্রসংযুক্ত একজন বর্ণনাকারী আবার অজ্ঞাত। হজরত আবদুর রহমান ইবনে আউফ থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে_ আবু জেহেলকে হত্যা করেছিলো মুয়াজ বিন আমর বিন জামুহ এবং মুয়াজ বিন আফ্রা । রসুল স. বললেন, তোমরা দু'জনেই আবু জেহেলকে হত্যা করেছো । একথা বলে তিনি স. আবু জেহেলের যুদ্ধের পোশাক, অস্ত্র ইত্যাদি দিয়ে দিলেন মুয়াজ বিন আমরকে। মুয়াজ বিন আফ্রাকে কিছুই দিলেন না। নিহত ব্যক্তির পরিত্যক্ত মাল সামান তার হত্যাকারীর প্রাপ্য _বিধানটি অত্যাবশ্যক হলে তিনি স. নিশ্চয় এ রকম করতেন না। মুসলিম ও আবু দাউদের বর্ণনায় এসেছে__হজরত আউফ বিন মালেক আশজায়ী বর্ণনা করেছেন, মুতা যুদ্ধে আমি গমন করেছিলাম জায়েদ বিন হারেসের সঙ্গে। মাদাবী নামক এক ইয়ামেনী সহযোদ্ধাও ছিলেন আমাদের সঙ্গে। রোমীয় সেনাবাহিনী ছিলো আমাদের প্রতিপক্ষ । তাদের এক উপ-অধিনায়ক মুসলিম বাহিনীর বিরুদ্ধে সৈন্য পরিচালনা করছিলো । তার ঘোড়াটি ছিলো লাল। ঘোড়ার জিন ছিলো সোনালী । আর তার তরবারীটি ছিলো স্বর্ণাত। তাকে হত্যা করার জন্য মাদাবী আড়াল গ্রহণ করলো একটি প্রস্তর খণ্ডের। শক্র-অধিনায়কটি কাছাকাছি আসতেই মাদাবী তলোয়ারের এক কোপে কেটে দিলো তার ঘোড়ার গর্দান। তারপর চড়াও হলো তার উপর । অল্পক্ষণের মধ্যে তাকে হত্যা করে দখল করে নিলো তার ঘোড়া এবং ঘোড়ার পিঠের সকল সরঞ্জাম । যুদ্ধশেষে সেনাপতি খালেদ বিন ওলিদ মাদাবীর নিকট থেকে তার অধিকৃত সম্পদের কিছু অংশ গ্রহণ করলেন। আমি সেনাপতিকে বললাম, আপনি কি জানেন না রসুল স. ঘোষণা করেছেন, নিহত ব্যক্তির সম্পদের অধিকারী হবে তার হত্যাকারী । সেনাপতি বললেন, জানি। সম্পদ অধিক ছিলো বলে আমি তার এক পঞ্চমাংশ গ্রহণ করেছি। আমি বললাম, ওই অংশ তাকে ফিরিয়ে দিন। নয়তো একথা আমি রসুল স.কে জানাবো । সেনাপতি আমার কথা গ্রহণ করলেন না। সকলে মদীনায় ফিরে আসার পর আমি রসুল স.কে ঘটনাটি জানালাম । তিনি স. বললেন, খালেদ! যা নিয়েছো তা ফিরিয়ে দাও । একথা শুনে আমি খালেদকে বললাম, রসুল স. এর এই নির্দেশের কথা আমি কি আপনাকে আগে বলিনি? আমার একথা শুনে রসুল || 9|100|] 9,001 শকসীজে মমহারী/১৪১

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।