Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ভাগের এক ভাগ রেখে বাকী অংশ হজরত বারাকে দেয়া সমীচীন। হজরত ওমর তার কথাটিই গ্রহণ করলেন এবং জিনিসপত্রগুলোকে পাচ ভাগে ভাগ করে এক পঞ্চমাংশ ছেয় হাজার আউকিয়া) রাখলেন এবং হজরত বারা ইবনে মালেককে দান করলেন বাকী অংশ (চব্বিশ হাজার আউকিয়া)। তাহাবী। তাহাবীর অপর বর্ণনায় এসেছে, হজরত বারা ইবনে মালেক ফারেসের এক সর্দারকে হত্যা করেন এবং তার পরিত্যক্ত সম্পদ অধিকার করে নেন। এই ঘটনাটি লিখে জানানো হলো তৎকালীন খলিফা হজরত ওমরকে । হজরত ওমর সেনাপতিকে লিখে পাঠালেন, ওই সম্পদের এক পঞ্চমাংশ (বায়তুল মালের জন্য) রেখে বাকী অংশ দেয়া হোক বারা ইবনে মালেককে। উপরের বর্ণনা দু'টোর মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, সাধারণ নিয়মানুসারে নিহত শক্রর ব্যক্তিগত সরঞ্জাম হত্যাকারীর প্রাপ্য, কিন্তু সরঞ্জামের মূল্যমান অত্যধিক হলে খলিফা বা শাসক ইচ্ছে করলে ওগুলোর এক পঞ্চমাংশ বায়তুল মালের জন্য রেখেও দিতে পারেন। ইমাম আবু হানিফা বলেছেন, সেনাপতি বা শাসকের নির্দেশক্রমে শক্র বধ করলেই কেবল হত্যাকারী নিহত ব্যক্তির মাল-সামান লাভ করতে পারবে। “আউসাত' ও “কবির' গ্রহে তিবরানী কর্তৃক বর্ণিত একটি ঘটনা ইমাম আবু হানিফার অভিমতের পরিপোষক । ঘটনাটি এই-_ পারস্য অভিযানের সময় হজরত হাবীব বিন সালমা সংবাদ পেলেন, ওয়ালী কাবরিছের শাসক আজারবাইজানের পথে রওয়ানা হয়েছে। তার সঙ্গে রয়েছে ইয়াকুত, মোতি, জমরুদ ইত্যাদি মূল্যবান সামগ্রী । তিনি ওই শাসককে পথিমধ্যে আক্রমণ করেন এবং তাকে হত্যা করে তার বিপুল সম্পদ হস্তগত করেন। সেনাপতি হজরত আবু উবায়দা ওই সম্পদের এক পঞ্চমাংশ দাবী করেন। হজরত হাবীব বলেন, আল্লাহ্‌ পাক যা আমাকে দান করেছেন, তা থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। রসুল স. ঘোষণা করেছেন, নিহত শক্রর সম্পদ হত্যাকারী মুজাহিদের প্রাপ্য । সেখানে উপস্থিত হজরত মুয়াজ বলেন, আমি স্বয়ং রসুল স. কে বলতে শুনেছি, সেনানায়কের সৌজন্য মূলক দানকেই গ্রহণ করা উচিত। বর্ণনাটি বিতর্কিত। কারণ, এই সূত্রভূত এক বর্ণনাকারী আমর ইবনে ওয়াকিদ তেমন বলিষ্ঠ নয়। এ সম্পর্কে স্বসূত্রে ইসহাক ইবনে রাহওয়াইহ্‌ জুনাদা ইবনে উমাইয়ার একটি বর্ণনা এনেছেন। তার বর্ণনায় রয়েছে, হজরত হাবীব নিহত ওই শাসকের সম্পদ এনেছিলেন পাচটি খচ্চরের পিঠে বোঝাই করে। ওই সম্পদের মধ্যে ছিলো রেশমী বস্ত্র, ইয়াকুত এবং এক প্রকার মূল্যবান পান্না ৷ তিনি সমুদয় সম্পদ গ্রহণ করতে চাইলেন। কিন্তু সেনাপতি হজরত আবু উবায়দা বায়তুল মালের জন্য কিছু রেখে দিতে চাইলেন । হজরত হাবীব বললেন, রসুল স. বলেছেন, ঘে বিধর্মীকে বধ করবে, সেই পাবে তার পরিত্যক্ত সম্পদ । হজরত আবু উবায়দা বললেন, অক্ষরে মহার/১৪০ ||| 2|100118, 00

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।