আহমদ, আবু দাউদ এবং তিবরানীর মাধ্যমেও এ রকম বর্ণনা এসেছে । হজরত আউফ ইবনে মালেক এবং হজরত খালেদ ইবনে ওলিদ থেকে আহমদ বর্ণনা করেছেন, রসুল স. নিহত ব্যক্তির নিকট থেকে উদ্ধারকৃত জিনিসপত্র গণিমত হিসেবে সকলের মধ্যে বন্টন করেন নি। দিয়েছেন তার বধকারীকেই। আবু দাউদ, ইবনে হাব্বান এবং তিবরানীর বর্ণনায় একথাগুলোর সঙ্গে আরো এসেছে__রসুল্ স. নিহত ব্যক্তির পরিত্যক্ত সরপ্জামাদির অধিকারী হিসেবে তার হত্যাকারীকেই অগ্রাধিকার দিয়েছেন। গণিমতের মতো সেগুলোকে পাঁচ ভাগে ভাগ করেন নি। হজরত সামুরা ইবনে জুনদুব থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে, নিহত ব্যক্তির মাল সামানের মালিক হবে তার হত্যাকারী । হাদিসটির সূত্র পরম্পরা নিষ্কলুষ । তাহাবী হজরত ইবনে আব্বাস বলেছেন, এক অংশীবাদী মুসলমানদের বিরুদ্ধে দাড়ালো । রসুল স. হজরত যোবায়েরকে নির্দেশ দিলেন, ওকে হত্যা করে৷ ৷ তিনি নির্দেশ পালন করলেন । রসুল স. হজরত যোবায়েরকেই দান করলেন ওই নিহত লোকটির পরিত্যক্ত মালপত্র । তাহাবী । ইবনে হুম্মাম লিখেছেন, নিঃসন্দেহে রসুল স. এরশাদ করেছেন, বধিত ব্যক্তির মাল সামান তার বধকারীর প্রাপ্য । কিন্তু জিজ্ঞাস্য এই যে, এই ঘোষণাটি কি রসুল স. দিয়েছিলেন কেবল উৎসাহ প্রদানার্থে, না এটাই শরিয়তের আইন। ইমাম শাফেয়ী বলেছেন, এটাই শরিয়তের আইন । কারণ বিধানটি দিয়েছেন রসুল স. স্বয়ং। আমি বলি, হজরত আবু কাতাদা ও হজরত সালমা ইবনে আকওয়ার হাদিসের মাধ্যমে বুঝা যায়, রসুল স. সাক্ষ্য প্রমাণ ছাড়া তাদের দ্বারা বধিত ব্যক্তির মাল সামান তাদেরকে দান করেন নি। দান করেছিলেন সাক্ষ্য প্রাপ্তির পর। উপরে বর্ণিত হাদিস সমূহের মাধ্যমে একথাও জানা গিয়েছে যে, সম্দুখ যুদ্ধে নিহত ব্যক্তির মালপত্র তিনি স. পীচভাগে বন্টনযোগ্য গণিমতের সঙ্গেও মেলান নি। ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ এই মতে বিশ্বাসী । কিন্তু ইমাম মালেকের মত এর বিপরীত । তিনি মনে করেন, যেভাবেই শক্র বধ করা হোক না কেনো, সকল শত্রু সম্পত্তি একত্র করতে হবে পাচ ভাগে বন্টনযোগ্য গণিমতের সঙ্গে। একক ভাবে কাউকে দেয়া যাবে না। দ্রষ্টব্যঃ হজরত আনাস বিন মালেক বর্ণনা করেছেন, এক যুদ্ধে হজরত বারা ইবনে মালেক পারস্যবাসী এক শক্রকে বর্শা বিদ্ধ করেন। সে মারা গেলে তিনি তার জিনিসপত্র খলিফা ওমরের দরবারে নিয়ে আসেন । কেউ কেউ বললেন, জিনিসপত্রগুলোর মূল্য হতে পারে তিন হাজার আউকিয়া। ফজরের নামাজের পর হজরত ওমরের উপস্থিতিতে হজরত আবু তালহা বললেন, জিনিসপত্রগুলোর মূল্য হবে অনেক__ তিরিশ হাজার আউকিয়া। তাই আমার বিবেচনায় এগুলোর পাচ নু তাকসীকে যাষহারী/১৩৯ ॥|11|.0|110011 9,001
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।