Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

এগিয়ে এলো না। রসুল স. তখন আমার দিকে দৃষ্টিপাত করলেন। বললেন, হে আবু কাতাদা! তুমি কী বলতে চাও? আমি বললাম, আমি এক মুশরিককে হত্যা করেছি। তখন একজন বলে উঠলেন, আবু কাতাদা ঠিকই বলেছেন। তার মাধ্যমে নিহত মুশরিকের পরিত্যক্ত সরঞ্জাম আমার কাছে রয়েছে। হজরত আবু বকর বললেন, আল্লাহ্র শপথ! এক বীর যোদ্ধা এক অংশীবাদীকে হত্যা করে তার পরিত্যক্ত জিনিসপত্র হস্তগত করেছে। এখন অন্য কেউ সেগুলো দাবী করবে কেনো? রসুল স. বললেন, হে আবু বকর! আবু কাতাদা সত্য বলেছে । এরপর নিহত ব্যক্তির জিনিসপত্র আমাকে দেয়া হলো আমি ওই পরিত্যক্ত সম্পদের মাধ্যমে বনী সালমা জনপদে একটি খেজুরের বাগান ক্রয় করেছিলাম । ওই সম্পদই ছিলো আমার জীবনের প্রথম যুদ্ধলব্ধ সম্পদ । বোখারী, মুসলিম । তাহাবীর বর্ণনায় এসেছে, হজরত আবু কাতাদা ছহেনায়েন যুদ্ধে) এক মুশরিককে হত্যা করেন। রসুল স. তাকে ওই মুশরিকের জেরা ও অন্যান্য সামগ্রী দান করেন। তিনি ওগুলো বিক্রয় করেন পাচ আওকিয়া মূল্যে । হজরত আনাস বর্ণনা করেছেন, হুনায়েন যুদ্ধের সময় রসুল স. বলেছিলেন, হত্যাকারীই পাবে তার দ্বারা বধকৃত ব্যক্তির পরিত্যক্ত সামগ্রী । ওই যুদ্ধে হজরত তালহা বধ করেছিলেন বিশজন মুশরিককে এবং তাদের যুদ্ধ সরঞ্জাম ও অন্যান্য মালপত্র তিনিই পেয়েছিলেন । দারেমী, তাহাবী, আবু দাউদ । হজরত সালমা ইবনে আকওয়া বলেছেন, বনী হাওয়াজেনের বিরুদ্ধে যুদ্ধ করে আমি তাদের একজনকে হত্যা করলাম । তারপর তার উট নিয়ে হাজির হই রসুল স. এর নিকটে । উটের পিঠে তার মালপত্রগুলো বাধা ছিলো । রসুল স. ঘোষণা করলেন, অমুক ব্যক্তিকে কে হত্যা করেছে? আমার সঙ্গীরা বলে উঠলো, ইবনে আকওয়া ৷ তিনি স. তখন উটসহ সকল মালপত্র দিয়ে দিলেন আমাকে । তাহাবী । হজরত সালমা ইবনে আকওয়ার বর্ণনায় আরো এসেছে, অংশীবাদীদের এক গুপ্তচর রসুল স. এর মজলিশে এসে বসে পড়লো এবং সাহাবীগণের সঙ্গে কথাবার্তা বলতে থাকলো । হঠাৎ সে গা ঢাকা দিলো। তখন বুঝা গেলো, সে ছিলো গুপ্তচর । রসুল স. আজ্ঞা করলেন, যাও, তাকে খুঁজে বের করে হত্যা করো । আমিই তাকে খুঁজে বের করে হত্যা করলাম। এবং তার জিনিসপত্রগুলো নিয়ে এলাম। ওগুলো আমাকেই দান করলেন রসুল স.। তাহাবী । ওয়াকেদী সূত্রে হাকেম বর্ণনা করেছেন, হজরত মোহাম্মদ ইবনে মুসলিমা মারহাব নামক এক মুশরিকের পার্শদেশে আঘাত করলেন। খঞ্জরের আঘাতে কেটে গেলো অনেকটা । কিন্তু সে তখনও মরেনি। হঠাৎ হজরত আলী এসে তার ঘাড়ে আঘাত করলেন। তার অস্ত্রাথাতে মৃত্যু মুখে পতিত হলো মারহাব। রসুল স. হজরত ইবনে মুসলিমাকেই দান করলেন মারহাবের জিনিসপত্র । অথচ প্রকৃত ঘটনা ছিলো হজরত আলীই ছিলেন তার প্রকৃত হস্তারক। হজরত আউফ ইবনে মালেক বর্ণনা করেছেন, রসুল স. ঘোষণা দিয়েছিলেন, বধিত ব্যক্তির সম্পদ পাবে বধকারী | তাহাবী । হজরত আউফ ইবনে মালেক এবং হজরত খালেদ ইবনে ওলিদ থেকে ভিন্ন সূত্রে এ রকম বর্ণনা এসেছে । ইমাম তীরে মাহরী/১৬ ||||||.2|11001118,00]

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।